তাউফিকিল ইমানি আলহামদু লিল্লাহিল্লাধি জ্বাআলমা তাহুরুন ওয়াজ্বাআল ইসলামা নু”রুন” | অযু সম্পন্ন হলে পড়বে, “আল্লাহুমমাজ আলনি মিনাততাওয়্যাবিনা ওয়া জায়ালনি মিনাল মুতাতাহহিরিনা ওয়া জায়ালনি ইবাদিকাস সালেহিনা ওয়া জায়ালনি মিনাল্লযিনা লাখাওফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহযুনুন” | অতপর আসমানের দিকে তাকিয়ে পড়বে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লাশারিকা লাক ওয়াআন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুকা” এরপর বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে “ইন্না আনযালনা” সুরাটি এক, দুই বা তিনবার পড়বেন| ধর্মীয় শিক্ষা অর্জন অত্যন্ত জরুরী এবং নিজের পরিবার ও সন্তানদেরকেও শিখানো উচিত| কেননা ব্যক্তিকে তার স্ত্রী সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে| তায়্যাম্মুম সংক্রান্ত হানাফী মাযহাব মতে নামাযের সময় শুরু হওয়ার পূর্বেই তায়্যাম্মুম করলে সেটা সহীহ হয়ে যাবে| কিন্তু অন্য তিন মাযহাবে সহীহ হবেনা] তায়্যাম্মুমের তিনটি ফরজ রয়েছে| অযুর পরিবর্তে তায়্যাম্মুম করার নিয়ম আর গোসলের পরিবর্তে তায়্যাম্মুমের নিয়ম একই | পার্থক্য শুধু নিয়্যতে| ফলে একটার পরিবর্তে অন্যটি হলে দুই তায়্যাম্মুমের প্রয়োজন নেই| ১- নিয়ত করা, যেটা করা আবশ্যক] ২- দুই হাত দ্বারা মাটি স্পর্শ করা অতঃপর সমগ্র মুখে মাসেহ করা, দুই হাত দিয়ে পুরো মুখ ঢাকতে হবে| ৩- দুই হাতের তালু দ্বারা পুনরায় মাটি স্পর্শ করা এবং তারপর প্রথমে বাম হাতের মাধ্যমে সম্পূর্ণ ডান হাত মাসেহ করা এরপর ডান হাতের সাহায্যে পুরো বাম হাত মাসেহ করা (কনুইসহ)| এইসবগুলো রুকন এর অন্তভূক্ত (অর্থাৎ তায়্যাম্মুমের সময় এগুলো করা ফরয | যদি তার মধ্যে কোন একটি ছুটে যায় তবে তায়্যাম্মুম শুদ্ধ হবে না)| আল-কুরাআন অনুসারে তায়্যাম্মুম ফরয| যেমন, সুরা নিসা এর ৪৩তম আয়াত এবং সুরা মায়েদা এর ৬ষ্ঠ আয়াত] মালেকী এবং শাফেয়ী মাযহাব অনুযায়ী নামাযের ওয়াক্ত শুরু (অর্থাৎ যে নামাযে অযুর পরিবর্তে তায়্যাম্মুম ব্যবহার করবেন) হওয়ার আগে তায়্যাম্মুম করার অনুমতি নেই এবং এক তায়্যাম্মুম দিয়ে একাধিক নামায আদায় করা যাবে না| (অন্য কথায়, প্রত্যেক নামাযের জন্য আলাদা আলাদা তায়্যাম্মুম করতে হবে এবং নামাযের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত তায়্যাম্মুমের জন্য অপেক্ষা করতে হবে) | ছয়টি জিনিস দ্বারা তায়্যাম্মুম হবেনা, তবে যদি সেগুলোর উপর ধুলো লেগে থাকে তাহলে হবে| এ ছয়টি জিনিস হলোঃ লোহা, ব্রোঞ্জ, টিন, কপার, সোনা, তামা, রুপা এবং অন্য সকল ধাতু | যে ধাতুগুলো তাপ দিলে গলে যায়; প্লাস, বা যেগুলো তাপ দিলে নরম হয়ে যায় এবং চকমকে পোর্সেলিন ছাড়া অন্য যে কোন কিছু দ্বারা তায়্যাম্মুম করা যাবে| যদিও এগুলো মাটি থেকে তৈরী] যেখানে প্রশ্রাব করা হয়েছে এমন জমিন শুকিয়ে গেলে সেখানে নামাজ পড়া যাবে কিন্তু সে মাটি দ্বারা তায়্যাম্মুম করা
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।