৫১. ১ খন্ডে প্রকাশিত আবু বাক্কার বিন আলি হাদ্দাত ইয়েমেনী রাহমাতুল্লাহি আলাইহির লিখা, মৃত্যু ৮০০ হিঃ/১৩৯৭খ্রীঃ) নামক কিতাব থেকে নেয়া হয়েছে এবং আবুল হুয়েন আহমদ বিন মুহাম্মদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি (জন্ম ৩৬২ হিঃ /৯৭৩ শ্রী, মৃত্যু ৪২৮ হি&/ ১০৩৭হী৪) এর কিতাব “মুখতাসার-ই-কুদুরীতে লিখিত আছে এভাবে- ১- এটা মৃত্যুর সময় কালেমায়ে শাহাদত বলার কারণ হবে| ২- দাঁতের মাড়িকে শক্ত করে| ৩- বুকের কফ নরম করতে সহায়তা করে (এটা একটি উত্তম কফ নির্গমনকারী) | ৪- দাঁতের ব্যাথা দূর করে| ৫- শ্বাস কষ্ট দূর করে| ৬- আল্লাহ তায়ালা মিসওয়াককারীর উপর সন্তুষ্ট হন| ৭- করোটির রক্তনালীকাকে মজবুত করে| ৮- শয়তান অসন্তুষ্ট হয় (যখন মিসওয়াক করা হয়)| ৯- আপনার চোখ নুরের আলোয় উজ্জল হবে (যখন মিসওয়াক করা হয়) | ১০- এটা পুণ্য কাজ বাড়িয়ে দেয় (খায়ের ও হাসানাত) | ১১- এটা অতিরিক্ত পিত্ত রসক্ষরণকে বাধা দেয়] ১২- এর মাধ্যমে সুন্নত পালনের অভ্যাস তৈরী হয় (মিসওয়াক ব্যবহার) | ১৩- আপনার মুখ পরিস্কার থাকবে | ১৪- আপনার কথা শ্রুতিমধুর হবে| ১৫- মিসওয়াক করে (অযু করে) দু'রাকাত নামাজ পড়লে সেটা মিসওয়াকবিহীন সত্তর রাকাত নামাজ অপেক্ষা অধিক সওয়াব হবে| অযুর মুস্তাহাবসমুহঃ অযুর মুস্তাহাব ছয়টি, যেমনঃ ১- মনে মনে যে নিয়ত করা হয়েছে সেটা মুখে উচ্চারণ না করা| ২- কান মাসেহের পর অবশিষ্ট লেগে থাকা পানি দ্বারা ঘাড়ে মাসেহ করা] ৩- ক্লিবলামুখি রেখে পা ধৌত না করা| ৪- যদি সম্ভব হয় অযুর পর বেচে যাওয়া পানি পান করে ফেলা| ৫- অযুর পর নিজের কাপড়ে কিছু পানি ছিটিয়ে দেয়া] ৬- পরিস্কার তোয়ালে বা গামছা দ্বারা ধৌত অঙ্গগুলো মুছে ফেলা] ইবনে আবেদীন তার “অযুর ভুল থেকে মুক্তি" নামক লেখায় উল্লেখ করেন, “আপনার মাযহাবে মাকরুহ নয় এমন কিছু যদি অন্য মাযহাবে (অন্য তিন মাযহাবের যে কোন একটিতে) ফরয হয় তবে তা পালন করা আপনার জন্য মুস্তাহাব” |
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।