মিফতাহুল জান্নাহ
/ ٢٢١
📝 نص 📖 PDF

কোন পরিবর্তন হবেনা | এবং এটি রক্তপাত শুরুর প্রথম দিন থেকে হিসেব করতে হবে | যদি কোন নারী যার আদাত পাঁচ দিনের যিনি এক মাসের এই পাঁচ দিনে কোন রক্তপাত অবলোকন না করেন কিংবা তিনি ঘদি তিন দিন ধরে রক্তপাত অবলোকন না করেন এবং তার পর ১১ দিনের জন্য রক্তপাত চলে তবে তার আদাতের সময় পরিবর্তিত হবে| এবং তার আদাত গননা করা হবে যখন থেকে তার রক্তপাত আরম্ত হয়েছে | যদি তিন বা বেশি সংখ্যক দিন তার পুরাতন আদাতের থেকে পরিবর্তিত হয় তবে সেই দিন গুলোই মাসিকের মাঝে গণ্য হিসেবে ধরা হবে| বাকি দিনগুলোকে বলা হবে ইস্তিহাদা | যদি তার পূর্বতন আদাতের সময়ের পাঁচ দিন আগে রক্তপাত দেখা যায় তবে ;এবং আবার পাঁচ দিনের শুদ্ধতার পরের দিন তার রক্তপাত হয় তবে ইমাম আবু ইয়ুসুফের মতে ,তা মাসিকের অন্তর্ভুক্ত এবং তার আদাত অপরিবর্তিত আছে| যদি তার পূর্বতন আদাতের শেষের তিন দিনে রক্তপাত দেখা যায় এবং তারপর ৮ দিন ধরে চলে ,তবে ওই তিন দিনকে মাসিকের আওতায় আনা হবে এবং আদাতের দিন সংখ্যা পরিবর্তন হবে| যদি রক্তপাতের দিন খুব অল্প হয়)তিন দিনের কম (এবং দশ দিন অতিক্রম না করে তবে বাকি সময়কে মাসিকের আওতায় ফেলা হয় এবং পবিত্রতার সময়কে শুদ্ধতার আওতায় আনা হয়| যদি তার আদাত পাঁচ দিনের হয় এবং তা সত্তেও ছয় দিনের মত রক্তপাত হয় এবং ১৪ দিনের শুদ্ধতার পরে আবার একদিন রক্তপাত হয় তবে তার আদাত পরিবতিত হয়নি| নিচে আমরা কিছু নারীর যাদের আদাতের সময় পাঁচ দিন তদের উদাহরন দিচ্ছি যাতে বুঝাতে সুবিধা হয় | ১| যদি সেই নারী মাসিকের পাঁচ দিনের সময় অতিবাহিত করেন এবং পনের দিন শুদ্ধতা ও ১১ দিন এর পরে তার রক্তপাত সংঘটিত হয় ,তার আদাতের সময়ে যদি রক্তপাত না হয়ে তা ৫৫ দিন পরে নতুন করে শুরু হয় তবে আদাতের সময় বদলেছে তবে দিন সংখ্যা বদলায় নি| তার প্রথম পাচ দিনসহ এগারদিনকে মাসিকের আওতায় আনা হবে| ২| যদি ৪৬ দিনের পবিব্রতার পর কেউ ৫ দিনের জন্য রক্তপাত অবলোকন করেন এবং ১১ দিন ধরে চলে তবে ১১ দিনের শেষ দুই দিনকে আদাতের সময় হিসেবে ধরা হবে| যা হোক যদি তা তিন দিনের কম হয় তবে আদাতের দিন সংখ্যা পরিবর্তন হলেও সময় পরিবর্তিত হবে না| তাহলে ১১ দিনের প্রথম ৫ দিনকে মাসিকের সময় হিসেবে ধরা হবে| ৩| যদি কারো ক্ষেত্রে ৫ দিনের মাসিক সংঘটিত হয় এবং ৪৮ দিনের পবিত্রতার পর তার রক্তপাত ১২ দিন পর্যন্ত বিস্তৃত থাকে ,তবে ১২ দিনের ৫ দিন এবং পবিত্রতার দিন)যা সাধারণত ৫৪ দিন (এবং পরবর্তী পাঁচদিন হল মাসিকের চক্রের সময়| সুতরাং এই ক্ষেত্রে আদাতের সময়ের কোন পরিবর্তন হবে না| ৪| ৫ দিন রক্তপাতের পরে যদি ৫৪ দিন পবিত্রতার সময় এবং ১ দিনের রক্তপাতের পরে যদি আবার ১৪ দিনের শুদ্ধতার সময় চলে এবং তারপরে আবার তার ১ দিন পরে যদি আবার ১ দিনের রক্তপাত চলে| তবে মাঝের এই ১ দিনের শুদ্ধতার দিনটি তার পবিভ্রতার সর্বশেষ দিন| আর ১৪ দিনের সময়টিকে তার নাফিস বা অসঠিক শুদ্ধতার সময় হিসেবে ধরা হবে| কারণ তা মূল সময়ের তুলনায় ৫ দিন কম| এই রক্তপাতের দিন এবং প্রথম ৫ দিনকে মাসিকের হিসেবে ধরা হবে| তখন

— صفحة ٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.