মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

সকল ধরনের নির্গত বস্তুই রক্তপাত হিসেবে বিবেচিত হবে (হলুদ বা ঘোলা বস্তৃও) | এই দশ দিনের মাসিকের অথবা প্রসবকালিন চল্লিশ দিনের সীমার মধ্যে যদি এক বা দুই দিনের জন্য রক্তপাত অনিয়মিত হয়ে যায় এবং এর ফলে সে এটা মনে করে গোসল করল এবং রোযা রাখা শুরু করে দিলো যে তার মাসিক বা প্রসবকালিন সীমা শেষ হয়ে গেছে, কিন্তু যদি উক্ত সীমার মধ্যে পুনরায় রক্তপাত শুরু হয়, তাহলে তাকে উক্ত রোজাগুলোর কাযা আদায় করতে হবে (যেগুলো মাসিক বন্ধ হয়ে গেছে মনে করে রেখেছিলো, যেন তিনি এগুলো পালনই করেননি এটা মনে করে)| এবং যখন রক্তপাত বন্ধ হয়ে যাবে তখন তাকে পুনরায় গোসল করতে হবে| যদি তা আদাত এর পূর্বেই রক্তপাত বন্ধ হয়ে যায় এবং এমনকি তৃতীয় দিনের শেষে (রক্তপাতের), তাহলে তাকে গোসল করতে হবে এবং তার নামা আদায় করতে হবে| কিন্ত তার আদাত শেষ হওয়ার পূর্বে স্বামীর সঙ্গে সহবাস করতে পারবে না| একই বিধান প্রসবকালিন মহিলার ক্ষেত্রেও কার্যকর হবে| যদি রক্তপাত আদাতাখ শেষে হওয়ার পরে বন্ধ হয় এবং এমনকি রক্তপাতের দশম দিনে বা তার আগে, তাহলে এ পুরো সময়টা হায়েজ হিসেবে গন্য হবে| যদি রক্তপাত বন্ধ না হয়ে দশম দিনের পরেও চলতে থাকে , তাহলে আদাতের পরের রক্তপাত হায়েজ হিসেবে গন্য হবে না, এবং তাকে এ অতিরিক্ত দিনেগুলির জন্য নামাযের কাযা আদায় করতে হবে, অর্থাৎ, আদাত এর পরের দিনগুলোর)| প্রসবকালিন চল্লিশ দিনের হুকুমও দশ দিনের মাসিকের নিয়মে হবে | রমজান মাসে হায়েজ (মাসিকের রক্তপাত) অথবা নিফাস প্রেসবকালিন রক্তপাত) একদিন পরেই যদি বন্ধ হয়ে যায় এবং সেটা যদি ফযরের পর হয় তবে সে সারাদিন আর পানাহার করবে না, যেন সে এ দিন রোযা রাখলো | কিন্তু তাই বলে এটা রোযার পরিপূরক হবে না| তাকে পরবর্তিতে এই দিনের কাযা রোযা আদায় করতে হবে (অর্থাৎ, মহিমান্বিত রমজান মাস শেষে তাকে একদিন রোযা রাখতে হবে)| যদি ফযরের পর রক্তপাত শুরু হয়, এবং দুপুরের পরেও তা দেখা যায় তবে সে একান্তে/নিজনে পানাহার করতে পারব| সাধারণভাবে বলা যায়, যদি কোন মহিলা রক্ত দেখে তাহলে সে তার নামায এবং রোযা রাখা বন্ধ করবে| এবং যদি এটা তৃতীয়দিন শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে যায়, সে নামাযের ওয়াক্ত শেষ হয়ে যাওয়া পর্যন্ত ধ্যৈর্যের সাথে অপেক্ষা করবে এবং যতক্ষণ পর্যন্ত না রক্তপাত পুনরায় দেখা যায়, সে অযু করবে এবং নামায আদায় করবে, আর যদি পুনরায় রক্ত দেখা দেয় তবে, তাহলে নামায ছেড়ে দিবে | যদি রক্তপাত পুনরায় বন্ধ হয়ে যায় তবে নামাযের সময় প্রায় শেষ হয়ে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে অতঃপর অযু করবে এবং তার নামায আদায় করবে যদি এর মধ্যে রক্তপাত না ঘটে থাকে | সে এভাবে চালিয়ে যাবে তৃতীয় দিন শেষ হওয়া পর্যন্ত, এবং এই সময়ের ভিতরে তার গোসল করা আবশ্যক নয়| শুধু অযু করাই তার জন্য যথেষ্ট| যদি রক্তপাত তৃতীয় দিনের পরে বন্ধ হয়, তাহলে সে পুনরায় অপেক্ষা করবে যতক্ষণ না নামাযের শেষ সময় সন্নিকটে চলে আসে এবং গোসল করে তার নামায পরবে যদি রক্তপাত পুনরায় না হয়, আর যদি পুনরায় শুরু হয় তবে সে নামায পড়া থেকে বিরত থাকবে | যদি এভাবে দশ দিন চলতে থাকে, তাহলে সে গোসল করবে এবং তার নামায আদায় করবে, যদিও রক্তপাত হয়| একই নিয়ম প্রযোজ্য হবে নিফাসের বেলায়ও | যাই হোক, প্রত্যেকবার রক্তপাত বন্ধ হওয়ার পরে গোসল করা আবশ্যক, যদিও এটা প্রথমদিনের পরেই বন্ধ হোক না কেন| রমজানের সময়, যদি এটা ফযরের আগে বন্ধ হয়, তবে সে রোযা পালন

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।