মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

লিখা আছে, এটাকে প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন যে ফিলিং করা ব্যক্তির গোসল জায়েজ (অনুমোদন যোগ্য) হয়ে যাবে| কেননা মাথায় পানি লাগলে সেটা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে বিধায় এ মাসাআলা দেয়া হয়েছে | অন্য দিকে ফিলিং বা ক্যাপ পরানো ব্যক্তির ইচ্ছাধিন| এজন্যই দাঁতের ফাকে খাবার থাকা অবস্থায় গোসল জায়েজ হবে কি না এ প্রশ্ন নিয়ে দররুল মুখতার কিতাবে আলাদা ভাবে আলোচনা করা হয়েছে | উল্লেখিত কুটকৌশল ও ছলচাতুরি ইজমীরের ইসমাইল হাক্কির অসদাচারণের কিছু ছোট উদাহারণ মাত্র! সে ছিল নীতিহীন একজন মানুষ যে নিজের স্বার্থের জন্য ইসলামি আলেমদের মিথ্যা সাক্ষি উপস্থাপন করে ভুল পথে পরিচালিত করেছে এটা বলে যে, “ন্বর্ণ বা রুপার ফিলিং বা ক্যাপের নিচে পানি পৌছানো অথবা এর নীচের স্থান ধোত করা এটা প্রয়োজনীয় নয় (গোসলের সময়)| ফিকহের আলেমগণ এ ব্যাপারে এক্যমত যে এধরনের দাতের ক্ষেত্রে এটা জরুরাত এবং জরুরাত সম্বলিত অংশে (দেহের) পানি পৌছানো আবশ্যক নয়”| অথচ হানাফী মাযহাবের কোন একজন আলেমও এ কথা বলেন নি যে দাঁতে ফিলিং করানো বা ক্যাপ পরানো জরুরাত| অথচ ফিলিং বাক্যা পরানো বিষয়টা এতো পুরনো ব্যাপারও নয় (অর্থাৎ নতুন আবিষ্কার) যখন ফিকহের আলেমগণ বেঁচে ছিলেন| তার শেয়ার-ই- কাবির বইয়ের ৬৪ পৃষ্টায় আছে, যেখানে তিনি প্রমাণ স্বরুপ উল্লেখ করেছেন, ইমাম শাইবানি রাহিমাহুল্লাহু তায়ালার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, কোন ব্যক্তির পরে যাওয়া দীতের পরিবর্তে স্বর্ণের দাঁত লাগালে বা স্বর্ণের তাঁর দিয়ে বাধাই করলে এটা জায়েজ হবে| বইটিতে দাঁতে ক্যাপ পরানো নিয়ে কোন ধরনের আলোচনা করা হয়নি| এগুলো হলো রং বেরঙ্গের সংযোজন যেটা ইজমীরের ইসমাইল হাক্কি নকল করেছেন| যিনি হলেন ধর্মের মেসনিক মানুষ, যার নির্দিষ্ট মাযহাব নেই, যে শেষ দিকে আগমন করে মুসলিমদের সাথে ছলনা করার জন্য সকল ধরনের প্রতারনার আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে গণবিক্ষোভের প্রচার করেছে | ইমাম শাইবানি রাহিমাহুল্লাহু তায়ালা বলেছেন ভগ্ন প্রায় দাঁতে স্বর্ণ বা রুপার তার দিয়ে বাধাই করা যাবে] তিনি এটা বলেননি যে স্বর্ণ দ্বারা ফিলিং করা বা ক্যাপ লাগানো জায়েজ | কিন্তু এ ধরনের বিষয়গুলো ইসমাইল হাঞ্কি ছড়িয়েছে! সমসাময়িক মুফতিগণ এবং ধর্মীয় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ ইজমীরের ইসমাইল হাক্কির কথাগুলোর জবাব দিয়ে ছিলেন যার ফলে সত্যও অসত্যের বিরোধ প্রকাশ পেয়েছে এবং বিভ্রান্তকর প্রবন্ধগুলোও ধরা পরেছে যেগুলো আমরা পূর্বোক্ত প্যারাগ্রাফে উদাহরণ হিসেবে উল্লেখ করেছি| তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন আলেম হলেন বলভাদিনের (তুরস্ক) ইউনুস-যাদে আহমেদ ওয়াহাব এফেন্দি রাহিমালল্লাহু তায়ালা | এই বিজ্ঞ ব্যক্তি যিনি বিস্তর ধর্মীয় জ্ঞানের অধিকারী প্রমাণ করেছেন ইসলামিক আলেমগণ এ ব্যাপারে এক্যমত যে, ফিলিং করা দাঁতিসহ গোসল করলে সেটা সহীহ হবে না| সেবিল-উর-রাশিদ সাময়ীকির পরিচালকদের ইজমীরীদের এ ধরনের প্রতারণাপুর্ণ ছল ধরার জন্য আরো অধিক বিজ্ঞ হওয়া উচিত| তারা পরবর্তিতে দ্বিতীয় সংস্করণে ফতোয়ার সাথে এ কথা যোগ করে তাদের প্রবন্ধকে সঠিক বলার চেষ্টা করেছে যে, গোসল শুদ্ধ হয়ে যাবে”, যেটা ১৩২৯ হি [১৯১১শ্রী] ফতোয়ার কিতাব “মাজমুয়া-ই-জাদিদা'য় প্রকাশ করেছে| কিন্তু তাদের এ তথাকথিত ফতোয়া ১২৯৯ হিজরীতে প্রকাশিত বইয়ের প্রথম সংস্করণে ছিল না| এবিভ্রান্তিকর

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।