ছাড়া হানফি মাযহাব অনুসারী কোন মুসলিম দাঁতে ক্যাপ বা ফিলিং করতে পারবে না] প্রয়োজনে তারা নকল দাঁত লাগাতে পারবে যাতে করে গোসলের সময় সেটা খুলে ঠিকভাবে ধোত করা যায়| যদি কোন মুসলিম অতি প্রয়োজন ছাড়াই দাঁতে ক্যাপ বা ফিলিং করিয়ে ফেলে তাহলে সে অসুবিধা এর কারণে ওযর এর সম্মুখীন হবে, তখন গোসলের সময় সে মালেকী বা শাফেয়ী মাযহাবের অনুসরণ করতে পারবে| এমতাবস্থায় গোসলের বা নামাজের অযুর প্রয়োজন হলে নিয়তের সাথে এটা যোগ করবে যে, “আমি শাফেয়ী (বা মালেকী) মাযহাবের অনুসরণ করছি”, ২- নাকের ছিদ্রে একবার করে পানি পৌছানো, ৩- সমগ্র শরীর একবার ধৌত করা| শরীরের অসুবিধাজনিত অঙ্গসমুহ বাদ দিয়ে সমস্ত শরীর ধৌত করা ফরযের অন্তভুক্ত| যদি শরীরের কোন অংশ জরুরাত এর কারনে ঘোত করা না যায়, যেমনঃ দূর্ঘটনার ফলে এমন কিছু হল যেটা ব্যক্তির অনিচ্ছায় হয়ে গেছে তাহলে আশা করা যায় আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিবেন এবং তার গোসল সহীহ (শুদ্ধ) হয়ে যাবে ইনশাল্লাহ! “দুররুল-মুখতার, বই অনুযায়ী, দুই দাঁতের মাঝে আটকে থাকা কোন খাবার বা দীতের মাড়িতে আটকে থাকা খাবারের কারণে গোসল অশুদ্ধ হবে না| এটা হল ফতোয়া ১ )অনুযায়ী | কেননা, পানি খাবারের ভিতরে ঢুকে যাবে এবং তাকে ভিজিয়ে দিবে| তবে যদি খাবারটা কঠিন পদার্থ হয় তবে পানি তার ভিতরে প্রবেশ করতে পারবে না| আর এটাই হলো এ বিষয়ের আসল কথা| ইবনে আবেদিন (রঃ) বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেনঃ এটা খুলাসাত-উল- ফতোয়া বইতেও আছে যে, এটা (গোসল) শুদ্ধ হয়ে যাবে কেননা পানি তরল হওয়ায় এটা খাবারের ভিতরে প্রবেশ করবে (সুতরাং ৫১ ৫১ খাবারকে ভিজিয়ে দিবে)| অবশ্য যদি এমন হয় যে, যদি পানি খাবারের ভিতরে প্রবেশ করতে না পারে তবে গোসল শুদ্ধ হবে না, এটা সর্বসম্মত ভাবে আলেমগণের মত| একই ধরনের মত পাওয়া যায় "হিলইয়াত-উল- মুযাল্লি” নামক বইতেও, (লিখেছেন ইবনে আমির হাজ্ব হালাবি রেঃ) ৮৭৯ হিজরী, ১৪৭৪ হ্রীস্টাব্দে) যদি দাঁতে লেগে থাকা খাবারের অংশগুলো অনবরত চাপ লাগার পরেও কঠিন পদার্থই থেকে যায় তবে তাতে এ খাবারের ভিতরে পানি প্রবেশ করতে পারবে না, এ অবস্থায় গোসল করলে সেটা শুদ্ধ হবে না| কেননা এটাতে কোন জরুরাত নেই [অন্য কথায়, এটা অনিচ্ছায় হয়নি], অথবা এটা কোন রকমের “হারায়” ও নয় [অর্থাৎ পরিস্কার করায় কোন অসুবিধা নেই, চাইলেই পরিস্কার করা যায়] “ছালাবি-ই সাগির” বইতে লিখা আছে, যদি দাঁতের ফাকে রুটি বা অন্যান্য খাদ্য থাকা বস্থায়ও কেউ গোসল করে তবে সেটা সহীহ হয়ে যাবে, ফতোয়া অনুযায়ী, এমনকি সে যদি এটাও মনে করে যে পানি (গোসলে ব্যবহৃত) দীতের ফাকে প্রবেশ করেনি| “খুলাসাত-উল-ফতোয়া” বই অনুযায়ীও এ ফতোয়াকে গ্রহণ করা হয়েছে| তবে কতিপয় আলেমের মতে, যদি খাদ্য কণা কঠিন পদার্থ হয় তবে গোসল সহীহ হবে না| এই সর্বশেষ ফয়সালাটা “যাহীরাত-উল-ফাত্বোয়া, বইতে দেয়া হয়েছে লিখেছেন বুরহানুদ্দসিন মাহমুদ বিন তাজুদ্দিন আহমেদ বিন আব্দুল আযীয বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, জন্ম ৫৫১ হিজরী [১১৫৬ হীস্টাব্দ]- শহীদ ৬১৬ হিজরী [১২১৯ শ্রীস্টাব্দ])| এটা সুযুক্তিপূর্ণ একটা ফয়সালা | কেননা, ব্যবহৃত পানি তার নীচে গোছুতে পারবে না|] এবং এটা “জরুরাত”ও নয় “হারায'ও নয় |
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।