মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

নিয়ত হলো এটা জানা এবং অন্তরে অনুধাবন করা যে নামাযটি আপনি পড়ছেন সেটা কি ফরয, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব, এবং সেটা মন থেকে মুখে উচ্চারণ করা| ইমামে আযাম আবু হানিফা (রঃ) এর মতে বিতরের নামাযের নিয়ত করা ওয়াজিব এবং বাকি দুই ইমামের মতে (ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (রঃ)) সুন্নত, এবং শাফেয়ী ও মালেকী মাযহাব অনুযায়ীও সুন্নত| (মালেকী মাযহাবের কোন একজন অনুসারীর জন্য “হারাজ' (ইসলামের আলোকে ওজর থাকলে) এর কারণে বিতর ছেড়ে দেয়া অনুমোদনযোগ্য হবে) | তারুবীর-ই- ইফতিতাহ হলো মানুষ তার হাতকে কান পর্যন্ত উঠাবে এবং অন্তরকে জাগ্রত ও সতর্ক রাখবে] ক্কিয়াম সম্পন্ন হওয়ার শর্ত ৩টিঃ ১- ক্বিবলা মুখী দাঁড়ানো; ২- সেজদার দিকে দৃষ্টি রাখা (অর্থাৎ যেখানে কপালও নাক স্পর্শ করবে সেদিকে দৃষ্টিকে একাগ্র রাখা); এবং ৩- নামাষে দাড়ানো অবস্থায় দেহকে এপাশ ওপাশ না দোলানো | ক্লিরাত আদায় হওয়ার শর্ত ৩টিঃ ১- যেসব নামাযে জোরে তেলাওয়াত করা আবশ্যক সেসব নামাযে জোরে এবং যেসব নামাযে নীরবে তেলাওয়াত করা আবশ্যক সেসব নামাযে অন্ততঃ পক্ষে এমনভাবে তেলাওয়াত করা আবশ্যক যাতে নিজের কান সেগুলোকে শুনতে পারে এবং উচ্চারণ সঠিক হয়, ২- নামাযে পঠিত আয়াতগুলোর অর্থ চিন্তা করা| নামাযে পঠিত আয়াতপগ্তলোতে তাজবীদের নিয়মগ্ডলো ৫১ যথাযথভাবে মান্য করা, ৩- নামাযের শুরুর তাকবীর এবং নামাযের ভিতরে উচ্চারিত সকল কিছু অবশ্যই আরবী ভাষায় হতে হবে| কিভাবে সঠিক পদ্ধতিতে আরবী শব্দের উচ্চারণ করতে হয় তা এমন একজন হাফিজের কাছে শিখতে হবে যিনি তার মাযহাবের “ইলমে হাল" বইসমুহে বর্ণিত নিয়ম কানুন মেনে চলেন| ল্যাটিন হরফে (ইংরেজি) লিখিত কুরআনুল কারিমের আয়াতসমুহ সঠিক ও শুদ্ধভাবে তিলাওয়াত করা যায় না (আমাদের দেশের ক্ষেত্রে বাংলায় লিখা কুরআনেও একই সমস্যা)| এভাবে (ল্যাটিন হরফে/ বাংলা হরফে) পড়লে ভুল ও ত্রুটিপূর্ণ হয়| তবে কুরআনের তাফসির বা অনুবাদ ল্যাটিন বা বাংলা যে কোন ভাষায় পড়া যায়| এটা অনুবাদ অতএব প্রশ্নের বাইরে| কুরআনের তার্কিশ সংস্করণ নামেযে বইগুলো পাওয়া যায় সেগুলো কিছু অধার্মিক ও লা-মাযহাবী লোকের দ্বারা প্রকাশিত হয়েছে, এগুলো মোটেই সঠিক নয়| এগুলো ভুল এবং দ্বিধাগ্রস্থ| প্রত্যেক মুসলিমেরই উচিত কুরআন শিক্ষার কোর্সসমুহে অংশ নেয়া, ইসলামি অক্ষরগুলোকে শিখা| কেবল এভাবেই সঠিকভাবে কুরআনে কারিম তিলাওয়াত ও নির্ভুলভাবে নামায আদায় করা যায়| 4 আয়াতে কারিমাগুলোর নির্ভুল তিলাওয়াত এবং সঠিকভাবে আদায়কৃত নামাযই শুধু কবুল হবে| তারগীব-

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।