সেজদাহ করা (প্রত্যেক রাকাতে দুইবার), ৫| শেষ বৈঠকে বসা (তাশাহুদ পড়া অথবা ততোক্ষন বসে থাকা)| নামাজের ভিতরের এই সব ফরযকে রুকন বলে| সেজদার সময় কপাল এবং পায়ের বৃদ্ধাঙ্গুলি জমিনে রাখা] ত্বাহারাত বলতে বুঝায় শরীরকে পবিত্র করা| অর্থাৎ অযু না থাকলে অযু করা, জুনুবী অবস্থায় থাকলে গোসল করা এবং পানির অভাব থাকলে অযু বা গোসল এর পরিবর্তে তায়াম্মুম করা] শরীরের পবিত্রতা আদায়ের ৩টি মুলনীতি: অতি সতর্কতার সাথে “ইসতিনজা* বা “ইসতিবরা”র (অধ্যায়ের শেষে এ বিষয়ে আলোচনা করা হবে) দিকে লক্ষ্য রাখা, যখন অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা হবে এবং মাথা মাসেহ করা হবে তখন যেন কোন অংশই বাদ না যায় সে দিকে লক্ষ্য রাখা] নাজাসাত হতে পবিত্রতা অর্জনের ৩টি মুলনীতিঃ নাজাসাত হতে নিজের পরিধেয় পোষাক পবিত্র রাখা, নামাজের পূর্বে শরীর পাক রাখা, নামাজের স্থানকে পবিত্র রাখা| (অনুগ্রহ পূর্বক এ অধ্যায়ের শেষে ৫৪ ফরয" সংক্রান্ত আলোচনা দেখুন!) সতর-ই- আওরাত সম্পন্ন হওয়ার জন্য ৩টি মুলনীতিঃ হানাফি মাযহাব অনুযায়ী পুরুষের সতর হল নাভী থেকে হাটুর নীচ পর্যন্ত ঢেকে রাখা| নামাযের সময় পা ঢেকে রাখা পুরুষের জন্য সুন্নত| মহিলাদের মধ্যে, স্বাধীন নারীর জন্য তার হাত এবং মুখ ছাড়া পূর্ণশরীর ঢেকে রাখা সতর| তবে তাদের পা খোলা রাখার পক্ষে একজন স্কলারের মত পাওয়া যায়| পরাধীন নারী বা দাসীর জন্য সতর হলো তার বুক ও পিঠের উপরের অংশ হতে হাটু পর্যন্ত ঢেকে রাখা] কোন মহিলা যদি মাথা, হাত এবং পা উন্মুক্ত রেখে বাইরে বের হয় অথবা টাইট এবং এমন পাতলা কাপড় পড়ে বের হয় যে সব অঙ্গ বুঝা যায় তাহলে সেটা হারাম হবে এমনকি কোন পুরুষ তার দিকে নজর দিলে তার পাপ হবে| কোন ব্যক্তি যদি এই হারামকে হারাম হিসেবে মানতে অস্বীকার করে তবে সে কাফির হয়ে যাবে, অর্থাৎ একজন মুরতাদ | ক্রিবলামুখী হওয়ার জন্য ৩টি প্রয়োজনীয় বিষয়ঃ নামায শেষ হওয়ার পূর্ব পর্যন্ত নিজের বক্ষকে ক্িবলা হতে অন্যদিকে না সরানো| আল্লাহ আজিমুশশানের “দিওয়ান- ই-মানাওয়ী' এর কাছে নিজেকে নন্র ও নিরহঙ্কারীভাবে উপস্থাপন করা] নামাজের সময় সংক্রান্ত ৩টি প্রয়োজনীয় বিষয়ঃ ১- নামায শুরুর এবং শেষ হওয়ার সময় জানা, ২- কখন নামায পড়া মাকরুহ সেটা জানা, ৩- এবং তখন নামায না পড়া]
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।