নয়] তাকে ইমাম বানান মাকরুহে তাহরিম| হারামকে এড়িয়ে যাওয়াই তাকওয়া | যে বিষয়ে হারাম বা হালাল হওয়াতে সন্দেহ রয়েছে তা এড়িয়ে যাওয়া হল ওয়ারা| আর হালাল ছাড়া সন্দেহজনক এরুপ কিছু করা হল যুহুদ | কোন মুসলিম যদি দারুল হারবে অবস্থান করে তবে তার উচিত দারুল ইসলামে চলে যাওয়া | দুই ধরনের হারাম রয়েছে- একটি হারাম লিআইনিহি এবং অপরটি হারাম লিগাইরিহি| যেমন, সমকামিতা, ব্যভিচার, জুয়া, শুকর খাওয়া, মেয়েদের বাহু মাথা এবং পা বের করে রাস্তায় বের হওয়া| কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে হারাম গ্রহণ করে এবং এটি অগ্রাহ্য করে যে আল্লাহ্ তায়ালা এটি তার জন্য হারাম করেছেন তবে সে কাফির| যারা এই সব পাপ করবে কিন্তু বিশ্বাস করে যে এগুলো নিষেধ এবং আল্লাহ্ তায়ালার আজাবের ভয় করে তারা কাফির নয় তবে তারা কঠিন আজাবের মুখোমুখি হবে| হারাম কাপড় চোপর হল যা হারাম উপার্জনের মাধ্যমে অর্জিত| যেমন, কারো বাগানে ঢোকা, ফল ছেড়া, এবং মালিকের অনুমতি ছাড়া ফল খাওয়া, কারো বাড়ির কোন সম্পত্তি বা টাকা চুরি করা| তবে এসব করার সময় কেউ যদি বিসমিল্লাহ বলে করে তবে সে কাফির হবে না| কেউ যদি কারো সম্পত্তি থেকে অন্যায় উপায়ে একটি শস্যদানা পরিমান আত্মসাৎ করে তবে বিচার দিবসে আল্লাহ্ তায়ালা এর সাত শরাকাত জামাতে আদায় করা কবুল নামায নিয়ে নিবেন| হারাম এড়িয়ে চলা ইবাদত অপেক্ষা বেশি সওয়াব হয় | মাকরুহঃ মাকরুহ এমন কিছু যা আমলের দ্বারা উপাজিত সওয়াবকে ধবংস করে দেয়| দুই ধরনের মাকরুহ আছে, কারাহাতে তাহরিমিয়্যা এবং কারাহাতে তানজিহিয়্যা| কারাহাত এ তাহরিমিয়্যা এড়িয়ে চলা ওয়াজিব| এটি হারামের কাছাকাছি| কেউ যদি এটি নিয়মিত করে তবে সে দিন দিন পরিনত হয় আনুগত্যহীন এবং পাপিষ্ঠ| সে দোজখের আগুন এর প্রতিক্ষা করে| সে নামাযে এরুপ করলে তাকে নামায আবার পুনরায় আদায় করতে হবে| সে যদি ভুলে এটি করে ৫১ তবে তাকে সেজদায়ে সাহু [ এটি সম্পর্কে বিস্তারিত অশেষ রহমত কিতাবের ১৬ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিছেদে বর্ণনা করা হয়েছে] দিতে হবে| এক্ষেত্রে নামায পুনরায় পড়ার জরুরত নেই| যে ব্যক্তি কারাহাতে তানজিহিয়্যা করে, সে আজাবের সম্মুখিন হবে না] তবে সে এটি অভ্যাসে পরিনত করলে সে শাফায়াত হতে বঞ্চিত হবে| যেমন, ঘোড়ার মাংস খাওয়া, বিডাল বা ইদুরের খাওয়া কোন খাবার খাওয়া, মদ তৈরিকারীর কাছে আঙ্গুর বিক্রি করা| মুফসিদ হল যা আমলকে হালকা বা ধবংস করে দেয়, যেমন, কারো ইমান বা নামায নষ্ট করা, নিকাহ ,হজ্জ, যাকাত বা কিছু কেনা বেচার নষ্ট করে দেওয়া] একজন মুসলিম যদি ফরয সুন্নাত এবং ওয়াজিব আদায় করে এবং হারাম এবং মাকরুহ থেকে বিরত থাকে তবে সে অনেক সওয়াবের অধিকারী হবে এবং পরকালে শান্তি লাভ করবে| কেউ যদি হারাম এবং মাকরুহগুলোকে করে এবং ফরয, সুন্নাত, ওয়াজিবকে অবজ্ঞা করে তবে সে পাপিষ্ঠ হিসাবে রেকিত হবে| একটি হারামকে এডিয়ে যাওয়ার সওয়াব একটি ফরয আদায় অপেক্ষা অনেক বেশি| একটি ফরযের সওয়াব একটি মাকরুহ হতে বিরত থাকা অপেক্ষা বেশি যা একটি সুন্নাত থেকেও বেশি| মুবাহের মধ্যে আল্লাহ্ তায়ালা যা পছন্দ করেন তা হল খায়রাত এবং হাসানাত | যদিও এই সওয়াবগুলো যে ব্যক্তিকে দেওয়া হবে তার সুন্নাতের মর্যাদা এর থেকে বেশি| একে বলা হয় কুরবাত্ত অর্থাৎ এমন কিছু নিয়মিত করা যা থেকে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে| আল্লাহ্ তার বান্দার প্রতি খুব সহনশীল, তাই তিনি ধর্ম নাজিল করছেন যা প্রশান্তি এবং আরামের উৎস] শেষ ধর্ম মহানবী সাল্লাল্লাহু
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।