ফজিলত অজিত হয় না| সুতরাং যারা পূর্বের অনেক নামাজ আদায় করতে পারে নি তাদের উচিত কাজা আদায় করতে থাকা এবং সুন্নাত হিসাবে চার ওয়াক্তের সুন্নাত আদায় করতে থাকা| সুতরাং তারা যখন নিয়্যাত করবে তখন তারা পূর্বের নামাজের কাজা আদায় করবে এবং বর্তমানের দৈনিক নামাজের সুন্নাত আদায় করবে| [এটির বিস্তারিত অশেষ রহমত কিতাবের তেইশ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিছেদে উল্লেখ করা হয়েছে] সুন্নাতে আল কিফায়া এমন সুন্নাত যা একটি দলের পক্ষ থেকে একজন আদায় করে দিলেই হয়ে যায়| যেমন সালাম, ইতিকাফ , বিসমিল্লাহ শরীফ| কিভাবে দ্বেত নিষ্যাত করতে হবে এর বিস্তারিত অফুরন্ত নিয়ামত নামক কিতাবের চতুর্থ খণ্ডের ২৩ নম্বর পরিছেদে বর্নিত রয়েছে | কেউ যদি খাবার পুর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ না করে, সে তিনটি জিনিস ভোগ করবে-১| শয়তান তার সাথে খাবারে যোগ দিবে, ২| যে খাবার সে খাবে তা তার শরীরে ব্যধি হিসাবে দেখা দিবে, ৩| খাবারে কোন বরকাত থাকবে না| বিসমিল্লাহ শরীফ বলে তবে খাবার থেকে সে তিনটি লাভ পাবে- ১| শয়তান তার সাথে খাবে না, ২| সে যে খাবার গ্রহন করবে তার শরিরের উপকারে লাগবে, ৩| খাদ্যে রকত আসবে [যদি কেউ বলতে ভুলে যায় তাহলে সে যখন মনে আসবে তখন বলবে] | মুস্তাহাবঃ অর্থ এমন কিছু যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন কালে একবার বা দুইবার করেছেন| যে এটি করবে না তার জন্য কোন শাস্তি বরাদ্দ নেই| এটি না করার জন্য সে শাফায়াত থেকেও বঞ্ছিত হবে না| যেমন, নাফিলা নামাজ আদায়, নাফিলার জারাখা, উমরা আদায় করা, নাফিলা হজ্জ, নাফিলা দান সাদকাত | মুবাহঃ এমন কিছু যা ভালো উদ্দেশ্যে করলে সওয়াব রয়েছে এবং খারাপ উদ্দেশ্যে করলে গুনাহ হবে| এটি না করলে আজাবের সম্মুখিন হতে হবে না| হাটা, বসা, বাড়িকেনা, হালাল খাদ্য খাওয়া, সব ধরনের পোশাক পরিধান করা হালাল উপার্জন থেকে আসা] হারামঃ এমন কিছু যা আল্লাহ্ তায়ালা স্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন| এগুলা তাদের মধ্যে অন্যতম যা তিনি কুরআনে নিষেধ হিসাবে বর্ণনা করেছেন| যে কোন হারামকে হালকাভাবে নিল সে কাফির| যে কোন হারাম কাজ করে তবে জানে যে এটি হারাম তবে সে কাফির হবে না| সে ফাসিক হবে| ইবনে আবিদিন রহমাতুল্লাহ থেকে বর্ণিত, তোমরা কোন ফাসিক ইমামের [ইমাম হচ্ছেন যিনি জামাতে নামায পরিচালনা করেন, এটি সম্পর্কে বিস্তারিত অশেষ রহমত কিতাবের ২০ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে বিস্তারিত আলোচনা করা হয়েছে] সাথে নামায আদায় করবে না| ফাসিক হল সেই ব্যক্তি যে মদ পান করে, যিনা করে, বা সুদ নেয়| ইমামের কথায় জুমআর নামায আদায় করতে হবে| এই বিষয়ে, একজন মুসলিমের জামাতে নামাযের গুরুত্ব কিতাবের ২৪ তম অধ্যায়ে বিস্তারিত বর্ণনা এসেছে | কোন ফাসিক ইমামের চাইতে অন্য মসজিদে গিয়ে সালিহ ইমামের সাথে নামায আদায় করতে হবে| একজন ফাসিক ব্যক্তির সাথে মর্যাদাহানিকর ব্যবহার করা ওয়াজিব| যদি জানা যায় যে সে ফাসিক তবে তাকে ইমাম বানানো যাবে না] তাকে ইমাম বানানোর অর্থ হল সে একজন মহৎ মানুষ | এবং সকল শ্রদ্ধার অধিকারী | কোন ব্যক্তি যদি ফাসিক হয় তবে সে কোন মাযহাবের অনুসারী
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।