কোন ব্যক্তি যদি বলে, আমাকে যদি অমুক এবং তমুকের সাথে জান্নাতে যেতে বলা হয় আমি যাব না অথবা আল্লাহ্ আমাকে জান্নাত দিলে আমি এটি চাইব না আমি চাইব তার দিদার এধরনের কথাবার্তা কুফর | আরেকটি বক্তব্য যা কুফরির পর্যায়ের তাহলো বলা যে ইমান বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে| বিরগিভির মতে এটা বলা কুফর যে মুমিনুন বিহ এর উপর নির্ভর করে এটি হাস বা বৃদ্ধি পাবে তবে যদি তা ইয়াকিন এবং কুয়াতে সিদক এর উপর নির্ভর করে হয় তবে তা কুফর নয়| অনেক মুজতাহিদগন ইমান হারানোর বিষয়ে বলেছেন] স্কলারগণ বলেছেন দুইটি কিবলা আছে এরুপ বলা কুফর| যার একটি কাবা এবং অপরটি জেরুজালেম | বিরগিভির বর্ণনা মতে এরুপ কুফর যে এখন দুইটি কিবলা রয়েছে তবে কেউ যদি বলে আগে জেরুজালেম কিবলা ছিল এখন কাবাই একমাত্র কিবলা তবে তা কুফর নয়| কোন মুসলিম কারণ ছাড়াই যদি কোন ইসলামিক স্কলারের বিরুদ্ধে হিংসা এবং ঘৃণা পোষণ করেন তবে তার ঈমান হারানোর ভয় রয়েছে | এবং এরুপ বলাও কুফরি যে কাফিরদের উপাসনার পদ্ধতি যা ইসলামের সাংঘর্ষিক সেগুলো সুন্দর| কেউ কোন ব্যক্তিকে যদি প্রশ্ন করে সে বিশ্বাসী কি না এবং এর জবাবে এ ব্যক্তি যদি বলে ইনশাল্লাহ এবং যদি আর ব্যাখ্যা না করে তবে এটিও কুফরির পর্যায়ের] স্কলারগণ বলেছেন কেউ যদি কারো সন্তানের উৎসর্গ কামনা করে বলে যে তোমার সন্তান অবশ্যই একমাত্র আল্লাহর জন্য| তবে সে কাফির| কোন মহিলা যদি কাল কোমরবন্ধ পরিধান করে এবং বলে যে এটি যুন্নারত বেসে কাফিরে পরিনত হয়ে যায় এবং স্বামীর জন্য হারাম হয়ে যায়| কেউ হারাম খাদ্য গ্রহনের সময় যদি বিসমিল্লাহ বলে তবে সে কাফির হয়ে যায় | বিরগিভির মতে এটি বলতে ফকিহরা বুঝিয়েছেন সে কাফির হবে যদি সে এটি হারাম লীআইনিহি গ্রহন করার সময় বলে| যেমন মদ, অপরিষ্কার বা মৃত পশুর মাংস| এবং এটি প্রযোজ্য হবে একমাত্র তখন যখন ব্যক্তি জানে যে সে হারাম গ্রহণ করছে | এর মাধ্যমে সে আল্লাহ তায়ালার নাম নিয়ে অবজ্ঞা করেছে| এক্ষেত্রে খাবার নিজেই হারাম | ইসলামিক ইমামগণ বলেছেন যদি সে হারাম উপায়ে উপার্জিত খাদ্য গ্রহণ করে তবে সেই খাদ্য হারাম নয় উপার্জনের উপায় হারাম| যদি কোন ব্যক্তি অপর ব্যক্তিকে এই বলে অভিশাপ দেয় যে, আল্লাহ্ তায়ালা তার আত্মাকে কাফিরদের ভূমিতে নিয়ে যাক| স্কলারগণ এই ব্যাপারে সর্ব সম্মত নয় যে অভিশাপদাতা ব্যক্তি কাফিরে পরিণত হবে কি হবে না| কারো নিজের কুফরকে কোন ইসলামিক স্কলারের উপরে আরোপ করাও কুফরি] কারো কুফরের অনুমোদন দেওয়াও কুফর| তবে এই অনুমোদন দুর্বলতা বা ফিসক অর্থাৎ গুনাহের কারণ হলে এটি কুফর নয়| বিরগিভি রহমাতুল্লাহ বলেছেন, আমরা এই কথাটি গুরুতের সাথে দেখি| এর জন্য কুরআনে হজরত মুসা আলাইহিস সালামের ঘটনাটি দলিল স্বরূপ | কোন ব্যক্তি যদি বলে আল্লাহ্ তায়ালা জানে যে সে এ কাজ করেনি কিন্তু প্রকৃত পক্ষে সে এ কাজ করে থাকে তবেও সে কাফির হয়ে যাবে| সে তার হাক তায়ালার মাধ্যমে নিজের কপটতা লুকিয়েছে| কোন ব্যক্তি যদি কোন মহিলাকে নিকাহ করে কোন সাক্ষি ছাড়া এবং বলে যে আল্লাহ্ তায়ালা এবং মহানবী সাল্লাল্লাহু
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।