মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

সাধারণ কাফিরদের কুফুর| তারা জানে যে ইসলাম সত্য, আজান-এ মুহাম্মদ শুনে কিন্তু তাদের যদি ইসলামের পথে ডাকা হয় তারা জবাৰ দেয়, আমাদের ইবাদতের পদ্ধতি পিতামহ এবং পরিবার থেকে শিখেছি এবং আমরা এর উপরই থাকতে চাই| এদের কুফরকে কুফর-ই-জাহিলি বলা হয় | তাষীমের বিষয়কে তাহকির বা ঘৃণা করা এবং তাহকির বা ঘৃণার বিষয়কে তাষীম করা| তাছাড়া আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম এবং উলামায়ে কেরামগণের উপর ঘৃণা পোষণ করা, তাদের বক্তব্য কিতাব কিংবা ফতওয়া ও ফিকহি বিষয়াবলীকে অবজ্ঞা ও তাচ্ছিল্য করাও এক ধরনের কুফর| তাছাড়া কাফরদের ইবাদতের বষয়সমুহ পছন্দ করা, জরুরত ছাড়া তাদের যুন্নার, যাজকগণের পোশাক এবং অন্যন্য কুফরের আলামতসমূহকে মুহাববত করা কিংবা ব্যবহার করাও কুফরির পর্যায়ে | কুফরের সাতটি ক্ষতিকর দিক রয়েছেঃ- এটি বিশ্বাস বা ঈমান এবং নিকাহকে বিলুপ্ত করে দেয়, এরকম ব্যক্তির মাধ্যমে জবেহকৃত পশু খাওয়া হারাম যদিও সে ইসলামের বিধান মোতাবেক পশু কোরবানি দেয়| হালাল বৈধ স্ত্রী এর সাথে কৃত সম্পর্কও তার জন্য ব্যাভিচারের সামিল | এব্যক্তিকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়| জান্নাত তার থেকে দুরে সরে যায়| জাহান্নাম তার জন্য নিকটবর্তী হয়| সে যদি এ হালতেই মৃত্যুবরণ করে তাহলে তার জানাযার নামায পড়ানোর হুকুম নেই | যদি কোন বাক্তি বলে, আমি যদি এমনটি করি, তবে কি কাফির হয়ে যাব, যদি আমি ভুল করি| সে অজ্ঞতা প্রকাশ করে এবং নিজেকে কুফরের দিকে ঠেলে দেয়, যদিও সে নির্দিষ্ট বিষয়ের নাম নেয় না জেনে বানা জেনে| তার ঈমান এবং নিকাহের তাজদিদ খুব জরুরি | অপর এক ধরনের কুফর হল, ইসলামের নিষিদ্ধ বিষয়সমুহ যেমন যেনা, সুদ, জুয়া, মদ, মিথ্যা বলা এ সকল বিষয়ে এমন কামনা করা যে “যদি এটি হালাল হত! যদি আমি এটি করতে পারতাম!!” | কেউ যদি ঘটনাক্রমে বলে যে, “আমি বিশ্বাস করি রাসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম পয়গম্থার, কিন্ত আদম আলাইহিস সালাম পয়গম্বর কিনা এই বিষয়ে আমার সংশয় আছে বা আমি জানিনা” সেও কাফির হয়ে যাবে | রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আখেরি পয়গম্বর হওয়া নিয়েও কেউ সংশয় প্রকাশ করলে সে কাফির হয়ে যাবে| ইসলামিক আলেমদের মতে, কেউ যদি এরুপ বলে যে, “পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহিস সালাম যা বলেছেন তা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা মুক্তি লাভ করেছি” তাহলেও সে কাফির হয়ে যাবে| বিরগিভি বলেন,এ ব্যক্তির অভিব্যক্তিতে যদি সংশয় বা সন্দেহ প্রকাশ পায় তাহলে সে কাফির হয়ে যাবে | কিন্তু তার অভিব্যক্তি প্রকাশের অর্থ যদি হয় ইলযাম বা যুক্তি তর্কের মাধ্যমে সত্য অনুসন্ধান তবে সে কাফির হবে না| বর্ণনায় রয়েছে, কোন বাক্তিকে যদি এক সাথে নামাযের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং সে যদি সরাসরি নামাজ পড়তে অস্বীকার করে তাবে তাও কুফরির পর্যায়ে] কিন্তু সে যদি এই কথা দ্বারা বুঝিয়ে থাকে যে, “আমি কারো উপদেশ মানতে নামায আদায় করব না, আমি নামায আদায় করব কারণ এটি আল্লাহর বিধান” তবে এটি কুফর নয়] কোন ব্যক্তিকে যদি

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।