মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

২| মুনকার এবং নাকির সুন্দর অবয়বে আবির্ভূত হবে, ৩| একজন মালাইকা তাকে অজানা বিষয়ের তা'লীম দিবে, ৪| আল্লাহ তার মস্তিষ্কে এমন কিছু জ্ঞান দান করবেন যা কোন ব্যাক্তি জানে না| ৫| সে জান্নাতে তার মাকাম দেখতে পাবে, বিচার দিবসের দিনে ৫টি সুফলঃ ১| তার প্রতি সওয়াল এবং হিসাবসমুহ সহজ করে দেওয়া হবে, ২| আমল নামা ডান হাতে প্রদান করা হবে, ৩] মিযানের দাঁড়িপাল্লায় সওয়াবকে ভারি করে দেওয়া হবে, ৪| আরশে আজিমে র ছায়াতলে তাকে আশ্রয় দেওয়া হবে, ৫| বিদ্যুতের বেগে সে পুলসিরাত পার হবে| জাহান্নামে থাকাকালীন ৫টি সুবিধাঃ ১| জাহান্নামের অন্যান্যদের মত একজন ঈমানদার ব্যাক্তির চোখ ধুসর হয়ে যাবে না, ২| নিজের শয়তানের সাথে সে ঝগড়া করবে না, ৩| তাকে হাতে আগুনের হাতকড়া এবং ঘারে লোহার বেড়ি পরানো হবে না, ৪| তাকে হামিম নামক অত্যধিক গরম পানি পান করানো হবেনা, ৫] সে আজীবন জাহান্নামে অবস্থান করবে না| জান্নাতে অবস্থানকালে ৫টি ফায়দাঃ ১| সকল ফেরেশতারা তাকে সালাম প্রদান করবে, ২| তার সাথে সিদ্দিকগনের বন্ধু ত্ব হবে, ৩| জান্নাত তার চিরস্থায়ী অবস্থানের যায় হবে, ৪] আল্লাহ তায়ালা তার প্রতি সন্তুষ্ট হবে, ৫] আল্লাহ তায়ালার দিদার লাভ করবে | কুফরের কারণসমূহঃ সাধারনত তিন ধরনের কুফর রয়েছেঃ কুফর-ই ইনাদি, কুফর-ই জাহলি, কুফর-ই হুকুমি | কুফর-ই- ইনাদিঃ আবু জেহেল, নমরুদ, সাদ্দাদ কিংবা ফেরাউনের মত কুফর অর্থাৎ জেনে বুঝে ইসলাম ও ঈমানকে প্রত্যাখ্যান করা] এদেরকে জাহান্নামি বলার অনুমতি রয়েছে | কুফুর-ই-জাহলিঃ

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।