তার ২২ টি পাপ কাজের প্রতিকারের বিষয়ে উল্লেখ করেছেন, “যে ব্যক্তি যৌন বা ব্যভিচার জিনিস বিক্রয় করে সে আমাদের সমাজের নয়| দুইশত দশ তম পাপের বর্ণনায় এই হাদিসটি উল্লেখ করেছেন, “জাহান্নাম সেই ব্যক্তির লক্ষ্য যার জিহবা এবং দ্বারা প্রতিবেশি কষ্ট পায় যদিও সে নামায রোজা করে এবং দান করে| যদি কারো প্রতিবেশি অমুসলিমও হয় তবুও দায়িত্ব তাদের ক্ষতি না করা, তাদের প্রতি দয়া দেখানো এবং উপকার করা] তিনশত তের তম পাপ কাজের বর্ণনায় এই হাদিসটি উল্লেখ করেছেন, “ যে ব্যক্তি শান্তি চলাকালে কোন অমুসলিমকে অবৈধ ভাবে হত্যা করে তবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না” অন্য হাদিসে রয়েছে, যখন দুই মুসলিম দুনিয়াবি কারনে যুদ্ধ করে এবং হত্যাকারী এবং যে খুন হলো কেউই জান্নাতে যাবে না| অফুরন্ত নিয়ামত [১] কিতাবের তৃতীয় খণ্ডের পনেরো অধ্যায়ের তৃতীয় চিঠিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে, “যে ব্যক্তি লোকদের উপরে কঠোর ছিল সে বিচার দিবসে এর শাস্তি ভোগ করবে” হাদিসে এসেছে তিন ধরনের ব্যক্তির দুয়া কবুল হয়, আহত ব্যক্তি, অতিথি এবং পিতামাতা | অন্য এক বর্ণনায়,একজন মজলুমের দুয়া কবুল করা হবে যদিও সে অবিশ্বাসী বা কাফির হয়| চারশত দুই নম্বর গুনাহের বর্ণনায় বর্ণিত হাদিস, “যে ব্যক্তি তার বন্ধুকে হত্যা করে সে আমাদের সমাজের নয় যদিও সেই বন্ধু অমুসলিম”| চারশত নয় নম্বর গুনাহের বর্ণনায় একটি হাদিস রয়েছে, “ সকল পাপের ভিতরে নিজ সরকারের বিরুদ্ধুচারণ করার গুনাহের শাস্তি সব থেকে দ্রুত প্রদান করা হয়” এখানেই জাওজাতির অনুবাদ শেষ করা হল| ও মুসলিম ! তোমরা যদি আল্লাহ্ তায়ালার রহমত পেতে চাও এবং তোমাদের ইবাদত কবুল করতে চাও উপরের হাদিসগুলো অন্তরে প্রতিস্থাপিত করো, কারও সম্পদ, জীবন কিংবা অধিকারে আক্রমন করো না, মুসলিম অমুসলিম যেই হোক না কেন! কাউকে আঘাত করো না! মানুসকে তাদের অধিকার প্রদান করো | এটি অধিকার যে, পুরুষ তার স্ত্রীকে মোহর (১) প্রদান করবে | যে নারীর সাথে তার বিচ্ছেদ হবে এবং সে এটি আদায় না করলে দুনিয়া এবং আখিরাতে ভয়ঙ্কর শাস্তি লাভ করবে | যদি কেউ অন্যদের ইসলামের শিক্ষা গ্রহণে বা ইবাদতে বাধা প্রদান করে তবে এর অর্থ সেই ব্যক্তি অবিশ্বাসী এবং ইসলামের শক্র| এর একটি উদাহরণ হলো, আহলে সুন্নাহ এর শিক্ষার বিরুদ্ধে প্রচারণা করা এবং এর বিপরীতে মাযহাব ছাড়া বিদআত ছড়িয়ে দিতে ভুল শিক্ষা প্রদান এবং পুস্তক রচনা | সরকারের এবং আইনের বিপরীতে অবস্থান নিও না| নিজের ট্যাক্স আদায় কর] বেরিকা (যা লিখিত মুহাম্মাদ বিন মুস্তাফা হাদিমি রাহিমাতুল্লাহ তায়ালা হিজরি, ১১৭৬ / ১৭৬২ খ্রি) নামক কিতাবে উল্লেখ রয়েছে, সরকারের বিরুদ্ধে অবস্থান এটি একটি গুনাহের আচরণ| এমনকি যদি তুমি দারুল হারবের অধিবাসিও হও তবুও তাদের আইন বা নিয়মের বিরুদ্ধাচরণ করো না| ফিতনা তৈরি করো না| [১] অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের বার তম অধ্যায় এবং ষষ্ঠ খণ্ডের পনেরো অধ্যায় দেখুন | বলা হয়েছে যারা ইসলামকে আক্রমণ করে, বিদাতের অধিকারী এবং চার মাজহাবের যে কোন একটিতে নেই তাদের সাথে বন্ধুত্ব নাকরা | তাদের কিতাব বা সংবাদপত্র পড়া যাবে না| তাদের রেডিও এবং টেলিভিশনরে প্রোগ্রাম ঘরে প্রবেশ না করানো| যারা আমাদের কথা শুনবে তাদের আমলে মারুফ করা| অর্থাৎ সৎ উপদেশ দেওয়া| অন্য কথায় তাদের হাসি মুখে মিস্টিভাবে উপদেশ দেওয়া| নিজের সুন্দর ব্যবহার দ্বারা আশপাশের সকলের কাছে ইসলামের সৌন্দর্য তুলে
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।