যিকির এ আওয়াম হলো অশিক্ষিত লোকজনের যিকির| যিকির-এ-খাওয়াস ইসলামিক আলেমদের প্রণীত যিকির, এবং যিকির-আকহাস হলো নবীজী কর্তৃক প্রণীত যিকির] যিকির এর জন্য মানবদেহে রয়েছে ৩টি অঙ্গ; ১-জিহবা দ্বারা করা যিকির; কালিমায়ে শাহাদাত পাঠ করা | ২-তাওহিদ এবং তাসবিহ পাঠ, কুরআন তিলাওয়াত করা] ৩-অন্তর দ্বারা করা যিকির | অন্তর দ্বারা করা হয় এরুপ ৩ ধরনের যিকির রয়েছে ১-আল্লাহ আজিমুসশান এর গুণাবলী প্রদর্শনকারী দলীল ও নিদর্শন সমূহ নিয়ে ধেয়ান বা চিন্তা করা| ২-আহকামে ইসলামিয়্যার দলীল সমুহের উপরে ধেয়ান বা স্মরণ করা| ৩-আল্লাহ তায়ালার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করা | তাফসিরের আলেমগণ সুরা বাকারার একশত বায়ান্ন নম্বর আয়াতের বর্ণনায় বলেছেন, কুরআনে বর্ণিত রয়েছে, “হে আমার বান্দাগণ, তোমরা যদি তায়াত (আনুগত্বের সহিত) এর সহিত আমাকে স্মরণ করো আমার যিকির করো তাহলে আমিও তোমাদের স্মরণ করবো] তোমরা যদি আমাকে দোয়ার মাধ্যমে স্মরণ করো আমিও তোমাদেরকে ইযাবাতের (প্রার্থনা পূরণের) মাধ্যমে স্মরণ করবো| এবং তোমরা যদি আমাকে তাআত এর সহিত স্মরণ করো আমিও তোমাদের নাইম (জান্নাত) এর মাধ্যমে স্মরণ করবো| তোমরা যদি একাকি বা নিঃসঙ্গ অবস্থায় আমার যিকির করো আমিও জামায়াতে কুবরার (মাহশের) মাধ্যমে তোমাদের স্মরণ করবো| তোমরা অভবগ্রস্থ অবস্থায় আমাকে স্মরণ করলে আমি আমার সাহায্যের মাধ্যমে তোমাদের স্মরণ কররো| আমাকে যদি ইযাযাতের সাথে স্মরণ করো আমিও তোমাদের হেদায়েতের মাধ্যমে স্মরণ করবো| আমাকে যদি সিদক এবং ইখলাসের সাথে স্মরণ করো বিনিময়ে আমি তোমাদের খালাস এবং নাজাতের (মুক্তি) মাধ্যমে স্মরণ করবো| এবং তোমরা যদি আমাকে ফাতিহা-এ- শরিফ, বা এর অন্তর্নিহিত রুবুবিয়্যাত এর সাথে আমার যিকির করো তাহলে আমি আমার রহমতের মাধ্যমে তোমাদের স্মরণ করবো] তাছাড়া ইসলামিক আলেমগণ যিকিরের শত শত ফায়দা উল্লেখ করেছেন| এখানে তার ভিতর থেকে কিছু তুলে ধরা হলো যখন কোন ব্যাক্তি যিকির করেন আল্লাহ আজিমুসশান তার প্রতি সন্তুষ্ট ও রাজি হয়ে যান| ফেরেন্তাগন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান| শয়তান অসন্তুষ্ট হয়| যিকিরকারির কলব শ্নেহপূর্ণ ও কোমল হয়ে যায়| সে নিজ ইচ্ছায় এবং উৎসাহের সাথে ইবাদত পালন করে| যিকির তাদের কলবের থেকে দুঃখ দূর করে দেয়, কলব কে প্রফুল্ল রাখে এবং তাদের মুখ নুর দ্বারা আলকিত করে দেন| সেই ব্যক্তি সাহসিকতা এবং আল্লাহর মুহাববাত অর্জন করে | আল্লাহর মা'রেফাতের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়, যাতে করে সে আউলিয়া কিরামগনের ফয়েয লাভ করতে পারে| তারা যাটটির মত আখলাকে-হামিদার অধিকারী হন]
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।