মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

রেঘা- অর্থ আল্লাহ সুবহানা তায়ালার রহমতের ক্ষেমা, দয়া) উপর কখনো আশা ছেড়ে না দেওয়া] তিনি ক্ষমাশীল তার রহমত মাগফেরাত সব সময় আমাদের জন্য উন্মুক্ত| মুহাববাতুল্লাহ হলো ভালবাসা ও আকর্ষণ| আল্লাহ সুবহানা তায়ালার প্রতি তার রাসুলের প্রতি ও ইসলামিক বিশ্বাস ও বিশ্বাসীদের প্রতি | হায়া- আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এর সামনে নিজেকে নগণ্য মনে করা, নমনীয় থাকা| তওয়াককুল- প্রতিটা বিষয়ে আল্লাহ সুবহানা তায়ালার প্রতি আস্থা ও বিশ্বাস রাখা | কোন কাজ শুরুর পুর্বে তীর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা | ঈমান, ইসলাম এবং ইহসান বোঝায়ঃ ঈমান- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বর্ণিত সকল বিষয়ের উপর বিশ্বাস রাখা | ইসলাম-বলতে বোঝায় আল্লাহু আজিমুসশান হতে বর্ণিত আদেশসমুহ পালন করা এবং তাঁর নিষেধসমুহ হতে বিরত থাকা| ইহসান-অর্থ তাঁর ইবাদাতের সময় বিষয়গুলো এমনভাবে পালন করা যেন তুমি আল্লাহ তায়ালাকে সামনাসামনি দেখছো] ঈমান- এর আভিধানিক অর্থ প্রকৃত বা নিশ্চিত স্বীকৃতি” | ইসলামের পরিভাষায় ছয়টি বিষয়ের উপর এই স্বীকৃতি প্রদান করতে হবে| [১] তওয়াককুলের বিস্তারিত অফুরন্ত নিয়ামত কিতাবের তৃতীয় খণ্ডের পয়ত্রিশতম অধ্যায়ে রয়েছে | মা'রিফাতঃ এর অর্থ আল্লাহ সুবহানা তায়ালার কামাল গুনাবলিসমুহ অর্জনের জন্য তাকে জানা এবং অপূর্ণ তার বৈশিষ্ট্যসমৃহ হতে নিজেকে দূরে রাখা | তাওহিদ- আল্লাহ তায়ালার একাত্মবাদের প্রতি বিশ্বাস এবং তাঁর সাথে কোন কিছুর শরীক না করা| এই বিশ্বাস সমুহের উপর মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকা| ঈমান ৫ টি প্রাচীর দ্বারা সুরক্ষিতঃ ১- ইয়াকিন, ২- ইখলাস, ৩-ফরযসমূহ আদায় করা এবং হারাম পরিহার করা, ৪-সুন্নাতের প্রতি আনুগত্য, ৫- আদবের উপর দৃঢ় থাকা এবং এর প্রতি সতর্ক ও মনযোগী হওয়া| যে ব্যক্তি এই ৫ টি বিষয়ের উপর অটল থাকাবে সে তাঁর নিজের ঈমানের উপরও অটল থাকবে | এর যে কোন একটি দুর্গের প্রতি সামান্য অবহেলা শক্র কর্তৃক আক্রমন তরান্বিত করবে | মানুষের চারটি প্রধান শক্র রয়েছে:

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।