উচিৎ বলে চিন্তা করছি| যা হোক, ইস্তেখারা করার পর তার থেকে আমরা কোন সবুজ সংকেত পাইনি| যদিও তা ৫১ চূড়ান্ত ফলাফল ছিল না তার পরেও তোমার এ ভ্রমণ অনুমোদন যোগ্য| তাই আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করলাম | তোমার এ ভ্রমণ অনুমোদন যোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি প্রবল উদ্যমের সাথে পালন করতে গিয়ে বিরক্তি প্রকাশ নাকর| আর এই ভ্রমনের জন্য শর্ত হল পর্যাপ্ত পরিমান অর্থ বিদ্যমান থাকা| কোন ব্যক্তি যদি এ শর্ত পরিপূর্ণ করতে না পারে তাহলে সে তার হজ যাওয়ার সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত রাখবে | হজ করতে যাওয়ার অন্যতম প্রধান শর্ত হল পর্যাপ্ত পরিমান অর্থ মওজুদ থাকা| অন্যভাবে বলা যায় যে, একজন মুসলমানের জন্য হজ ফরয হওয়ার শর্তাবলীর মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে হজ গমনে যাবতীয় খরচের টাকা বিদ্যমান থাকা| অন্যথায় তার উপর হজ ফরয হবে না| কোন মুসলিম ব্যক্তির কাছে প্রয়োজনীয় অর্থ না থাকার পরে সে যদি হজ গমন করে তাহলে সে নফল হজ আদায় করে নিবে | কারণ তার উপর হজ পালন করা ফরয ছিল না| অনুরূপভাবে ওমরা পালন করাও কোন ফরয কিংবা ওয়াজিব ইবাদত নয়] এটা হল নফল ইবাদতগুলোর মধ্যে একটি| যখন কোন ফরয ইবাদত বাদ দিয়ে নফল ইবাদত করা হয় তখন সেখানে অনেক ধরণের হারাম কাজ সম্পাদিত হয়| যেমন, সময় নষ্টের পাশাপাশি প্রচুর অর্থ সম্পদও অপচয় হয়| সবচেয়ে বড় কথা হল ফরয ইবাদতের উপর নফলকে প্রাধান্য দেয়া হয়েছে | যা ইসলামী শরীয়ত অনুযায়ী কোনভাবে ৫১ ৫১ বৈধ নয়| এ বিষয়ে বিস্তারিত উনত্রিশতম পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে | ইসলামে ফরয নয় এমন কোন ইবাদতকে অন্য কোন ফরয ইবাদতের স্থানে তাকে অবজ্ঞা করে পালন করা কোনভাবে ঠিক হবে না| এ সকল বিষয় আমি নিজেই তোমার নিকট লিখেছি| এই চিঠি তুমি তাদের থেকে গ্রহণ করেছো মাত্র! আমরা আমাদের দায়িত্ব পালন করেছি| তুমি বুঝতে পারছো যে দায়িত্ব বলতে এখানে কি বুঝানো হয়েছে| ওয়াস সালাম |
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।