মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

যার থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারছি না| আমরা আমাদের মাতাপিতাদেরকে সত্যিকারের মুসলিম হওয়ার জন্য নির্দেশনা প্রদান করার পাশাপাশি নিজেদের জীবনকে ইসলামের সঠিক পথে পরিচালিত করব| রাসুল ইসলামের শত্রদের ফাঁদে পা না দেয়ার জন্য আমাদেরকে সতর্ক করেছেন| তিনি ইরশাদ করেন, "তুমি তোমার ইসলাম বা ঈমানকে রিজালদের থেকে অর্জন কর" | রিজাল হল এ সকল ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে | যদি আমরা কোন রিজাল ব্যক্তিকে খুঁজে না পাই তাহলে তাদের লিখা কিতাব কিংবা ইসলামী স্কলারদের থেকে ইসলাম সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করব| কোন মাযহাবকে অনুসরণ করে না, বিদআতকারী কিংবা মূর্খ এমন কোন ব্যক্তিদের লিখিত বই থেকে ইসলাম সম্পর্কে জানা অবিশ্বাসীদের লিখা কোন বই থেকে শিক্ষা নেয়া সমান কথা | নন মুহরিমদের উপস্থিতিতে কোন মহিলা কিংবা নারী তার মাথা, চুল, বাহু কিংবা পা দর্শন করা বা পুরুষের নাভী থেকে পায়ের হাঁটু পর্যন্ত শরীরের কোন আওরাত বা গোপনাঙ্গ প্রকাশ করা হারাম| অন্যভাবে বলা যায় যে, আল্লাহ্‌ তায়ালা তা করতে নিষেধ করেছেন| আল্লাহর আদেশ কিংবা নিষেধের সম্পর্কে বিস্তারিত চারটি মাযহাব বিস্তারিত বর্ণনা করেছেন| অর্থাৎ কোন পুরুষ অন্য কোন পুরুষের সামনে তার অঙ্গ-প্রত্যঙ্গ যেন প্রকাশ করতে নিষেধ করা হয়েছে| প্রত্যেক ব্যক্তি তার আওরাতকে অপর ব্যক্তির নিকট অবশ্যই লুকিয়ে রাখতে হবে| যাহা মাযহাবগুলোর মধ্যে বিস্তারিত আলোকপাত করা হয়েছে| যদি কোন ব্যক্তি তার গোপনাঙ্গ প্রকাশ করে তাহলে তার দিকে তাকানো কোন ব্যক্তির পক্ষে জায়েজ হবে না| কিমিয়ায়ে সায়াদাত নামক গ্রন্থে বলা হয়েছে, নারী কিংবা মহিলা শুধু তাদের মাথা, চুল বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আবৃত করলে চলবে না বরং তাদেরকে অবশ্যই টাইট জামা সেলোয়ার, পাতলা কাপড় পরিধান কিংবা নিজেকে জীকজমকভাবে উপস্থাপন করে বাহিরে যাওয়াকে হারাম করা হয়েছে | যদি তাদের মাতাপিতা বা স্বামীরা তাদেরকে এ সকল কাজ থেকে বারণ না করে কিংবা তাদেরকে এ সকল কাজ করতে সহযোগিতা করে তাহলে তাদেরকেও পাপের একটা অংশ দেয়া হবে এবং কিয়ামতের দিন এর জন্য তাদেরকে কঠিন আযাব প্রদান করা হবে| অন্যভাবে বলা যায়, জাহান্নামে তাদেরকে এক সাথে নির্যাতন করা হবে| কিন্তু তারা যদি তাওবা করে তাহলে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে ও তাদেরকে নির্যাতন করা হবে না| আল্লাহ্‌ তায়ালা এ সকল ব্যক্তিদেরকে ভালবাসেন যারা গুনাহ করার পর তাওবা করেন| কোন মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তাকে অবশ্যই পর্দা করতে হবে| নন মুহরিম এমন কোন পুরুষ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে নিষেধ করা হয়েছে হিজরীর তৃতীয় সনে এই হুকুম আরোপিত হয়| ইদানীং কিছু কিছু স্কলাররা নারীদেরকে তাদের পুরো শরীর আবৃতকরাকে সেকেলে হিসেবে বলে থাকে আমাদেরকে এই ধরনের কোন ফতোয়া বিশ্বাস করা ঠিক হবে না| এটি হচ্ছে মুলত ব্রিটিশ ও কিছু অশিক্ষিত লোকদের এক ধরণের ফাঁদ, যার মাধ্যমে তারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বাড়ির বাহিরে এনে ইসলাম ও মুসলিমদের পারিবারিক ও সামাজিক প্রথাকে পুরোপুরি ভাবে ধবংস করে দিতে চায়| তারা পর্দা না করাকে নারী জাতির স্বাধীনতার প্রতীক হিসেবে উপস্থাপন করে| কিন্তু ইসলামে পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর হিজাব বা পর্দা না করাকে কঠিনভাবে হারাম করেছে | আমরা বলে থাকি, যখন কোন বাচ্চা ছেলে আকিল বা বালেগ হয়, যখন সে ভাল কিংবা খারাপের মধ্যে পার্থক্য করতে শিখে এমন কিসে বিয়ের বয়সে পৌঁছে তাহলে তার উপর ঈমানের ছয়টি মোলিক শাখা এবং আহকামে ইসলামিয়্যাহ গুলো শিক্ষা করা ফরজ হয়| অর্থাৎ ইসলামের মধ্যে হালাল, হারাম ও ফরজ সম্পর্কে শিক্ষা নিয়ে তার আলোকে জীবন পরিচালনা করতে হবে| সাধারণত একজন মেয়ে নয় বছর ও একজন ছেলে বার বছর বয়সে বালিগ বা আকিল হয়| আর এই সময়ের মধ্যে তারা তাদের পিতা মাতা, আত্মীয়

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।