তায়ালা তাদের এই মহান উৎসর্গকে কবুল করুক| তাদের এই কাজের জন্য উত্তম প্রতিদান দান করুক| এ সকল ব্ক্তিবর্গকে অবশ্যই ফিকহের জ্ঞান অর্জন করা জরুরী| যা সে শিখেছে তদানুযায়ী আমল করতে হবে| অতঃপর সর্বাবস্থায় আল্লাহর যিকির করবে| অর্থাৎ তার মাধ্যমে সে সর্বদা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করবে যাকে সিফাতে জাতিয়্যা বলা হয়েছে| যাই হোক, যিকির কিভাবে করতে হবে তা কামিল (যে কিনা অন্য কোন আল্লাহ্ওয়ালা থেকে তা অর্জন করেছেন) ও মুকাম্মিল (যে কিনা তার উত্তাদ কর্তৃক স্বীকৃত ও অন্য যে কোন ব্যক্তিকে শিক্ষা দেয়ার জন্য সনদ প্রদান করা হয়েছে) উভয় ব্যক্তি থেকে আগে শিক্ষা নিতে হবে| আর যদি সে কোন মুর্খলোক থেকে তা শিখে, তাহলে সে ৫১ ৫১ কখনো পূর্ণভাবে তা শিখতে পারবে না| শুরুর দিকে তাকে প্রচুর যিকির করতে হবে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরয নামায ও সেগুলোর সুন্নত আদায়ের পর যিকির করা ব্যতীত অন্য কোন ইবাদত করা যাবে না| এমন কি নফল নামায কিংবা কুরআন তিলাওয়াতের মত অন্যান্য ইবাদতগুলো অন্য সময়ের জন্য রেখে দিতে হবে কিন্তু যিকির করতে হবে| যিকির ওযু কিংবা ওযু ব্যতীত করা যাবে | আর এই ইবাদত নিয়মিতভাবে পালন করতে হবে| অর্থাৎ চলতে, ফিরতে, উঠতে ও বসতে সর্বাবস্থায় তা পালন করতে হবে| রাস্তায় হাটার সময়, খাওয়া কিংবা ঘুমানোর সময় কোন একটি মুহূর্ত যিকির ব্যতীত কাটান যাবে না| পারস্য কবির ভাষায়] সর্বদা, সকল অবস্থায় ও যতদিন তুমি বীচবে যিকিরের সাথে থাক, একমাত্র ঘিকিরের মাধ্যমে অন্তর পরিকঙ্কার হয়, অন্য কোনভাবে তা সম্ভব নয়| অন্তরের মধ্যে আল্লাহ্র যিকির ব্যতীত অন্য কোন চিন্তা বা ইচ্ছা পোষণ করা যাবে না| তার নাম ব্যতীত কারো নাম কিংবা কারো পদচিহ্ন অন্তরে স্থান দেয়া যাবে না| সে যদি তাকে ব্যতীত কাউকে সেখানে স্থান দিতে শক্তি প্রয়োগ করে তাহলে সে কখনো আল্লাহকে তার অন্তরে স্থান দিতে পারবে না| আর যদি সে তার অন্তরে আল্লাহকে স্থান দেয় তাহলে একমাত্র আল্লাহ তায়ালার দোয়া ও ভালবাসা তার জন্য যথেষ্ট হবে| আর কিছু তার প্রয়োজন হবে না দুনিয়া ও আখিরাতে | আরবি শ্লোকের ভাষায় | কিভাবে আমরা সেই সুয়াদ অর্জন করব? বড় পাহাড় ও গভীর উপত্যকার মধ্যবর্তী স্থান দিয়ে তা জয় করতে হবে| সুয়াদ বলা হয় মাশুকাকে| যার অর্থ সুন্দর হুদয়ের অধিকারী| আল্লাহ্ তায়ালা এক ও আদ্বিতীয় | তিনি মানুষকে যা ইচ্ছা তাই করতে পারেন| সালাম এ ব্যক্তির উপর যিনি সত্য পথে ছিলেন| তৃতীয় খণ্ডের সত্তরতম পত্রে বলা হয়েছে যে, স্বধীন কিংবা মুক্ত মন নিয়ে যিকির করলে আল্লাহ্ ব্যতীত অন্য কারো প্রতি অনুরাগ সৃষ্টি হয়ে যেতে পারে| অনুরাগ বা ভালোবাসা হল অন্তরের এক ধরণের ব্যাধি] যদি অন্তর এ ধরণের অসুস্থ তার মাধ্যমে পরিচালিত হয় তাহলে সে ক্ষেত্রে ঈমান কিংবা আহকামে ইসলামিয়্যাকে অঞ্জন করা অসম্ভব হয়ে যাবে| এভাবে আল্লাহ্র যিকির করা যাবে কিন্তু তার মাধ্যমে কোন উপকার আসবে না| অন্তরের অসুস্থতা নফসকে অনুসরণ করে| আর নফস হল আল্লাহ্ তায়ালার শক্র| এটা তাকে অনুসরণ করতে দিবে না| অনুরূপভাবে ইহা নিজে নিজের শক্র| ইহা অন্তরকে হারাম কিংবা ক্ষতিকর কাজ সম্পাদন করতে উৎসাহ প্রদান করে থাকে| এটা ইমানহীন বা ধর্মহীনমূলক কাজ করতে সাহস যোগায়, যার মাধ্যমে সে আনন্দ উপভোগ করে থাকে | ইহা অন্তরকে এমনভাবে অসুস্থ করে ফেলে যার মাধ্যমে সে ইমানহীন, মাযহাবকে অনুসরণ করে না এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে ও তাদের বই, সংবাদ পত্র, তাদের রেডিও শুনা এমন কি তাদের ৫১ ৫১ ক্ষতিকারক টেলিভিশন দেখার মাধ্যমে নিজেকে ধবংস করে ফেলে| তার এ অসুস্থ আন্তর নিয়ে সে ইসলামের অনুসরণ
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।