কোন এক ব্যক্তি রাসুলকে জিজ্ঞেস করল, আমি জান্নাতে প্রবেশের দরজায় চুমা করার জন্য শপথ করেছি, আমি কিভাবে আমার শপথ পূর্ণ করব? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "তুমি তোমার মায়ের পায়ে চুমা খাও" | এ ব্যক্তি বলল, আমার মাতা পিতা কেউ জীবিত নেই | রাসুল বলেন, "তুমি তোমার মাতা পিতার কবরে চুমা খাও| আর যদি তাদের কবর নিরিষ্ট করা না যায় তাহলে মাটির মধ্যে দুইটি রেখা টেনে তাদের কবর মনে করে চুমা খাও তাহলে তোমার শপথ পূর্ণ হয়ে যাবে" | নিজের অবস্থান থেকে বহুদূরে অবস্থিত বড় বড় জ্ঞানী কিংবা আওলিয়াদের কবর যিয়ারত করা উচিত তাহলে এর মাধ্যমে অধিক সাওয়াব অর্জন করা যায় | কোন দূরস্থান থেকে রাসুল এর কবর যিয়ারত করার মাধ্যমে অনেক সাওয়াব হাসিল করা যায়| যদি কোন ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আওলিয়াদের কবর যিয়ারত করে তাদের থেকে ভালোবাসা পাওয়ার উদ্যেশ্যে তাহলে তার অন্তর তাদের দোয়া ও ভালোবাসা দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে| যদিও সে অলিদের মাযারের ভিতর কোন অন্যায় সম্পাদন করে| যদি তাদের কবর কোন বেপর্দা নারী কর্তৃক যিয়ারত করা হয় তাহলে কোনভাবে ঠিক হবে না| আমাদের উচিত এই সকল পবিত্র স্থানে শরীয়ত বিপরীত কোন কাজ করতে বাধা প্রদান করা| আর যদি আমরা তা প্রতিহত করতে না পারি তাহলে ঘৃনা করতে হবে| যদি কোন নারী শোক, কান্নাকাটি, বিলাপ বা ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্যে কবর জিয়াতর করে তাহলে তা করা হারাম| এরূপ করলে এ নারীর উপর দণ্ডাদেশের হুকুম প্রদান করতে হবে| যদিও বৃদ্ধা নারীর জন্য পুরুষের সংমিশ্রণ ব্যতীত কবর জিয়ারত করা বৈধ | এই শর্তের মধ্যে যুবতী নারীর জন্য কবর যিয়ারত করা মাকরুহ| অনুরূপভাবে একই হুকুম নারীদের জানা নামাযে অংশ গ্রহন করার ক্ষেত্রে] যাইনুদ্দীন মুহাম্মদ ইবনে আলী বিরগিবী কর্তৃক রচিত জযবুল কুলুৰ গ্রন্থে বলা হয়েছে, যে কোন ব্যক্তি কবর স্থানে প্রবেশ করে দাড়িয়ে বলে, "আস সালামু আলাইকুম ইয়া আহলাদারি লকা ও বিল মুমিনীন" | তারপর সে বিসমিল্লাহ বলে সুরা ফাতিহা ও সুরা ইখলাস পাঠ করে| অতঃপর এই দোয়াটি পাঠ করে, "আল্লাহুম্মা রাবিবল এজছাদিল বালিয়াহ, অয়াল-ইজামিন না- হিরাতিল্লাতী হারাজাত মিনাদ্দুনিয়া ওয়া হিয়াৰিকা মুমিনাতুন, ওয়ায়দ্িল আলাইহা- রা ও হাম-মিনইনদিকা ওসালামান মিন্নী"| সে মৃত্য ব্যক্তির পায়ের পাশে দাড়িয়ে কিবলাকে সামনে রেখে উপরোক্ত দুয়া পাঠ করবে| প্রথমে সালাম দিয়ে নামায শেষ করার পর সুরা বাকারার শেষাংশ তারপর সুরা ইয়াসীন, তাবারাকা, তাকাসুর, সুরা ইখলাস ও সুরা ফাতিহা পাঠ করবে| এবং এর মাধ্যমে অর্জিত সাওয়াব মৃত্য ব্যক্তির নাজাতের জন্য প্রেরণ করবে] গুরুত্বপূর্ণ নোটঃ আমাদের স্কলাররা এই বলে ফতয়া দিয়েছেন যে, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির হয়ে হজ্জ পালন করতে পারবেন] যার মাধ্যমে তার নিকট এ সওয়াব পৌঁছে যাবে | অর্থাৎ কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জন্য ফরজ কি নফল ইবাদত অথবা কোন ভাল কাজ যেমন নামায, রোযা, হজ্জ, উমরা, রাসুল কিংবা আওলীয়াদের কবর যিয়ারত, কুরআন শরীফ পাঠ, যিকির সম্পাদন করা বৈধ| আর এর মাধ্যমে যার জন্য এই কাজগুলো করা হয়েছে তার কাছে সাওয়াব পৌঁছে যাবে| আর এরূপ করলে আল্লাহ্ তায়ালা উভয়কে একই সাওয়াব প্রদান করবেন| আর এরুপভাবে কুরআন তিলাওয়াত কবর যিয়ারত করার সময়ে পাঠ করতে হবে যার মাধ্যমে মৃত্য ব্যক্তির কাছে সওয়াব তখনই পাঠিয়ে দেওয়া হবে| যে ব্যক্তি পাঠ করবে তার জন্যও সমান সাওয়াব দেয়া হবে| আর যে স্থানে কুরআন তিলাওয়াত করা হয় সেখানে আল্লাহ্ তায়ালার রহমত ও বরকত অবতরণ হয়ে থাকে| সেখানে যাহা প্রার্থনা করা হয় সবকিছু আল্লাহ্ কর্তৃক কবুল করা হয়ে থাকে| আর যখন তাহা কবরের সামনে পাঠ করা হয় তখন এ কবরকে আল্লাহ্ তায়ালা রহমত ও বরকত
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।