মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

ঈমানে ইস্তিদলালি- এই শ্ুরের ঈমানদার ব্যক্তি, ফরজ ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এবং হারামসমুহ জানে এবং ইসলামকে অনুসরণ করে| তারা বিশ্বাসের এবং রীতিনীতি পালনে জ্ঞানের অধিকারী এবং যোগাযোগ রক্ষা করে| তারা এগুলো ধর্মীয় পুস্তক এবং শিক্ষকগণের কাছ থেকে শিখেছে | এদের ঈমান খাটি | ঈমানে হাকিকি- যদি সমগ্র সৃষ্টি এক হয়ে যায় এবং আল্লাহ্‌ তায়ালার বিরোধিতা করে তবুও এই স্তরের ঈমানের অধিকারী ব্যক্তি তার রবের বিরোধিতা বা অস্বীকার করবে না| তাদের অন্তরে কিঞ্চিত পরিমানেও সন্দেহ থাকবে না| আম্ষিয়াদের ঈমান এই স্তরের ঈমান হিসাবে চিহিত| এই স্তরের ঈমান অন্য দুই স্তরের ঈমান অপেক্ষা শ্রেয়| শুধুমাত্র ঈমান একাই যথেষ্ট জান্নাতে প্রবেশের জন্য| তবে শুধুমাত্র আমলের দ্বারা যাওয়া প্রশ্নবিদ্ধ| আমল ছাড়া ঈমান গ্রহণযোগ্য | ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়| ঈমান ছাড়া ভালো কাজ, সৎ কাজ, দান করা ইত্যাদি তাদের পরকালে কোন উপকারে আসবে না| ঈমান কখনো কাউকে দান করা বা উপহার দেওয়া যায় না তবে উপার্জিত সওয়াব দান বা উপহার দেওয়া যায়| কেউ তার শেষ ইচ্ছায় ঈমান বিষয়ে কোন পরামর্শ দিতে পারে না| তবে কেউ তার বংশধরদের তার মৃত্যুর পর তার নামে আমল করার কথা ওসিয়াত করতে পারে| যে আমলকে অবহেলা করবে সে অবিশ্বাসী হবে না] তবে যে ব্যক্তি ঈমানের কোন বিষয়কে অবমাননা বা অস্বীকার করবে বা আমলকে হালকাভাবে নিবে সে একজন অবিশ্বাসী] কোন ব্যক্তি উপযুক্ত ওজর এর কারণে আমল হতে অব্যহতি লাভ করতে পারে| কিন্তু কোন উপায়েই সে ঈমান হতে অব্যহতি লাভ করবে না| ঈমান একটিই যা সকল নবীগণ তাঁদের উম্মাতের মাঝে প্রচার করছেন| তবে তারা একে অপর থেকে আলাদা হয় তীঁদের নিয়মাবলি, প্র্যাকটিস এবং প্রকৃতির উপরে | তাছাড়া দুই ধরনের ঈমান রয়েছে, একটি ঈমানে খিলকি এবং অপরটি ঈমানে কেসবি| ঈমানে খিলকিস হলো আহাদে মিসাক এর সময়ে সকল জীবন প্রাপ্ত বান্দারা বলে, বালা অর্থাৎ হ্যাঁ] 1১] ঈমানে কেসৰি হলো সেই ঈমান যা বালেগ হওয়ার পর অর্জন করতে হয়| সকল বিশ্বাসীদের ঈমান একই| তারপরও তা আমলের কারণে পরিবতিত হয়| ঈমান ফরযে দাইম অর্থাৎ সকল সময়ের জন্য ফরয অপর পক্ষে আমল হল ফরয যখন সময় আসে| ঈমান সকল মুসলিম এবং অমুসলিমদের জন্য ফরয আর আমল শুধুমাত্র মুসলিমদের জন্য ফরয | ঈমান এ মেতবু- ফেরেশতাগণের ঈমান | ঈমান এ মাসুমি- নবীগণের ঈমান | [১ পুনরুখান এবং পরকাল নামক কিতাবের প্রথম অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদ দ্রষ্টব্য | ঈমান-ই-মাকবুল- হলো বিশ্বাসীদের ঈমান | ঈমান-ই-মাওকুফ- এটি বিদআত পালনকারীদের সংশয়পূর্ণ ঈমান | ঈমান-ই-মারদুদ- এটি মিথ্যা বা কপট ঈমান যেটি মুনাফিকরা ঈমান হিসাবে দাবি করে থাকে | ঈমান-ই-তাকলিদি- এটি হলো তাদের ঈমান যারা তাদের বাবা মা অথবা নিজেদের পুর্বপুরুষদের কাছ থেকে শুনেছে কিন্ত কোন ইসলামি আলেমের কাছ থেকে জেনে ঈমান পালন করছে না| তাদের এই ঈমান সংশয়পূর্ণ ও বিপজ্জনক |

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।