মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

১| তোমার শক্তিশালী শরীর আজ কোথায়? কোন জিনিস যে তোমাকে দুর্বল করে দিল? ২| কোথায় তোমার সুন্দর সুন্দর বাক্য লিপি? কোন বস্তু যে তোমায় নিশ্চুপ করে দিল? ৩| তোমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধুরা আজ কোথায়? কেন তারা তোমাকে একাকী রেখে চলে গিয়েছে? "যখন জানাযা নামাযের জন্য তাকে কফিনে তুলা হবে আরেকটি আওয়াজ আসবে এবং বলবে, বিধান ছাড়া সেট আউট করবে না| এই ভ্রমন আর ফিরে আসবে না| তুমি কখনো আর ফিরে আসতে পারবে না| তোমার ভ্রমণ ফেরেশতাদের প্রশ্ন আর নির্যাতনের মধ্য দিয়ে চলতে থাকবে| যখন মুর্দাকে কফিনে রাখাবে আরেকটি আওয়াজ আসবে ও বলবে, তুমি যদি আল্লাহকে খুশি করতে পারতে তাহলে আজ তোমার জন্য সু সংবাদ অপেক্ষা করত। তুমি যদি আল্লাহ্‌র ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করতে তাহলে তোমার আজ এ অবস্থা হত না| যখন জানাজার জন্য তাকে নিয়ে আসা হবে আরেকটি কণ্ঠ আওয়াজ করবে, হে মানব, তুমি কবরের জীবনের প্রস্তুতির জন্য দুনিয়াতে কি কাজ সম্পাদন করেছ? তুমি কবরের অন্ধকারের জন্য দুনিয়া থকে কি আলো নিয়ে এসেছ? তুমি তোমার দুনিয়ার সম্পদ থেকে কি নিয়ে এসেছ? তুমি অনুর্বর কবরকে সুসজ্জিত করার জন্য কি নিয়ে এসেছ? আর যখন জানাযা নামায শেষ হয়ে যাবে কবর বলতে শুরু করবে, তুমি আমার কাছে ফিরে এসেছ | তুমি আমার পেটে নিরব অবস্থায় ফিরে এলে | ধাপন কাজ শেষ হওয়ার পর মানুষ যে যার পথে চলে যাবে | তখন আল্লাহ্‌র পক্ষ থেকে একটি কণ্ঠ ভেসে আসবে| বলা হবে, হে আমার বান্দা, তুমি এখন একাকী অবহ্থান করছ| তারা তোমাকে এ কাকী রেখে চলে গিয়েছে! এক সময়ে তারা তোমার ভাই, দোস্ত বা আত্মীয় ছিল| কিন্ত তাদের কেউ তোমাকে কোন উপকার করতে পারেনি] হে আমার বান্দা, তুমি আমার অ বাধ্যতা করেছ| তুমি আমার কোন আদেশের আনুগত্য করনি| এবং কখনো এ ইঅবন্থায় আসবে বলে কখনো চিন্তা করনি| যদি মৃত্য ব্যক্তিটি ঈমান সহকারে মৃত্যুবরণ করে থাকে তাহলে আজ সে তার প্রভু থেকে তার নিয়ামতরাজি শুনতে পেত| হে আমার বান্দা যে ঈমানসহকারে মৃত্যু বরণ করে সে কখনো একাকী মৃত্যুবরণ করে না| আর এটা আমার দয়ার মধ্যে পড়েনা | আমি আমার শক্তি ও দয়ার বলে আমি তোমার সাথে এমন আচরণ করব ঘা কিনা তোমার দৌস্তরা তোমার সাথে করেছে | আমি তোমাকে এমনভাবে লালন পালন করব যা একজন মাতাপিতা তার সন্তানের সাথে করে থাকে| তিনি তার রহমত ও দয়ার মাধ্যমে তার বান্দার সকল গুনাহসমূহ ক্ষমা করে দিবেন| যার আলোকে তার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দেওয়া হবে| যেখানে তার আমোদ প্রমোদের জন্য সকল কিছু বিদ্যমান থাকবে| মহান আল্লাহ্‌ তায়ালা অনেক দয়াবান যে তার বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেন| তাই আমাদের সবাইকে আল্লাহ্‌র আদেশসমূহ পালন ও তার নিষেধ করা যাবতীয় বস্তু থেকে দূরে থাকতে হবে এবং আমলে সালিহ করার মাধ্যমে ভয়ানক নির্যাতন থেকে আমাদের নিজেদের কে মুক্ত করতে হবে" |

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।