মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

হবেন] তাদের চেহারায় আরশের নুর ও মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া হবে| তাদের গায়ে সবুজ রঙয়ের ডানা থাকবে| তাদের হাতে জান্নাতের ফল ও সুগন্ধিসহকারে অবস্থান করবে| অতঃপর তারা তাকে সালাম প্রদান করে গভীর ত্রদ্ধা ও দয়ার সাথে বলবে, আল্লাহ্‌ তায়ালা তোমার কাছে তার সালাম প্রেরণ করেছেন, তোমাকে জান্নাত দান করেছেন ও আল্লাহ্‌র রাসুল ও হযরত আয়েশা (রাঃ) এর প্রতিবেশী হিসেবে তোমাকে নির্বাচিত করেছেন| ইমানদার এ মহিলাটি তাকে যা বলা হয়েছে সবকিছু সে অবলোকন করেছে ও তার চোখের সামনে থেকে পর্দা সরে গেল| অতঃপর একজন ইমানদার মহিলাকে দেখার পাশাপাশি আরেকজন মহিলাকে তার পাপের জন্য শাস্তি দেয়া অবস্থায় দেখতে পাবে | সে বলতে থাকবে দয়া করে তাদের গুনাহ ক্ষমা করে দাও হে আমার প্রতিপালক | তখন আল্লাহ্‌ তায়ালার পক্ষ থেকে বানী আসবে হে আমার বান্দী, আমি তোমার সকল ইচ্ছাকে সত্যে রূপান্তরিত করব| এখন তুমি তোমার রূহকে আত্মসমর্পণ কর| অতঃপর সে বানী শুনার সাথে সাথে তার রূহ বা জীবনকে সমর্পণ করার জন্য মনোনিবেশ করবে| তার রূহ কম্পন ও তার পা সামনের দিকে অগ্রসর হতে থাকবে এবং তার পুরো শরীর ঘাম চলে আসবে | তার রূহ সমর্পণের সময় দুইজন ফেরেশতা তার পাশে অবস্থান করবে| তাদের হাতে আগুনের লাঠি থাকবে | একজন তার ডানে ও অপর জন তার বামে অবস্থান করবে| অভিশপ্ত শয়তান এ সময় তা অবলোকন করতে থাকবে এবং বলবে আমি এর থেকে বেশী কিছু আশা করি না কিন্তু আমাকে তা দেখতে দাও | সে তার সামনে আসবে ও তার হাতে থাকা ঠাণ্ডা পানি পান করার জন্য লোভ দেখা বে| শয়তানের এ অবস্থা দেখে ফেরেশতারা তাদের লাঠি দিয়ে তাকে সেখান থেকে হটিয়ে দিবে| মুসলিম মহিলাটি তা দেখে হাসতে থাকবে| অতঃপর জান্নাত থেকে কুমারীরা হাউজে কাওছার থেকে সুস্বাদু পানি নিয়ে আসবে ও সে তা পান করবে| সে এ পানি পান করার সময় ফেরেশতারা তার রূহ কবজ করে ফেলবে | ফেরেশতারা ঘোষণা করতে থাকবে আরেকজন লোকের মৃত্যুর সংবাদ এবং বলতে থাকবে, " ইন্্া লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন" | অতঃপর ফেরেশতারা এ রূহকে জাহান্নামের অবস্থা দেখাবেন ও জান্নাতের স্থানগুলো পরিদর্শন করানোর পর তাকে আবার পূর্বের স্থানে নিয়ে আসবেন যেখানে তাকে রাখা করা হবে| তারা যখন তাকে গোসল করানোর জন্য তার কাপড় খুলতে থাকবে তখন তার রূহ তার মাথার পাশে অবস্থান করে বলতে থাকবে, হে তুমি (যে তাকে গোসল করাচ্ছে) নত্ত্রভাবে তা পরিষ্কার করো| আর যখন মুর্দাকে ধোয়ার জন্য খাটে রাখা হবে তখন তার রূহ পুনরায় এসে বলবে পানি খুব গরম করে দিওনা | কুসুম পানি দিয়ে গোসল করাবে | আমার চামড়া খুবই দুর্বল হয়ে গেছে| তুমি তোমার ক্ষমতার মধ্য থেকে আস্তে আস্তে করে আমাকে পরিষ্কার কর যাতে করে আমি নিজেকে স্বত্তি অনুভব করতে পারি | যখন মুর্দাকে পরিষ্কার ও দাফনের জন্য রাখা হবে তখন তার রূহ আবার বলবে এটাই আমার সর্বশেষ সময় আমি দুনিয়া, আমার আত্মীয় স্বজনদেরকে শেষ বারের মত দেখার ও তারা আমাকে সর্বশেষ দেখার সুযোগ করে দাও | যাতে করে আমি তাদেরকে সতর্ক করে দিতে পারি যে আমার মত তারা একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে আসতে হবে| তারা যেন আমাকে না ভুলে যায়, আমার জন্য না কাঁদে, সর্বদা আমাকে যেন স্বরণে রাখে, আমার জন্য কুরআন তিলাওয়াত ও দোয়া করে| তাদের ভাল কাজের সওয়াব যেন আমার জন্য পাঠায় এ কথাগুলো বলার সুযোগ করে দাও | তারা যেন আমার রেখে আসা সম্পত্তি নিয়ে তাদের মাঝে ঝগড়া না করে| আর যদি তারা তা করে তাহলে কবরে আমাকে তাদের এ আযাবের একটা অংশ ভোগ করতে হবে এই সব কথা বলার জন্য সর্বশেষ

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।