মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

দেখতে পারবে| বিশাল আকারের একটি দেশ যা কিনা বিভিন্ন ধরণের সবুজ মনি দিয়ে তৈরি করা হয়েছে | যখন তারা সেখানে পৌছবে শিশুটি তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা আমকে এখানে কেন নিয়ে এসেছো | ফেরেশতারা বলবে, হে মাসুম, এটি হচ্ছে হাসরের ময়দান| এখানে প্রচুর গরম| যেখানে সত্তর হাজারেরও বেশী দয়া ধারণ করে আছে রাসুল সেখানে দাড়িয়ে থাকবেন | তাকে বলা হবে নুরের গ্লাসের দিকে তাকাও, যখন তোমার মাতা পিতাকে কিয়ামতের দিন এখানে আনা হবে, তুমি গ্লাস গুলোকে পানি পূর্ণ করে তাদেরকে পান করার জন্য দিবে| তাদেরকে সেখানে পাকড়াও করে রাখা হবে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না| সর্বশেষ তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে ও যাবতীয় পাপ কাজের জন্য জিজ্ঞাসিত করা হবে| আল্লাহ্‌ তায়ালার কাছে তুমি তাদের জন্য প্রার্থনা করবে তাদের জন্য যাতে করে তিনি তাদেরকে ক্ষমা করে দেন| এবং শুক্রবারের রাতে তুমি দুনিয়ার আকাশে আসবে | যখন তুমি সেখানে পৌঁছবে মহান আল্লাহ্‌ তায়ালা উম্মতে মুহাম্মদের প্রদান করা সালাম গ্রহণ করবে| এবং তাদের কে নুর দিয়ে ভরিয়ে দিবেন ও আল্লাহ্‌ তায়ালার কৃতজ্ঞতায় তাদেরকে ক্ষমা করে দিবেন| ফেরেশতারা শিশুটির রুহকে এই সকল স্থানে ভ্রমন করানোর পর তাড়াতাড়ি তার মৃত দেহের কাছে নিয়ে আসবে| অতঃপর তার জানাজার নামায সম্পাদন করা হবে ও তাকে সমাহিত করা হবে এবং কবরে তাকে যাবতীয় প্রশ্ন করা হবে| আর শিশুটির আত্মা কবরের উপরে অবস্থান করবে| যদি তার মাতা পিতা ঈমান ব্যতীত মৃত্যুবরণ করে তাহলে শিশু ও তাদের মাঝ বরাবর একটি দেয়াল করে দেয়া হবে| তাই শিশুটি তাদেরকে দেখতে পারবে না ও কোনভাবে তাদের সাথে সাক্ষাৎও করতে পারবে না| কিন্তু তারা দূর থেকে একে অপরকে দেখতে পারবে| এই সকল বিষয় হচ্ছে মুসলিম শিশুর ক্ষেত্রে যারা বালেগ হওয়ার পূর্বে ইন্তেকাল করেছেন | যদি কোন নারী গর্ভাবস্থায়, প্লেগ, অভ্যন্তরীণ কোন রোগের কারণে অথবা কোন প্রকার রোগ ছাড়া মৃত্যু বরণ করে অথবা সাধারনভাবে তার মৃত্যু হয়, আর সে যদি তার দুনিয়ার জীবনে কোন প্রকার পর্দা লজ্ঘন করেনি কিংবা তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে তাহলে এ অবস্থায় জান্নাত থেকে ফেরেশতারা তার রুহ কবজ করার জন্য আসবে] প্রথমে তার থেকে অনুমতি নিয়ে তারা তাকে বলবে, ওহে আল্লাহ্‌র প্রিয় বান্দী, প্রস্তুতি নাও | তুমি দুনিয়াতে এমন কি কাজ সম্পাদন করেছো যার জন্য আল্লাহ্‌ তায়ালা তোমার উপর সন্তুষ্ট হয়েছেন| ও তোমার রোগের কারণে তোমার সকল প্রকার গুনাহ ক্ষমা করে দিয়েছেন| এবং তিনি তোমাকে জান্নাতি হিসেবে কবুল করেছেন] প্রস্তুতি নাও ও আমাদের নিকট আত্মসমর্পণ কর| তখন মহিলা দেখতে পাবে যে তার রূহ তাদের নিকট আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছে| যাই হোক সে তার আশেপাশে তাকাবে এবং সে বলতে থাকবে, আল্লাহ্‌ তায়ালা দুনিয়াতে আমার প্রতি দয়া করেছে তাই আমি আমার রূহকে তার নিকট সোপর্দ করছি| উপস্থিত ফেরেশতারা তার এই আবদার আল্লাহ্‌র নিকট পোঁছিয়ে দিবে| অতঃপর স্বয়ং আল্লাহ্‌ নিজেই বলবে, আমার দয়া ও শক্তির বদৌলতে আমি এই বান্দীর সকল নামায আমার জন্য কবুল করলাম| ফেরেশতারা এই সুসংবাদ তাকে প্রদান করবে| তারপর জিবরাঈল (আঃ)সহ একশত বিশ জন রহমতের ফেরেশতা সেখানে উপস্থিত

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।