মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

৬৫৬৫ যখন কোন মুসলিম শিশুর অসুস্থ হওয়ার পর মৃত্যু হয় তখন মাকামে ইলিইয়্যিনে তার বাসস্থান হয়| জান্নাত থেকে তিন শত ষাট জন ফেরেশতা এসে শিশুর সামনে লাইনের মধ্যে দাড়িয়ে থেকে বলে ওহে মাসুম মুসলিম, সুখবর তোমার জন্য| আজকের দিনটি হল তোমার অতীতে যাবতীয় হিসাব, তোমার মাতা পিতা, দাদা দাদি ও প্রতিবেশী সকলের জন্য তোমার রবের সাথে সাক্ষাতের দিন| অতঃপর এক শত ফেরেশতা শাফায়াতের একটি মুকুট তার মাথায় পরিয়ে দিবে] অন্য একশত জন ফেরেশতা এটাকে ভালবাসার মুকুট হিসেবে পরিণত করবে ও বাকি একশত ফেরেশতা এ মুকুটকে চাড়ের পোশাক এবং শক্তিতে রূপান্তরিত করবে | অন্য ষাটজন ফেরেশতা তার চোখ থেকে পর্দা কিংবা বাধা জাতীয় যা আছে তাকে সরিয়ে দিবেন| আর এতে করে সকল প্রকার পর্দা কিংবা বাধা তার সামনে থেকে নিমিষেই চলে যাবে | যার ফলে সে এর মাধ্যমে হযরত আদম (আঃ) থেকে শুরু করে তার মাতা পিতা, আত্মীয় স্বজন ও সকল বিশ্বাসী এবং অবিশ্বাসীসহ সবাইকে দেখতে পারবে | যখন সে তাদের অবস্থা এই যাবতীয় অবস্থা দেখতে পারবে তখন সে হাসবে ও কাঁদবে অর্থাৎ হাউমাউ করতে থাকবে| তাই মানুষের মধ্য থেকে যারা ভিতরের অবস্থাকে বুঝতে পারবে না তারা মৃত্যুর পরবর্তী আজাব কিংবা নিয়ামত সম্পর্কে কিছুই অনুধাবন করতে পারবে না| যখন ফেরেশতা তার রুহ নেওয়ার মাধ্যমে তাকে জিজ্ঞেস করার জন্য আসবে তখন তারা তার মাথায় শাফায়াতের মুকুট দেখতে পেয়ে কিছুই বলার সাহস করবে না| বরং তারা এত টুকু বলবে, ওহে মুসলমান মহান আল্লাহ্‌ রাববুল আলামিন তোমার নিকট সালাম প্রেরণ করেছেন এবং বলেছেন, আমি এটাকে সৃষ্টি করেছি ও আমার কাছে পুনরায় নিয়ে এসেছি | এজন্যে যে, আমি তাকে রুহ প্রদান করেছি ও পুনরায় তা আমার দিকে নিয়ে এসেছি| এখন আমি তার প্রাপ্য হিসেবে জান্নাতে প্রেরণ করব| যদি তুমি আমাদেরকে বিশ্বাস না কর তাহলে তোমার চেহারাকে জাহান্নামের দিকে ফিরিয়ে দেওয়া হবে| তখন তুমি নিজেকে দেখতে পাবে | অতঃপর শিশু ফেরেশতা ও মহান আল্লাহ্‌ তায়ালার বিশাল ত্বকে দেখতে পাবে| তার চোখে ভয়ের ছাপ ও মুখে আনন্দের না চিহ্ন ফুটে উঠবে| তারপর রুহ তার কাছে জানতে চাইবে হে মাসুম ফেরেশতারা, তোমার রুহ তোমাকে কেন সমর্পণ করছেনা | শিশু ফেরেশতাদেরকে বলবে আমার পক্ষ থেকে আল্লাহ্‌ তায়ালার কাছে আমার মাতা-পিতা ও আত্মীয় - স্বজনের যাবতীয় গুনাহ মাফ করার জন্য আবেদন করো | ফেরেশতারা আল্লাহকে বলবে, হে আমাদের সৃষ্টিকর্তা আপনি জানেন আমরা শিশুটির সাথে কিরূপ আচরণ করেছি | অতঃপর আল্লাহ্‌ তায়ালা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, আমি আমার ক্ষমতা বলে তাদেরকে ক্ষমা করে দিয়েছি| তখন ফেরেশতারা শিশুটির কাছে গিয়ে আল্লাহ তায়ালা তার কামনা কবুল করেছেন এই বিষয়ে সংবাদ দিবে এবং বলবে আল্লাহ্‌ তায়ালা তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে যাদের ঈমান ছিল তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন| শিশুটি আনন্দের সাথে আল্লাহ্‌র শুকরিয়া আদায় করবে] আল্লাহ্‌ তায়ালা জান্নাত থেকে তার জন্য দুইটি হুর পাঠাবেন | তারা তার মাতা-পিতার মত তাদের বাহু উন্মুক্ত করে তাকে আহান করবে হে আমাদের সন্তান, আমাদের সাথে আসো, আমরা তোমাকে ছাড়া জান্নাতে বসবাস করতে পারব না| তারা জান্নাত থেকে তাদের হাতে করে একটি আপেল নিয়ে এসে বলবে তুমি এটি গ্রহণ করো | যখন শিশুটি আপেলের ঘ্বাণ নিতে তখন জিবরাঈল (আঃ) তার জান সেকেন্ডের মধ্যে কবজ করে নিবেন আর সে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে | আরেক বর্ণনায় আছে, শিশুকে একটি আপেল খেতে দেয়া হবে] যখন সে তা খেতে শুরু করবে তখন শিশুটির জীবন এ আপেলের মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে | জিবরাঈল (আঃ) এ আপেল থেকে তার রুহ কবজ করে নিবেন| উভয় বর্ণনার সত্যতা রয়েছে| অতঃপর ফেরেশতারা তার রুহকে জান্নাতে নিয়ে যাবে| রুহ জান্নাতে যাওয়ার সময় জাহান্নামও

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।