ফেরেশতার সাথে কথা বলতে থাকবে | এ সময় আজাব দানকারী ফেরেশতারা তাকে ত্যগ করে চলে যাবে] যখন সে দেখতে পাবে জিবরাঈল (আঃ) তার ফেরেশতাদেরকে আজাব প্রদানের ক্ষেত্রে উৎসাহ দিচ্ছে তা দেখে সে এ মুহুর্তে আরও ভয় পেয়ে যাবে যে সামনে তার জন্য কি অপেক্ষা করতেছে | জিবরাঈল (আঃ) তাকে জিজ্ঞেস করবে, দুনিয়া থেকে তুমি কি পেলে? সে বলবে দুনিয়া থেকে আমি প্রতারনা ছাড়া আর কিছুই পাই নাই| আমি যদি ভাল কাজ করতাম তাহলে আমার আজ এই অবস্থা হতো না| অতঃপর ফেরেশতারা তার সামনে তার অর্জিত সম্পদ উপস্থাপন করবে | এ সকল সম্পদ যা সে দুনিয়াতে হালাল হারামের পার্থক্য ছাড়া অর্জন করে ছিল| তার পর তার সম্পত্তি তাকে বলতে থাকবে" ওহে অবিশ্বাসী বান্দা, তুমি আমাকে অর্জন করে ছিলে এবং তা কোন প্রকার যাকাত কিংবা সাদাকাত প্রদান ব্যতীত নিজের জন্য ব্য করেছিলে! আর এখন আমি তোমার কোন কাজে আসবো না| যে সব লোকদের তুমি অপছন্দ করতে আমি এখন তাদের হয়ে গেলাম | তারা আমাকে তোমার কোন কৃতজ্ঞতা ছাড়া পেয়ে গেল" | এ অবস্থায় সে তার চার দিকে তাকাবে এবং দেখবে সকল কিছু তার বিপরীত| তখন সে আরও ভেঙ্গে পড়বে| এ অবস্থায় শয়তান একটি পাত্র নিয়ে হাসতে হাসতে তার পাশে আসবে তার ইমানকে চুরি করার জন্য] সে এ পাত্রের মধ্যে ঠাণ্ডা পানিকে ঝাকুনি দিয়ে তার পাশে আসবে | আর এ অবিশ্বাসী ব্যক্তি তাকে দেখতে পাবে কিন্তু কিছুই করার থাকবে না | শয়তান তখন হাসতে থাকবে | এটা হচ্ছে এ অবস্থার প্রতি ইঙ্গিত যা কিনা হঠাৎ করে ধনী হওয়া ব্যক্তির তার গরীব বন্দুর সাথে আচরণের মত| যদি এ ব্যক্তি সাদাত না হয় তাহলে সে শয়তান কে বলবে আমাকে একটু পানি পান করতে দাও | সে বলবে আল্লাহ্ সকল কিছুর সৃষ্টিকর্তা নয় একথা বললে দিবো| মৃত ব্যক্তি যদি তখনও নিজেকে ঈমানের কাছাকাছি হওয়ার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে তাহলে হয়ত আল্লাহ্ তায়ালা তার গুনাহ মাফ করে দিবেন] আর যদি শয়তানের সাথে এঁক্যমত পোষণ করে তাহলে আগের মত অবস্থা বিরাজ করবে | যদি হিদায়াত আসে তাকে উদ্ধারের জন্য তাহলে সে অভিশপ্ত শয়তান কিংবা তার পানিকে প্রত্যাখ্যান করবে] যদি কোন ব্যক্তির সময় শেষ হয়ে যায়, এবং সে যদি বিশ্বাসী হয় তাহলে জিবরাঈল (আঃ) তার রহমতের ফেরেশতাদেরকে তার রুহ শরীর থেকে বাহির করার নির্দেশ দেন] তিনশত ষাট জন রহমতের ফেরেশতারা তার রুহকে জিবরাঈল (আঃ) এর হাত থেকে গ্রহণ করবে | তার এই রুহকে তারা জান্নাত পরিদর্শন করিয়ে পুনরায় আবার সেখানে নিয়ে আসবে যেখানে তাকে দাফন করানো হবে| আর যদি সে ঈমান ব্যতীত মৃত্যুবরণ করে তাহলে তিনশত ষাট জন ফেরেশতা তার রুহকে জাহানামের বাক্লুম নামক গাছ পরিদর্শন করাবে| যা কিনা আল কাতরার চেয়েও কাল| আর তার আত্মাকে মোড়িয়ে রাখা হবে| জাহান্নাম পরিদর্শন শেষে তাকে সেই স্থানে আনা হবে যেখানে তাকে সমাহিত করা হবে | যদি কোন ব্যক্তি বালেগ হওয়ার পর দুনিয়াতে দীর্ঘদিন যাবত বসবাস করল| কিন্তু আল্লাহ্র কোন আদেশ পালন না করার পাশাপাশি তাওবাবিহীন মৃত্যুবরণ করল তাহলে তাকে সকল প্রকার শাস্তির মুখামুখি করানো হবে| এবং জাহান্নামে তার জীবন স্থায়ী হবে| একমাত্র রাসুল এর শাফাতের মাধ্যমে আল্লাহ্ তায়ালা যদি তাকে হিদায়াত দান করেন তাহলে সে সেখান থেকে রক্ষা পাবে| অন্য কোনভাবে সে জাহানাম থেকে মুক্তি পাবে না| এই বিষয়ে ইন্দলেস ব্লিস নামক গ্রন্থের পঁয়ত্রিশ অধ্যায়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে|
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।