মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন| ফেরেশতারা এ সকল লোকদের সাথে নিষ্ঠুর আচরণ করে| এ সুময় তারা একে অপরের সাথে কথা বলতে থাকে | কিন্তু জিবরাঈল (আঃ) তদেরকে এই বলে আদেশ করেন যে তাদের উপর কোন প্রকার দয়া করবে না| মুনাফিকের আত্মা তার নাসিকার উপর চলে আসবে| অতঃপর ফেরেশতা তা আলগা করে ফেলবেন| অতঃপর তার সকল অঙ্গ প্রত্যঙ্গকে এমন করে চাপ দিবেন যে সে তার চোখের আলো হারিয়ে ফেলবেন] তখন ফেরেশতারা তাকে বলবেন, তুমি জান্নাতবাসী নও | তুমি কি ভুলে গিয়েছ নাকি জীবিত অবস্থায় কোন ধরণের কাজ সম্পাদন করেছিলে| ওহে হতভাগা ব্যক্তি, তোমার জন্য এ সকল আজাব প্রস্তুত রাখা হয়েছে যাহা কিনা মুনাফিক কিংবা অবিশ্বাসীদের জন্য রাখা হয়েছিল| এটা এ জন্যে যে তুমি দুনিয়াতে নামায, রোযা, যাকাত, সাদাকাত কিংবা মানুষকে দয়া কিছুই কর নাই| তুমি কোন প্রকার পাপ কাজ কিংবা হারাম কাজ পরিত্যাগ করনি| তোমাকে দুনিয়াতে কাজ করার জন্য বলা হয়ে ছিল কিন্তু তুমি প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা সম্পাদন করনি| আল্লাহ্‌ তায়ালা বর্ণনা করেন যে, "মুনাফিকরা এক দিনের জন্যও মৃত্যুর কথা চিত্তা করেনি, তারা সৰ সময় অহংকারীসুলভ আচরণ করতো | তারা কোন প্রকার নামা, সুন্নত বা ওয়াজিব কোন কাজ করে নি| তাই আজ তাদেরকে আমার আযাব বা নির্যাতন দেখতে দাও" | পুনরায় আযাবের ফেরেশতা তার নখগ্ডলোকে উপড়িয়ে ফেলবেন, তার শরীর থেকে আত্মাকে আলাদা করে নিবেন| এভাবে সে বার বার করতে থাকবে| আবার তা পুনরায় আগের জায়গায় চলে যাবে | অনুরূপভাবে আল্লাহ্‌ তায়ালা পুনরায় আবার বলবেন| "কোন নবী বা রাসুল কি কিছু বলেনি, আমাদের কিতাব কি তিলাওয়াত করোনি? তোমাদেরকে কি বলা হয় নাই যে অজ্ঞতাবশত কোন প্রকার কাজ করিও না এবং শয়তানকে অনুসরণ করিও না? এমনকি একথা বলা হয়নি যে সব কিছু মহান আল্লাহ্‌র পক্ষ থেকে তিনি সব কিছু জানেন" | দুনিয়ার সাথে মিশিয়ে যেওনা যা কিনা একদিন ধ্বংস হয়ে যাবে| আল্লাহ্‌ তায়ালা যা দিয়েছেন তার সাথে সন্তুষ্ট থাকার চেষ্টা করা| আল্লাহ্‌ তায়ালা যা দিয়েছেন তা থেকে গরীব মিসকিনদের সাহায্য করার চেষ্টা করা| সার্বভৌমত্যের অধিকার একমাত্র আল্লাহ্‌ তায়ালার জন্য| তিনি তোমাকে সৃষ্টি করেছেন ও তোমাকে তিনি রিযিক দান করেন| যদি কোন প্রকার রোগ তোমার উপর আসে তাহলে তার নিকট প্রার্থনা করবে তা থেকে উদ্ধারের জন্য| কিন্তু একথা বলা যাবে না যে আমাকে ডাক্তারকে বিনিময় দেওয়ার কারণে সে আমাকে ভাল করে দিয়েছে| একথা বলতে হবে যে আল্লাহ্‌ তায়ালা আমাকে রোগ থেকে উদ্ধার করেছে| যে সম্পত্তি তুমি তোমার বলে দাবি করছো তা মূলতঃ তোমার উপকারের স্বার্থে দান করা হয়েছে| এটা তোমার রোগ কিংবা দুঃখ কষ্টের প্রতিকারের জন্য নয়| যদি তোমার এ সম্পদ হালাল পন্থায় উপার্জন হয় তাহলে তা তুমি ব্যবহার করতে পারবে| আল্লাহ্‌ তায়ালা আদেশ করার মাধ্যমে তুমি তা গ্রহণ করতে পারবে | কোন প্রকারের সাহায্য তোমার সম্পদ, সন্তানাদি ও তোমার বন্ধুদের থেকে আসে না| সাহায্য একমাত্র আল্লাহ্‌র পক্ষ থেকে আসে | এমনকি তুমি যত চেষ্টা করো না কেন তুমি তোমার মৃত্যু থেকে কোনভাবে পলায়ন করতে পারবে না | অথবা পৃথিবীর যে কোন স্থানে অবস্থান করো না কেন তা তোমাকে গ্রাস করবে | সর্বশেষ তোমাকে এ স্থানে মাটি দিয়ে দাফন কর হবে যা তোমার সর্বশেষ স্থান কবর হিসেবে পরিচিত| যখন তোমার মৃত্যুর সময় হবে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না | একমাত্র তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে এ ভয়ঙ্কর নির্যাতন থেকে নিজেকে রক্ষা করার| আর এটা করতে পারলে তোমার কষ্ট কিংবা যাতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবে | দয়াময় আল্লাহ্‌ তায়ালা তোমাকে সুস্বাস্থ্য, সম্পত্তি

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।