দেখার সাথে সাথে এ বলে স্মরণ করিয়ে দিবে যে, "বারাকাল্লাহু ওয়া বারাকাল্নাহু আলায়হি ওয়া জামায়া বায়নাকুমা বিলখায়রি" | অর্থাৎ আল্লাহ্ তায়ালা তোমার ও তোমার স্ত্রীকে বরকত ও কল্যাণ কামনা করুক, সারা জীবন তোমাদেরকে কল্যাণের সহিত একসাথে রাখুক| অনেক মানুষ নব বিবাহিত দম্পতিকে এই বলে সম্বোধন করে শুভ কামনা ভাল হোক তোমাদের নতুন জীবন অথবা সুখী হোক তোমাদের সুখী সংসার| এটা মুলতঃ অপ্রয়োজনীয়মূলক বাক্য বা অজ্ঞতার পরিচয়| বরং নামায পড়ে তাদের জন্য দোয়া করা উচিৎ| বরের উচিৎ হবে প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা গ্রহণ করা ও পরিবার বা স্ত্রীকে শিক্ষা দেয়া] এটা এজন্য নয়, যে তুমি কোন দিন তাদের দ্বারা জিজ্ঞাসিত হবে বরং এটি শিক্ষা করা ফরয | অর্থাৎ ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরয| কোনটি হালাল, কোনটি হারাম ও কোনটি ফরয এগুলো জানতে হবে ও তাদেরকে শিক্ষা দিতে হবে| এবং এটি সুন্নত যে, সুন্নতকে জানার পাশাপাশি পরিবারের সবাইকে তা জানানোর নামও সুন্নত| এটা কোনভাবে বৈধ নয় যে স্ত্রীকে বাহিরে এমন জায়গায় পাঠানো যা ইসলাম কখনো সমর্থন করে না| স্বামীর জন্য স্ত্রীকে শরীয়তের আলোকে ভাল করে পোশাক পরিধান না করে বাহিরে নেয়া কোনভাবে বৈধ নয় | আমাদের রাসুল ইরশাদ করেন যে, "যদি কোন নারী সুগন্ধি ব্যবহার করে নামায আদায় করার জন্য মাসজিদে আসে তাহলে তার নামায কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত না এ নারী বাড়িতে গিয়ে ভাল করে গোসল না করে| এ গোসল হতে হবে এমন অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য যেভাবে গোসল করা" | অর্থাৎ এটা কোনভাবে বৈধ হবে না যে, সুগন্ধি ব্যবহার করে বাহিরে গিয়ে নামায আদায় করা | বরং এর মাধ্যমে গুনাহ অর্জিত হবে| তাই এসকল কাজ থেকে আমাদের স্ত্রীদেরকে দুরে রাখতে হবে| আমাদের উচিৎ হবে নিজেদের মাঝে তুলনা করে একটি সহনীয় পন্থা আবিষ্কার করা যাতে করে সে তা বুঝতে পারে যে এটা অন্যায় কাজ যা ইসলামী শরীয়ত কখনো অনুমতি দিবে না| রাসুল ইরশাদ করেন, "জান্নাতের অধিকাংশ মানুষ হবে গরীব বা মিসকিন যারা দুনিয়ার জীবনে গরীব ছিল, আর জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী" | এটা শুনে মা আয়েশা (রাঃ) রাসুল এর কাছে জানতে চাইলেন, জাহান্নামে অধিকাংশ বাসিন্দা নারী হওয়ার কারণ সম্পর্কে | রাসুল এর ব্যখ্যায় বলেন, "তারা কোন বিপদে পড়া লোকের সাহায্যে এগিয়ে আসে না| যখন কোন ব্যক্তি তাদেরকে সর্বদা সাহায্য করে কিন্তু তার বিনিময়ে তারা তার সাথে খারাপ ব্যবহার করে আর বলে এসবতো আমাদের জন্য অর্থাৎ সাহায্য ও অধিকার পাওয়ার যোগ্যতা শুধু আমাদেরই | এমনকি তারা তাদের এ সাহায্যের কথা ভুলে যায় ও তাদের সাথে খারাপ ব্যবহার করে| তারা শুধুমাত্র সাজগোজ ও অলঙ্কার নিয়ে ব্যক্ত থাকে ও তাদের অধিকংশ সময় গন্স করে কাটায়" | উপরোক্ত খারাপ কাজগুলো পুরুষ কিংবা নারী দ্বারা সম্পাদিত হলে সকলেই জাহান্নামি হবে| হজরত আলী (রাঃ) হতে বর্ণিত, একদিন একজন নারী রাসুলে পাক এর নিকট আসলেন এবং বললেন ইয়া রাসূলাল্লাহ, আমি একজন মানুষকে বিবাহ করতে চাই এতে আপনার অভিমত জানতে চাচ্ছি| দয়ার রাসুল বললেন, "একজন স্বামীর তার স্ত্রীর উপর অনেক অধিকার আছে তুমি কি তা পালন করতে পারবে"? মহিলাটি বলল স্বামীর অধিকারসমুহ কি কি ইয়া রাসুলাল্লাহ? "যদি তুমি তাকে কষ্ট বা আঘাত দাও তাহলে তুমি আল্লাহর বিপক্ষে অবস্থান করলেও তোমার নামায কবুল হবে না", বললেন আল্লাহ র রাসুল| মহিলা জানতে চাইল আর কোন অধিকার আছে?
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।