মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

একটি পালন করলাম অন্যটি করলাম না তাহলে কোন উপকারে আসবে না| সিরিয়াল অনুযায়ী সবগুলোর উপর আমল বাবিশ্বাস করতে হবে| উদাহারণ স্বরূপ বলা যেতে পারে- কোন ব্যক্তি যদি আল্লাহ্‌র উপর ঈমান আনলো কিন্তু হারাম কাজ ছাড়তে পারে নাই, ইসলামের ফরযগুলো পালন করার সাথে সাথে পাপ কাজও সম্পাদন করল, কিংবা সুন্নত ও নফলের করল কিন্তু ফরয পালন করল না আসলে তার কোন আমল কাজে আসবে না| তার কোন আমল কবুল করা হবে না| কারণ একটি ব্যতীত অন্যটি পরিপূর্ণ হবে না| একইভাবে কোন ব্যক্তি তার ফরয নামায ও যাকাত আদায় করল না এবং তার পরিবার, স্ত্রী ও সন্তানদের অধিকারসমুহ আদায় করল না তাহলে আল্লাহ্‌ তায়ালা তার সকল ধরণের ভাল কাজসমূহ যেমন বদান্যতা, দান খয়রাত, মসজিদ নির্মাণ, কাউকে সাহায্য করা এমন কি খাবারের পূর্বে হাত পরিষ্কার কিংবা ওমরা পালনসহ কোন কাজই তিনি কবুল করবেন না| তাই আমাদের সকলকে সিরিয়াল অনুযায়ী আমরে তাকলিফিসমূহকে পালন করা উচিৎ| যার অবস্থান যেখানে তাকে সেখানে রেখে আমল করতে হবে| অন্যভাবে বলা যায় যে, কোন ব্যক্তি যদি কম গুরুত্বপূর্ণ কাজ করে তার উপরের কাজগুলো রেখে এবং সে যদি বলে এগুলো উপরেরগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ বা কোন হারাম কাজ সম্পাদন করে তাহলে এ কাজ গ্রহণ করা হবে না| কিন্তু তাকে অবশ্যই উপরের ভাল কাজগুলো সম্পাদন করতে হবে| এই বিষয়ে তাফসিরে রুহুল বয়ানে বিস্তারিত আলোচনা করা হয়েছে| নিয়মিতভাবে ভাল কোন কাজ করা বরকতকে বৃদ্ধি করে| আশার বিষয় হচ্ছে, আল্লাহর আদেশগুলো থেকে গুরুত্বপূর্ণ গুলো পালনের মাধ্যমে তার সন্তুষ্টি অন অধিকতর সহজ | খাবারের মধ্যে ৪ টি ফরয রয়েছেঃ ১| যখন খাবার গ্রহণ করবে তখন ইহা সামনে রাখতে হবে যে সন্তোষ ও তৃপ্ততা আল্লাহ্‌ তায়ালা কর্তৃক গৃহীত হবে| ২| হালাল খাদ্য গ্রহণ করা| ৩| খাবার গ্রহণের মাধ্যমে যে শক্তি অর্জিত হয় তার সবটুকু আল্লাহ্‌ তায়ালার ইবাদতের জন্য ব্যয় করতে হবে| ৪] যা তোমার কাছে আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে| খাবার যা হোক না কেন তার উপর সন্তুষ্ট থাকতে হবে| খাবার গ্রহণের শুরুতে এই নিয়্যত করতে হবে যে, আমার এই খাবারের মাধ্যমে যে শক্তি উপার্জিত হবে তা আল্লাহ্‌ তায়ালার ইবাদত ও গোলামীর জন্য ব্যয় করব, তার ধর্মকে তথা ইসলামকে সেবা করার জন্য ও চিরস্থায়ী পাওয়ার জন্য | অনাবৃত মস্তকে খাবার গ্রহণ করা বৈধ | খাবারের ্ জমিনের উপর দশ্তর খান বিছানো | খাবারের গ্রহণের জন্য নতুন কাপড় পরিধান করা| নিজ হাঁটুর উপর বসা| খাবার গ্রহণের পূর্বে হাত ও মুখ ভাল করে ধুয়ে নেয়া| বিসমিল্লাহ বলে শুরু করা| লবণের মাধ্যমে খাবার গ্রহণ শুরু করা| অর্থাৎ লবণের স্বাদ নিয়ে শুরু করা| যবের ময়দা দিয়ে তৈরি রুটি খাওয়া | হাতে দিয়ে রুটিকে ভাঙ্গা| রুটির ক্ষুদ্র অংশ যাতে অপচয় না হয় সে দিকে খেয়াল রাখা| বাসনের যে অংশ তোমার নিকটে তার থেকে খাবার গ্রহণ শুরু করা| সামান্য পরিমান টক ব্যবহার করা | রুটিকে ছোট ছোট করে ভক্ষণ করা| খাবারকে ভাল করে চিবিয়ে ভক্ষণ করা| আঙ্গুল

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।