সাহাবাদের মধ্য খোলাফায়ে রাশেদা তথা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান ও হযরত আলী (রাঃ) সবচেয়ে অধিক মর্যাদার অধিকারী | বলা আছে যে, সকল সাহাবা জান্নাতে প্রবেশ করবেন| সাহাবীদের বিরুদ্ধে মন্দ কথা বা ধারনা করা কোনভাবে বৈধ হবে না] আওলিয়াদের কারামত তথা অলৌকিকতা সত্য| হযরত আবু বকর (রাঃ) সাহাবীদের মধ্যে সর্বাধিক গুণের অধিকারী ও সকলের নেতা ছিলেন| তার খিলাফত ছিল সত্য| অর্থাৎ সকলের এক্যমতের ভিত্তিতে খলীফা নির্বাচিত হয়েছেন।| তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্বশুর ছিলেন| তিনি তার কন্যা আয়েশা (রাঃ) কে রাসুল এর সাথে বিবাহ দিয়েছেন| হাকিকত সম্পর্কে তার জ্ঞানের গভীরতা ছিল ব্যাপক | তিনি তার সকল ধনসম্পত্তি আল্লাহ্র রাস্তায় ব্যয় করে দিয়েছেন| এমন হয়ে ছিল যে তার কাছে একটি চাদর ছাড়া অন্য কিছুই ছিল না গায়ে দেওয়ার মত] এমতাবস্থায় এ একটি মাত্র কাপড় পরিধান করে জীবন যাপন শুরু করলেন| এদিকে জিবরাঈল (আঃ) ও এ একই ধরণের কাপড় পরিধান করে রাসুল এর সাক্ষাতে আসলেন] রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই অস্বাভাবিক পরিধান দেখে বলল, "ওহে আমার সহোদর, তোমাকে এ পোষাকে আগে কখনো দেখি নি| কি হল তোমার"? জিবরাঈল (আঃ) তার ব্যাখ্যায় বললেন যে, শুধু আমি এ পোষাকে নই বরং সকল ফেরেশতা এ একই অবস্থায় বিদ্যমান] এতা এ কারণে যে, আল্লাহ্ তায়ালা ঘোষণা করলেন, "আমার বান্দা আবু বকর একমাত্র আমার পথে ও আমার অনুগ্রহ লাভের জন্য তার সকল সম্পত্তি আমার রাস্তায় দান করেছে যার ফলে তার পরিধান করার মত কিছু না থাকায় একটি মাত্র কাপড় দিয়ে শরীর আবরণ করে জীবন যাপন করছে | হে জিবরাঈল তুমিও তার মত পরিধান কর| এ কারণে সকল ফেরেশতার একই অবস্থা বিদ্যমান" | তখন থেকে তাঁকে আবু বকরকে সিদ্দিক হিসেবে অবিহিত করা হয়| সাহাবীদের মধ্যে দ্বিতীয় মর্যাদার অধিকারী ছিলেন হযরত ওমর (রাঃ)| ইজামায়ে উম্মতের মতে তার খিলাফাতও সত্য | সাহাবীদের মধ্যে তিনি ছিলেন পরিপূর্ণ ইসলামী জ্ঞানের অধিকারী | একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট একজন মুনাফিক ও ইহুদী তাদের উভয়ের মাঝে একটি সমস্যা সমাধান করার জন্য আসলেন | রাসুল তাদের অভিযোগ শুনলেন | রায় আসলো ইহুদী ব্যক্তির পক্ষে | মুনাফিক রাসুলে পাকের রায়ে সন্তুষ্ট হলেন না| তিনি ওমর (রোঃ) কাছে গিয়ে বিচার চাইলেন| ওমর (রাঃ) বললেন যে, রাসুল থাকা অবস্থায় আমি কিভাবে এর মীমাংসা করব? মুনাফিক ব্যক্তিটি বলল, আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়েছিলাম কিন্তু তিনি ইহুদীর পক্ষে রায় দিলেন| আমি তাঁর এ রায়ে সন্তুষ্টি না হয়ে আপনার কাছে আসলাম| অতঃপর ওমর (রাঃ) তাকে অপেক্ষা করতে বললেন| আমি এর সমাধান নিয়ে আসছি কিছুক্ষণ পর তিনি তার জামার ভিতরে লুকিয়ে ধারাল একখানা তি ৮৭ লায়ার নিয়ে এসে বিদ্যুৎ গতিতে তার কাঁধে আঘাত করলেন] সঙ্গে সঙ্গে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেল| অতঃপর ওমর (রাঃ) বললেন, এটিই হল তার প্রতিদান যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক মীমাংসিত কোন বিষয়ে সন্তুষ্ট না হয়| এটা ছিল ওমর রোঃ) এর সুন্দর একটি ব্যখ্যা| এসব কারণে তাঁকে ওমর ফারুক (রাঃ) নামে খেতাব প্রদান করা হয়| হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে বলেন, "ইহাই হল ওমর, যে মিথ্যা থেকে সত্যর পার্থক্য করার ক্ষমতা রাখেন" | সাহাবীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন হযরত উসমান (রাঃ)| ইজামায়ে উম্মতের মতে তার খিলাফতও সত্য | রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান (রাঃ) এর কাছে তার দুই কন্যা বিবাহ দিয়ে ছিলেন| একজনের মৃত্যুর পর দ্বিতীয় জনকে বিবাহ দিয়েছিলেন| যখন তার দ্বিতীয় কন্যার মৃত্যু হয়, রাসুল বলেন, "আমার কাছে যদি আরও একজন কন্যা থাকত তাহলে তাকেও তার কাছে ৰিবাহ
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।