রাসুলের কথা শুনতে ছিল| (বুখারি ও মুসলিম শরীফ)| মুখান্নাত বলে এমন পুরুষকে যার কথা বার্তা, আচার আচরণ ইত্যাদি পুরুষের মত হয়ে থাকে | এমন পুরুষ যারা এরূপ করবে তাদেরকে অভিশপ্ত করা হয়েছে | হাদিসে এসেছে যে, "আল্লাহ্ তায়ালা এ সকল পুরুষের নিন্দা করেছেন যে কিনা নারীর জীবনের মত জীবন যাপন করে এবং এঁ সকল নারীর নিন্দা করেছেন যারা পুরুষের মত নিজেদের জীবন পরিচালনা করে" | অর্থাৎ কোন প্রকার ওজর ব্যতীত কোন নারী যদি পুরুষের মত কাপড় পরিধান করে, তাদের চুলের মত চুল রাখে এবং পুরুষ যেভাবে চলা ফিরা করে ওভাবে জীবন পরিচালনা করে, অন্য দিকে কোন পুরুষ যদি নারীর মত চুল লম্বা রাখে, নারীর মত আচরণ করে বা ৫১ ৫১ তি শিন্দা করেছেন] নারীর জীবন সদৃশ জীবন পরিচালনা করে তা হলে উক্ত হাদিসের আলোকে আল্লাহ্ তায়ালা তাদের প্র ১৫| হিজরির দ্বিতীয় সনে মিসয়ার ইবনে মাহরামা (রাঃ) জন্ম গ্রহণ করেন| তিনি ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ কন্যার সুযোগ্য সন্তান| তিনি বর্ণনা করেন যে, একদা আমি একটি পাথর বহন করতে ছিলাম | তখন আমার কাপড় খুলে পড়ে গিয়েছিল, কিন্তু আমি তাকে পুনরায় পরিধান করতে ব্যর্থ হলাম | এ অবস্থায় রাসুল আমাকে দেখতে পেলেন এবং বললেন, "তুমি তোমার কাপড় পরিধান কর| শরীরকে আবৃত করা ব্যতীত বাহিরে যেও না" | (সহিহ মুসলিম)| এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নারী কিংবা পুরুষ যে হোক না কেন শরীর আবৃত করা ব্যতীত কোনভাবে রাস্তা, বীচ ও খেলার মাঠে যেতে পারবে না| ১৬| হযরত আৰু উমামা (রাঃ) থেকে বর্ণিত, রাসুল ইরশাদ করেন, "কোন ব্যক্তি যদি কোন বেগানা নারীকে দেখার সাথে সাথে তার চক্ষুকে ফিরিয়ে নেয়, আল্লাহ্ তায়ালা তাকে এমন সাওয়াব দান করবেন যেন সে এই মাত্র কোন ইবাদত সম্পাদন করল।| এবং সে এর স্বাদ অতি শিগ্রই তা আস্বাদন করবে" | (আহমদ) | ১৭| হাসান বসরি (রাঃ) হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "যে ব্যক্তি নজের আওরাত কিংবা গোপন অঙ্গ প্রদর্শন করে বা অন্য কারো গোপনাঙ্গের প্রতি দৃষ্টিপাত করে আল্লাহ্ তায়ালা তাকে শাস্তি প্রদান করবেন" | উপরোক্ত হাদিসটি মুরসাল হাদিস| (ইমাম বায়হাকি) ১৮| হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "যদি কোন ব্যক্তি নিজেকে কোন সম্প্রদায়ের সাদৃশ্য অনুসরণ করল তাহলে সে তাদের অন্তভ্ভুক্ত হয়ে গেল" | (ইমাম আহমদ ও আবু দাউদ) | যার অর্থ হল কোন ব্যক্তি ইসলাম বিপরীত কোন ধর্মের মত করে জীবন যাপন পরিচালনা করে তাহলে সে তাদের অন্তভূক্ত হয়ে গেল| কিয়ামতে তাদের সাথে তার হিসাব নিকাস করা হবে| তাই আমাদের উচিৎ মুসলমান নয় এমন কারো সাথে সম্পর্ক করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা | যারা কিনা ইসলামের কোন হারাম বিষয়কে হালাল হিসেবে গ্রহণ করে থাকে | ১৯| হযরত আমর শুয়াইব (রাঃ) তার পিতা ও দাদা থেকে বর্ণনা করেন, রাসুল ইরশাদ করেন যে, "আল্লাহ্ তায়ালা এমন হাদিয়াকে দেখতে পছন্দ করেন যা কিনা সে তার বান্দাকে হাদিয়া হিসেবে প্রদান করেছেন " | (তিরমিজি শরীফ) অর্থাৎ আল্লাহ্ তায়ালা কোন ব্যক্তির জামা কাপড় পরিষ্কার হওয়াকে পছন্দ করেন| তিনি এ ব্যক্তিকে পছন্দ করেন ৫১ ৫১ যে অন্য কোন ব্যক্তিকে হাদিয়া হিসেবে কাপড় দেন কিংবা পরিধান করান | আবার তিনি এ সকল ব্যক্তিদেরকে অপছন্দ
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।