লিখক বলেন যে, হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণ মুসলিম জাহানের মাতা হিসেবে বলা হয়েছে ও সাহাবায়ে কিরাম (রাঃ) আনহুম সব সময় রুখসত পরিহার করে আজমত পালন করতেন| রাসুল এর কাছে এ মহিলার আরজুর বিষয়টি তখন ছিল যখন পর্দার বিধান নাজিল হয় নাই| আজকের দিনে এমন সব বন্ত আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে নারী তাকে আবৃত করার পরও সব দেখা যায়| যা এ সময় কালে ছিল না| হযরত মা আয়েশা (রাঃ) এমনভাবে নিজেকে আবৃত করতেন কেউ তাকে চিনতে পারত না| বর্তমান সময়ে নারী নিজেকে আবৃত করার অর্থ হচ্ছে সে ধর্মান্ধ হয়ে গেছে| তাই ইসলাম বিপরীত শক্তি ইসলাম ও মুসলিম সমাজ ধবংস করার জন্য আমাদের নারীদের মাঝে নানা ধরণের কুধারণা প্রচার করতেছে| তার মানে পর্দা করা হচ্ছে গৌঁড়ামি ধর্মান্ধ তার পথ বেঁচে নেওয়া] তবে এটা ঠিক ইসলামের প্রাথমিক যুগে পর্দার বিধান ছিল না| হিজরির তৃতীয় কিংবা পঞ্চম বছরে মহিলাদেরকে নিজেদের শরীর আবৃত করার হুকুম আসে | এই বিষয়ে টার্কিশ কিতাব তেরিদ-ই সারিহ তেরজুমেসি নামক কিতাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে| ১১| বেহেজ ইবনে হাকিম, তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন| তিনি তার পিতা ও দাদা থেকে বর্ণনা করেন, রাসুল ইরশাদ করেন, "তুমি তোমার গোপন অঙ্গ আবৃত কর| তোমার স্ত্রী কিংবা জারিয়া ব্যতীত কাউকে তা দেখতে দিওনা| এবং আল্লাহ্ তায়ালার উপস্থিতিতে নিজের প্রতি লজ্জা প্রদর্শন কর" | (তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ) | ১২| হযরত ওমর ফারুক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, "যদি কোন নন মুহরিম নারী অন্য উপস্থিত হয়"| অর্থাৎ তাদের মাঝে খারাপ কাজ সংগঠিত হওয়ার আশঙ্কা থাকে | (তিরমিজি)| এটি হারাম কোন প্রাইভেট রুমে নন মুহরিম নারীর সাথে নন মুহরিম ব্যক্তির নির্জন বাস করা| ইবনে আবেদিনের মতে, যদি এ রুমে পুরুষ 4 ৭০৯ ব্ুক্তিটির কোন মুহরিম আকরাবা অবস্থান করে তাহলে তা হারাম হিসেবে গন্য হবে না| অর্থাৎ হালওয়াত বা নির্জন বাস হবেনা] ১৩| হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসুল ইরশাদ করেন যে, "যে নারীর স্বামী মারা গিয়েছে তাকে বেশী বেশী পরিদর্শন কর না| এরূপ করলে শয়তান তোমার শিরার মাঝে রক্ত সঞ্চালন করবে খারাপ কাজ করার জন্য" | সে বলতে থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে | "আল্লাহ্ তায়ালা বলেন শয়তান তার মনেও কুমন্ত্রণা সৃষ্টি রফায় তারা করতে থাকবে| যথক্ষন পর্যন্ত না আল্লাহ্ তাকে শয়তানের বিরুদ্ধে সাহায্য না করবেন| কেননা আল্লাহ তাকে মুসলমান বানিয়েছেন| আর এ কারণে সে আল্লাহ্র নিকট নিজেকে আত্মসমর্পণ করবে" | তিরমিজি শরীফ | ১৪| হযরত উম্মে সালামা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল আমার সাথে একসাথে ছিলেন| আমার ভাই আব্দুল্লাহ ইবনে উভাইয়ার গোলাম ও আমাদের সাথে একই রুমে ছিলেন| দাসটি ছিল মুখান্নাত মেয়েলী স্বভাবের)| রাসুল তাকে দেখতে পেলেন এবং বললেন, তোমার বাড়িতে ওর মত অন্য কোন মানুষকে প্রবেশের অনুমতি দিবে না| সেকিন্তু
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।