করতে থাকে" | অর্থাৎ শয়তান তাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে যাতে করে মানুষ পাপ কাজ করতে বাধ্য হয়| ৭] হযরত বুরাইদা (রাঃ) হতে বর্ণিত, একদা রাসুল হযরত আলী (রাঃ) কে বললেন, "হে আলী, যখন তুমি কোন বেগানা নারীকে দেখে ফেলবে তখন তোমার চক্ষুকে ফিরিয়ে ফেলবে| দ্বিতীয় বার তার দিকে তাকাবে না| যদি তাকাও তাহলে গুনাহগার হবে| কিন্তু প্রথম বার তোমার ভুলবশত হয়েছে তার জন্য তুমি দায়ী নও | কিন্তু দ্বিতীয়বার সাবধান হয়ে যাও" | আবু দাউদ ও দারিমি | ৮| হযরত আলী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, হে আলী, "তুমি তোমার পীজর কিংবা রানকে মানুষের সামনে প্রকাশ করি ও না| এমন কি কোন জীবিত কিংবা মৃত্য ব্যক্তির পাঁজরের দিকে নজর দিবে না"| (আবু দাউদ ও ইবনে মাজাহ)| মৃত্য ব্যক্তির গোপন কোন অঙ্গের দিকে তাকানো হচ্ছে জীবিত কোন ব্যক্তির গোপন অঙ্গের দিকে তাকানো| তা সমান অপরাধ] তাই আমাদের উচিৎ খেলোয়াড় কিংবা সাঁতারু ব্যক্তিদের গোপন অঙ্গের দিকে না তাকান] ৯| হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, "তুমি তোমার গোপন অঙ্গ প্রকাশ করিও না| একাকী অবস্থায় হলেও | এটা এ জন্যে যে, এমন অনেক ফেরেশতা আছে যারা সবসময় তোমার সাথে অবস্থান করে অর্থাৎ তোমাকে ত্যাগ করে না| তাই তাদের প্রতি সম্মান কিংবা উপস্থিতি থাকার কারণে লজ্জা প্রদর্শন করা উচিৎ" | এরা হল এমন ফেরেশতা যাদেরকে হাফাদা বলা হয়| যারা তোমাকে জিন থেকে রক্ষা করে| শুধুমাত্র বাথরুমে যাওয়া কিংবা শারীরিক মিলনের সময় তারা তোমাদেরকে ত্যাগ করে| 4৫৮ 4৫4 ১০] হযরত উম্মে সালামা (রাঃ) হতে বর্নিত, তিনি বলেন, মায়মুনা (রাঃ) ও আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এক সাথে ছিলাম| যখন ইবনে উম্মে মাখতুম (রাঃ) রাসুল এর কাছে অনুমতি চাইলেন ভিতরে প্রবেশ করার জন্য] রাসুল তাকে অনুমতি দিয়ে আমাদেরকে বললেন, "তোমরা পর্দার ভিতরে অবস্থান কর'| তখন আমি বললাম সেকি অন্ধ নয়? সে আমাদেরকে দেখতে পারবে না| জবাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, "তুমি কি অন্ধ নাকি? তুমি কি তাকে দেখতে পাবে না? যার অর্থ হল, তার অন্ধত্ব তোমাকে অন্ধ করে রাখবে না" অর্থাৎ তুমি কিন্তু ঠিকই তাকে দেখাতে পাবে| (তিরমিজি, আহমদ ও আবুদাউদ)| এই হাদিসের আলোকে একজন পুরুষ অন্য কোন বেগানা নেন মুহরিম) নারীর দিকে তাকান কিংবা কোন নারীর কোন নন মুহরিম পুরুষের দিকে তাকান হারাম| ইমাম আবু হানিফা অন্য একটি হাদিস গ্রহণের মাধ্যমে মহিলাদেরকে নন মুহরিম পুরুষদের দিকে তাকানোকে হালাল হিসেবে বলেছেন| অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে একজন পর পুরুষের মাথা কিংবা চুলের দিকে না তাকানো অনেক কঠিন একটা বিষয়] যাকে শরীয়তের দিক থেকে এই কঠিন কাজকে আজমত বলা হয়েছে| একজন পুরুষের পর নারীর জন্য আওরাত অংশ হল তার নাভি থেকে টাকনু পর্যন্ত| এসব অঙ্গের দিকে না তাকান একজন নারীর জন্য অনেক সহজ কাজ শরীয়ত এই সহজ কাজ করাকে রুখসত বলা হয়েছে |
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।