মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

আশয়াতুল লোমআত নামক গ্রন্থের নিকাহ অধ্যায় থেকে নিন্মোক্ত আলোচনাগুলো নেয়া হয়েছে | পাশাপাশি এই বইয়েও বিবাহ সম্পর্কে পৃথক একটি অধ্যায় রয়েছে | নিন্মে নারীর আওরাত বা হিজাব সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে ১| হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, কোন একজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, আমি আনসারদের মধ্য থেকে এ মহিলাকে বিয়ে করতে চাই| রাসুল বললেন, "তুমি এ নারীকে দেখে নাও কিংবা সাক্ষাৎ কর, কেননা আনসার গোত্র সম্পর্কে এখানে অনেক কথা বলা হয়" | অথবা দেখার মাধ্যমে যাতে করে কোন প্রকার সন্দেহ প্রবণতা বিরাজ না করে- সহিহ বুখারি | বিবাহের ক্ষেত্রে নারীকে বিবাহের পূর্বে দেখে নেয়া সুন্নাত| ২| হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, "ন্ত্রীরা তাদের স্বামীদেরকে অন্য কোন নারীর রূপের মহত্ত, গুণাবলী ইত্যাদি বলা উচিৎ নয়| এ সকল নারীর ক্ষেত্রে যাদেরকে তারা দেখতে পাচ্ছে | তবে বলতে পারবে যদি স্বামী এ সকল নারীকে চিনে কিংবা জানে এ ক্ষেত্রে কোন সমস্যা হবে না" | বুখারি ও মুসলিম | ৩| হযরত আবু সাইদ খুদরি (রাঃ) হতে বর্ণিত, রাসুল ইরশাদ করেন যে, "একজন পুরুষ অন্য কোন পুরুষের গোপনাঙ্গ ৰা আওরাত অংশ কিংবা একজন নারী অন্য কোন নারীর আওরাত বা গোপনাঙ্গের প্রতি নজর দিতে পারবে না| এমনিভাবে একজন পুরুষ অন্য একজন নারীর গোপনাঙ্গের দিকে তাকাবে না অনুরূপভাবে তা নারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে" | এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে| পুরুষ অন্য কোন পুরুষের বা নারী অন্য কোন নারীর শরীরের কোন গোপনাঙ্গের দিকে তাকাতে পারবে না| একজন পুরুষের নাভি থেকে টাকনু পর্যন্ত হল আওরাত কিংবা গোপন রাখার ঙ্গ| যা তাকে সব সময় আবৃত করে রাখতে হবে| আর নারীর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে| নারীর আওরাত হল হাত কিংবা মুখ ব্যতীত পুরো শরীর আবৃত করে রাখা | এখানে আওরাত বলতে নারীকে বুঝানো হয়েছে| তাই সে মুসলিম কিংবা অমুসলিম হোক | নন মুহরিম এমন নারীর চেহারার দিকে কুনজরে তাকানোকে হারাম করা হয়েছে | এমন কি তার আওরাত অঙ্গের দিকে কুদৃষ্টি ব্যতীত তাকানোকে হারাম করা হয়েছে | 8| হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন রাসুল ইরশাদ করেন, "কোন বেগানা নারীর বাড়িতে রাত যাপন করিও না" | ৫| হযরত আকাবা ইবনে আমের রোঃ) থেকে বর্ণিতি, রাসুল ইরশাদ করেন যে, "বেগানা নারীর সাথে কোন গোপন কিংবা পৃথক রুমে অবস্থান কর না| যদি কোন নারী পৃথক কোন রুমে তার স্বামীর ভাই কিংবা অন্য কোন বেগানা পুরুষের সাথে অবস্থান করল সে যেন মৃত্যুর মত কোন কাজ সংগঠিত করল"- বুখারি ও মুসলিম | ৬| হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত, রাসুল বলেন, "নারীর শরীর হচ্ছে আওরাত কিংবা গোপন রাখার বস্তু" | একে অবশ্যই আবৃত করে রাখতে হবে| "যখন সে বাহিরে যায় শয়তান তাকে সব সময় অবলোকন

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।