মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মদ বিন আহমদ জাহিদ (রাঃ) (মৃত্যু ৬৩২, ভারত) কতৃক সংকলিত তারগীবুস সালাত নামক কিতাবের ১৬২ পৃষ্ঠা, মুহাম্মদ বিন মুস্তাফা হাদেমী (রাঃ) (মৃত্যু ১১৭৬, হাদেম, কনিয়া, তুরস্ক) কর্তৃক সংকলিত বারিকা নামক কিতাবের ১৩৪২ পৃষ্ঠা ও আব্দুল গনী বিন ইসমাইল নাবলুসী (মৃত্যু ১১৪৩, দামেস্ক) কর্তৃক সংকলিত হাদিকা নামক কিতাবের ১৯৮ পৃষ্ঠায় বলা আছে যে, নিজেকে আনন্দ দেয়ার উদ্দেশ্যে জন্তকে সজ্জিত করে ঘণ্টা ধবনি নিয়ে ভ্রমণ করা উচিৎ হবে না| এরূপ করা মাকরুহ| ঘণ্টা ধ্বনি শয়তানের এক প্রকার বাদ্যযন্ত্র] এরূপ যেখানে করা হবে সেখানে ফেরেশতা অবতরণ করে না| যা হোক, কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে এরুপ করা যেতে পারে | ইসলামী ফিকহবিদদের এক্যমতের ভিত্তিতে বলা হয়েছে যে, ইসলামের সাথে বেমানান কোন কবিতা পড়া বা পাঠ করা যাবে না অর্থাৎ হারাম | আরও বলা হয়েছে যে, যেখানে গান বাজনা হয়, মিউজিক্যাল বাদ্যযন্ত্র দিয়ে গান পরিবেশন করে কিংবা নারী -পুরুষ একসাথে একত্রিত হয়ে ড্যান্স করে অথবা ইসলামের সাথে সামঞ্জস্য এমন কোন কবিতা বাদ্যযন্ত্র দিয়ে পরিবেশন করা হয় এ সকল স্থানে যাওয়া হারাম বলা হয়েছে | অনুরূপভাবে এ যাতীয় কর্মকাণ্ড গ্তলো রেডিও, টেলিভিশন কিংবা মোবাইলের মাধ্যমে দেখা বা শুনাকেও হারাম বলা হয়েছে | ছেলে- মেয়েদের একসাথে কবিতা আবৃতি করাকে হারাম বলা হয়েছে| তবে উল্লেখিত স্থান বা শর্ত ব্যতীত কবিতা আবৃতি করলে কোন প্রকার সমস্যা হবে না| এর মাধ্যমে হতে পারে অনেক শ্রোতা আল্লাহর খুঁজে পাওয়ার মাধ্যম হতে পারে| অনেক আলেম শেমার মাধ্যমে কবিতা আবৃতি করাকে অপছন্দ করেন| তাদের মতে এরূপ করার মাধ্যমে গান বা কবিতা তার নিজস্ব প্রকৃতি হারিয়ে ফেলে| ফিসক জাতীয় স্থানে কুরআন তিলাওয়াত, দরুদ শরীফ পাঠ ও মিলাদ পাঠ করাকে হারাম বলা হয়েছে| যদিও তা সম্মান প্রদর্শনের জন্য হয়ে থাকে | ফিসক হল এমন স্থান যেখানে গুনাহ সংগঠিত হবেই হবে| আর যদি তা আনন্দ দানের জন্য করা হয় তা হলে কুফর হিসেবে সাব্যস্ত হবে| দুররুল মারুফ নামক কিতাবে বলা হয়েছে, মিউজিক্যাল যন্ত্র দিয়ে পুরুষ কিংবা নারীর গান পরিবেশন করাকে হারাম বলা হয়েছে | শেমার মাধ্যমে করাকে মুবাহ বলা হয়েছে | যদিও তা স্বরকে পরিবর্তন করে| ৭২| আত্মহত্যা করা অর্থাৎ নিজে নিজেকে হত্যা করা| আর যে ব্যক্তি এই কাজটি করবে শাস্তি হিসেবে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে| আর যদি সে চেষ্টা করার পর মৃত্যু না হয় তাহলে তাওবা করলে তার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে| [তবে নামাধের ক্ষেত্রে তা ক্কাঘা আদায় করে নিতে হবে| আর যদি তা সংখ্যার বাহিরে হয় তাহলে মৃত্যু পর্যন্ত নামায কাযা আদায় করবে | তার নিয়ত যদি এরূপ থাকে তা হলে তার সকল ক্কাযা ক্ষমা করে দেয়া হবে| যেমন কোন অবিশ্বাসী বা নাস্তিক ব্যক্তি যদি আস্তিক কিংবা বিশ্বাসী হয়ে যায় তা হলে সে নাস্তিক থাকা কালীন সময়ে অবিশ্বাসের কারণে যত প্রকার গুনাহ সম্পাদন করেছে তার সকল গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে| তার গুনাহ এ জন্যে ক্ষমা করা হয়েছে সে তার নিয়্যত পরিবর্তন করে বিশ্বাসী হয়ে পূর্বের অবস্থান থেকে দূরে সরে এসেছে | যা মুলত নতুন ইসলাম গ্রহণকারী মুসলমানের জন্য আল্লাহ্‌র পক্ষ থেকে করা হয়ে থাকে |] নারীর হিজাব সম্পর্কিত অধ্যায়

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।