মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

আমি পুনরুখান এর উপর বিশ্বাস করি| এর উপর আমার পূর্ণ ঈমান রয়েছে| যেহেতু আল্লাহ সুবহানা তায়ালা আমাদের এই বিষয়ে অবহিত করেছেন | কিয়ামত দিবস শুরু হবে যখন মানুষ কবর থেকে উঠতে শুরু করবে| এটি ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে যখন মানুষ তাদের সর্বশেষ অবস্থান জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশ করবে| আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং পুনরায় নতুন জীবন প্রাপ্ত হতে হবে| জান্নাত, জাহান্নাম, মীযান, পুলসিরাত, হাশর, নাশর, কবরের আজাব এবং কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর এগুলো সবই সত্য| এগুলো অবশ্যই ভোগ করতে হবে| ওয়াবিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তায়ালা আমি আরও বিশ্বাস করি অতীত এবং বর্তমানের সকল ঘটনা, ভালো খারাপ, যা ইতিমধ্যে সংঘটিত হয়েছে কিংবা ভবিষ্যতে সংঘটিত হবে সবই আল্লাহ আজিমুসশান কর্তৃক রা নির্ধারিত তা কদর, এটা তার জ্ঞানের উপযুক্ত এবং পূর্ব হতে রত নির্ধারিত| আমাদের সৃষ্টির সাথে সাথে আমাদের নির্ধারিত সময় এবং যাবতীয় সকল কিছু লওহে মাহফুজে লিপিবদ্ধ, এর প্রতি আমার পূর্ণ ঈমান রয়েছে | এই বিষয়ে আমার অন্তরে কোন প্রকার সন্দেহ নেই] আশহাদু আন লাইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহুঃ আমার মাযহাবে ইতিকাদ (বিশ্বাসের ভিত্তিতে) আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মাযহাব| আমি এই মাযহাবের অনুসারী | বাকি অন্য বাহাত্তরটি মতবাদই বাতিল এবং তারা জাহান্নামে যাবে | [যারা আসহাবে কেরামদের (আলাইহিম উর- রিদওয়ান) ভালবাসে তাদের বলা হয় আহলুস সুন্নাত| সকল সাহাবা কেরামগণই ছিলেন জ্ঞানী এবং আদিল মুসলিম | তারা অংশ নিতেন মানব জাতির শিক্ষক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়া সাল্লামের সোহবতে (পবিত্র বৈঠকে, জমায়েত) | একজন সাহাবী যিনি নুন্যতম কোন সোহবতে অংশ নিয়েছেন তিনি সকল ওলিগণের মধ্যে শ্রেষ্ঠ ওলি থেকেও শ্রেষ্ঠতর যেহেতু তিনি সাহাবী| আল্লাহর কোন প্রিয় ও কামাল বান্দার সাথে একটিমাত্র সোহবেত ও তাওয়াজ্জ্যুতে যে হাল অনুভব হয়, তার বরকতপূর্ণ দৃষ্টিতে ও নিঃশ্বাসে যে প্রভাব পরিলক্ষিত হয় যে ব্যক্তি এই সৌভাগ্যময় নৈকট্যে অনুপস্থিত থাকবে সে কখনো তা বুঝতে পারবে না| সকল সাহাবা কেরামগণ নবিজীর সাথে প্রথম সাক্ষাতেই নাফসের (১ চাহিদাকে প্রশ্রয় দেওয়া হতে সুরক্ষা পেয়েছিলেন| আমরা তাঁদের সকলকে ভালবাসার আদেশ করছি| সিরাত-উল ইসলাম বইয়ের প্রথম পৃষ্টাগুলোর ভাষ্য মতে;“যে কোনো সাহাবায়ে কারিম আলাইহিম-উর রিদওয়ান সম্বন্ধে মাজিতভাবে কথা বলো, তাঁদের নিয়ে কখনো মন্দ কথা বলো না|” [১] অফুরন্ত নিয়ামত কিতাবের তৃতীয় খণ্ডের ছত্রিশ নম্বর অধ্যায় দেখুন | যেহেতু বাহাত্তরটি দলের অনেকে এই বিষয়টিকে অনেক দুরে নিয়ে গেছে, যেখানে অনেকে একে অবহেলা করছে, অনেকে তীঁদের বিশ্বাসকে অন্তরে পালন করছে যদিও অন্যরা ফিলসফি এবং গ্রীক ফিলসফারদের পিছে পড়ে আছে | এভাবে তারা এমন কিছু পালন করছে যা ইসলামে নেই এবং কিছু কিছু এমনকি ইসলামের বিপরীত | তারা বিদাতকে (বিশ্বাস এবং অনুশীলন যা কখনো ইসলামে ছিল না কিংবা যা ইসলামের বিশ্বাস ও প্র্যাকটিসের নামে নতুনভাবে আবিষ্কৃত হয়েছে) আলিঙ্গন করছে| তারা সুন্নাতে ইসলামের অবমাননা করছে| এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যাদের ইজমার ভিত্তিতে স্বীকৃত ইসলামের অন্যতম ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনুহুমা এর উপরে ক্ষোভ পোষণ করে| তাদের এই ক্ষোভ কোন ক্ষেত্রে নবীজির পবিত্র নামকেও পাশ কাটিয়ে যায় না| এমন

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।