মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

যদি তারা রাজী না হয় তাহলে মৃত ব্যক্তির (নৈকট্য লাভের জন্য কুরবানি) ও অপর পার্টনারের কারো ত্যাগ সম্পাদন হবে না| কিন্তু কুরবানি সহিহ হবে| পার্টনারদের মধ্য থেকে কেউ যদি মুমিন না হয় অথবা সে শুধুমাত্র মাংস নেয়ার জন্য অংশগ্রহণ করেছে তাহলে তার ও অপর পার্টনারদের কারো কুরবানি সহিহ হবে না| কেননা, প্রত্যেকে ত্যাগের মহিমায় নিয়ত করেছে আর নিয়ত ছিল বাতিল| অর্থাৎ মাংস খাওয়ার নিয়ত কখনো ত্যাগের নিয়ত হতে পারে না| কোন ব্যক্তি যদি এ বছরের কোরবানির নিয়ত করে এবং তার অপর পার্টনার পরের বছর কুরবানির নিয়ত করে পরের ব্যক্তির নিয়ত বাতিল হবে| এবং তাদের জবাইকৃত পশুর মাংস খাওয়া হালাল হবে না| বরং তা গরীব বা মিসকিনদের মাঝে বলিয়ে দিতে হবে| প্রথম ব্যক্তির নিয়ত হালাল হিসেবে গন্য হবে| কিন্তু সে মাংস খেতে পারবে না| কুরবানি করার ক্ষেত্রে নিয়তকে অবশ্যই প্রধান্য দিতে হবে তা কি কুরবানির মাংস খাওয়ার জন্য নাকি ত্যাগের জন্য | কুরবানি করা হয় আল্লাহ্‌র নৈকট্য লাভের জন্য| তাই এটা সুন্নত নাকি ওয়াজিব তা জেনে নিতে হবে| পাশাপাশি এই ত্যাগ করার সময় অনেকগুলো ওয়াজিব কাজ এর অন্তভূক্ত হয়ে যায় তা ভালোভাবে অনুসরণ করতে হবে| কুরবানির সাথে সাথে শিশু অথবা বয়স্ক লোকের জন্য আকিকাও করা যাবে| আকিকা হচ্ছে নতুন শিশু জন্ম নেয়ার পর আল্লাহ্‌র শুকরিয়া স্বরূপ ত্যাগ বা কুরবানি করা | আর তা হচ্ছে সকল মুসলমানকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী) সমবেত করে বিবাহের মত আপ্যায়ন করাকে আকিকা বলে] অর্থাৎ আকিকা কুরবানির সাথে করা বৈধ| আর এই ধরনের ত্যাগ করাকে সুন্নত বলা হয়েছে| সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কুরবানির দিন সকল অংশিদার একসাথে হয়ে কুরবানি তথা আল্লাহ্‌র নৈকট্য লাভের জন্য নিয়্যত করা| হানাফি মাযহাব মতে, আকিকার জন্য পশু কুরবানি করা সুন্নত নয় | বরং তা মুস্তাহাব বা মুবাহ (বৈধ)| মুস্তাহাব কাজ সম্পাদন করা এক প্রকারের ত্যাগ | এমনকি মুবাহ কাজ করাও আল্লাহ্‌র নৈকট্যের আওতায় পড়ে, যদি তা একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে| এমন সামাজিক অনেক ধরনের প্রথা রয়েছে যা নিয়ত ব্যতীত পালনের মাধ্যমে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়| আবার অনেক প্রকারের মুবাহ কাজ রয়েছে, যা কেউ নিয়্যত করলে (তা'আতের) অন্তভুক্ত হয়ে যাবে| কুরবানিও আকিকা সম্পর্কিত উকুদ উদ দুরায়্যাহ ও দররুল মুখতার নামক কিতাবে আলোচনা করা হয়েছে | হজ্ব হজ্বের রোকন (ফরয) ৩টিঃ ১| ইহরাম বীঁধা| ২| আরাফার ময়দানে অবস্থান করা| ৩| তাওয়াফে জিয়ারাত তথা কাবাঘর প্রদক্ষিণ করা] আরাফার ময়দানে অবস্থানের জন্য জিলহজ্ব মাসের ৯তম তারিখে সকাল অথবা দুপরের মধ্যে অবস্থান করলে হবে| যদি কোন ব্যক্তি তার একদিন আগে অথবা একদিন পরে আরাফায় অবস্থান করে তাহলে তার হজ্ব বাতিল হিসেবে গন্য হবে|

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।