মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

যদি কোন ব্যক্তি রোযা রাখাকালীন সময়ে ভুলে কোন কিছু খেয়ে ফেললো তাহলে তার রোযা ফাসিদ হবে না| ভুলে কিছু খাওয়ার সময় যদি মনে পড়ে সে রোযা অবস্থায় আছে তাহলে সাথে সাথে তাকে তা পরিহার করতে হবে অন্যথায় তার রোযা ফাসিদ হবে| তাহলে তার জন্য ক্কাযা আদায় করতে হবে| কাফফারা করতে হবে না| আর যদি সে রোযা অবস্থায় আছে জানা সত্ত্বেও খাবার পরিহার না করে এ কারণে যে তার রোযা ফাসেদ হবে না, তাহলে তার জন্য ক্লাযা ও কাফফারা উভয়ই আদায় করতে হবে| কোন ব্যক্তি রোযা রাখা অবস্থায় ঘাম, রঙ্গিন স্ট্রিং এর টুকরা, শিশুদের অথবা কারো মুখের লালা কিংবা নিজের মুখের লালা বাহির হওয়ার পর পুনরায় গিলে ফেলা, খাবারের কোন ক্ষুদ্র অংশ দাঁতের সাথে যুক্ত ছিল তা সেখান থেকে নিয়ে খেয়ে ফেলা ও শরীরে ইঞ্জেকশান ব্যবহারসহ উপরোক্ত কাজগুলোতে রোযা বাতিল হয়ে যাবে| তবে এক্ষেত্রে শুধুমাত্র ক্লাযা আদায় করলে চলবে| কাফফারা দিতে হবে না| যদি কোন ব্যক্তি পেপারের টুকরা, কোন কিছুর স্বাদ আস্বাদন, চাল অথবা শস্যের অংশ গিলে ফেলে তাহলে তার রোযা ভেঙ্গে যাবে| তার জন্য তাকে ক্কাযা রোযা আদায় করতে হবে| এটা কোনভাবে বৈধ হবে না, যে রোযা অবস্থায় কোন কিছুর স্বাদ অথবা কোন মেডিসিন গ্রহন করা| তার মতে কোন কিছুর স্বাদ নেয়ার অর্থ হল পুরো খাবার গ্রহণ করা] যদি কোন ব্যক্তি বেঁচে থাকার জন্য কাজ করে, যদি এ কাজ তাকে অসুস্থ করার আশংকা রয়েছে তাহলে অসুস্থ হওয়ার আগে রোযা ভাঙ্গা বৈধ হবে না| যদি সে ভেঙ্গে ফেলে তাহলে কাফফারা দিতে হবে| কাফফারা পরিহার করার জন্য তাকে কিছু খাওয়ার পূর্বে পেপারের একটা অংশ গিলতে হবে| আর গর্ভবতী বা দুধ পানকারিণী নারী রোযার কারণে ক্ষুধার তাড়নায় মারাত্মক দুর্বল হওয়ার আশঙ্কা থাকে তাহলে তারা শুধু মাত্র কাযা আদায় করবে| ফতোয়ায়ে ফায়জিয়ার মতে, কোন ব্যক্তি রমযানের রোযা রাখা অবস্থায় কোন প্রকার ওজর ব্যতীত অবজ্ঞা করে কোন কিছু আহার বা পান করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে| যদি কোন ব্যক্তি তিলের পরিমান কোন কিছু চর্বণ করে তাহলে তার রোযা ফাসিদ হবে না| কিন্তু যদি সেটা গিলে ফেলে তাহলে ফাসিদ হয়ে যাবে] এবং তার জন্য ক্লাযা আদায় করা আবশ্যক | পনের প্রকারের রোযা রয়েছে | তার মধ্যে তিন ধরনের রোযা ফরয, তিন ধরনের ওয়াজিব, পাঁচ ধরনের হারাম, এবং চার ধরনের সুন্নত| ফরয রোযাগুলো হচ্ছে- রমজান মাসের, ক্লাযা ও কাফফারার রোযা| ওয়াজিব রোযা হচ্ছে- নাজরে মুয়ায়িন, নাজরে মুতলাক ও মানতের রোযা | হারাম রোযা হচ্ছে- ঈদুল ফিতর ও কুরবানির ঈদসহ চার দিনের রোযা | এ সকল দিনে রোযা রাখা হারাম | সুন্নত রোযা হচ্ছে- আইয়্যামে বীযের রোযা (প্রত্যেক আরবি মাসের ১৪, ১৫, ১৬ তারিখের)| শামেদা উদদিনের রোযা, সোমবার ও বৃহঃ প্রতিবারের রোযা, আশুরা ও আরাফার দিনের রোযা | রোযায় ১১ টি উপকার রয়েছে ১| রোযা ঢাল স্বরূপ |

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।