মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

ফতোয়ায়ে হিন্দিয়া মতে রোযার জন্য প্রতিদিন নিয়ত করা আবশ্যক| নিয়ত অন্তর দ্বারা করা হয়| সেহরীর জন্য (শেষ রাতের খাবার) জাগ্রত হওয়ার নামকে নিয়ত বলা হয়| দুই প্রকারের নিয়্যত রয়েছে, প্রথমত রমযান মাসের ৫১ ৫১ রোযার জন্য প্রতিদিন নিয়্যত করা| অথবা নফল কোন রোযার জন্য নিয়ত, অথবা এ সমস্ত রোযা যা কোন নির্দিষ্ট মানতের জন্য রাখা হয়| যার জন্য পূর্ববর্তী দিনের সূর্যাস্ত ও আজকের দিনের যাহুল কুবরার মাঝামাঝি সময়ে নিয়ত করে নিতে হবে| যার অর্থ হচ্ছে এ দিনের আযানের সময়ের আগে অথবা এ সময়ে নিয়্যত করে নিতে হবে| ফষরের পূর্বে হলে নিয়ত এভাবে করতে হবে "যে আমি আগামি কালের জন্য রোযার নিয়্যত করছি" | আর ফযরের পর হলে নিয়্যত এভাবে করতে হবে, যে আমি আজকের রোযার জন্য নিয়ত করছি| দ্বিতীয় প্রকারের নিয়্যত হচ্ছে নফল অথবা কাফফারা রোযার নিয়্যত| এ সব প্রকারের নিয়ত এক রকম হবে| অর্থাৎ এর নিকটতম সময় হচ্ছে পূর্ববর্তী দিনের সূর্যাস্ত আর সর্বশেষ সময় হচ্ছে এ রাতের ফজরে সাদিকের পূর্ব পর্য্ত| উপরোক্ত সময় ছাড়া নফল অথবা কাফফারার রোযার নিয়ত করা বৈধ হবে না| এই বিষয়ে ইবনে আবেদীন ক্কাযা নামায সংবলিত কিতাবের শেষাংশে বিস্তারিত উল্লেখ করেছেন| কেউ যদি রমজান মাসের রোযা ক্বাযা করে থাকে তাহলে হারাম দিন ব্যতীত অন্য যে কোন দিন এ রোযাগুলো পালন করতে পারবে | তবে এ ক্ষেত্রে কোন দিনের নফল রোযা তা উল্লেখ করার প্রয়োজন নেই| মানুষের উপর ভিত্তি করে রোযাকে তিন ভাগে ভাগ কর হয়েছে | অশিক্ষিত লোকের রোযা, শিক্ষিত লোকের রোযা এবং নবী, রাসুল ও আওলিয়াদের রোযা| যখন অশিক্ষিত লোকেরা রোজা রাখে তখন তারা কোন প্রকার আহার পানাহার ও সহবাস জাতীয় কাজ সম্পাদন করে না, কিন্তু অনেক প্রকার ভুল কাজ করে ফেলে শিক্ষিত লোকেরাও কোন প্রকার ভুল করে না| অন্যদিকে আশ্ষিয়া ও আওলিয়ারা সকল প্রকার সন্দেহযুস্ত কাজ থেকে দুরে থেকে রোযা পালন করে থাকেন মানুষের উপর ভিত্তি করে ঈদুল ফিতরকে তিন ভাগে ভাগ করা হয়েছে| শিক্ষিত, অশিক্ষিত ও নবী আওলিয়াদের ঈদ | অশিক্ষিত লোকেরা রমযানের শেষ দিন সন্ধায় ইফতারের মাধ্যমে পছন্দ মত খাবার গ্রহন করে এবং বলে এটা আমাদের ঈদ| শিক্ষিত লোকেরাও খাবার গ্রহন করে এবং বলে এটা আমাদের ঈদ ও আল্লাহ্‌ তায়ালা আমাদের উপর খুশি হয়েছেন| তারা গভীরভাবে চিন্তা করে বলে যে, আমাদের কি হতো যদি তিনি আমাদের কর্ম ক্ষমতার উপর সন্তুষ্টি না হতেন অর্থাৎ তারা তাদের রবের শুকরিয়া আদায় করে ভালভাবে] আর নবী ও আওলিয়ারা তাদের রবের শুকরিয়ার আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন করে| মুমিনের নিকট ঈদ (খুশি) পাঁচ ধরনের হয়ে থাকে ১| যখন ফেরেশতা মুমিন ব্যক্তির বাম হাতে কোন প্রকার গুনাহ খুজে পায় না| ২| যখন মুমিন বাক্তি মৃত্যুর নিকটবর্তী হয় তখন ফেরেশতা তার কাছে খোশ খবর নিয়ে এসে শুভেচ্ছা জানায় এবং সুসংবাদ দেয় যে, সে একজন মুমিন| সর্বশেষ তাকে জান্নাতের অভিমুখে করে দেয়া হয়|

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।