মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

এগুলো সিদক, আমানাত, তাবলীগ, ইসমাত এবং ফেতানাত | ৫১ ৫১ ১| সিদকঃ সকল নবী আলাইহিমুস সালাওয়্যাত ওয়াত তাসলিমাত তাদের কথার উপরে পুরোপুরি বিশ্বস্ত| তারা যা বলেন সব সত্য] ২| আমানাতঃ তারা কখনো বিশ্বাসের পরিপন্থী কোন কাজ করেন না| ৩] তাৰলিগঃ তারা আল্লাহ তায়ালার সকল আদেশ এবং নিষেধসমূহ জানেন এবং এগুলো তার উম্মাতদের মাঝে ছড়িয়ে দেন| ৪| ইসমাতঃ এর অর্থ সকল ধরনের পাপ, লোভ কিংবা এসবের কিঞ্চিৎ পরিমান থেকেও অনেক দুরে| তারা কখনো কোন পাপ কাজ করেন না] নবী আলাইহিস সালামগনই সেই গোষ্ঠী যারা কখনোই পাপ করেন না] ৫] ফেতানাতঃ এর অর্থ সকল নবী (আলাইহিস সালাতু ওয়াসসালামগণ) সাধারন মানুষ অপেক্ষা জ্ঞানী| ৫টি বৈশিষ্ট্য আছে যেগুলো নবী- রাসুল আলাইহিমুস সালাওয়্যাত ওয়াত তাসলিমাতগণের জন্য জায়েয| তীরা পান করেন, আহার গ্রহন করেন, তাঁরা অসুস্থতায় ভোগেন, তীরা মৃত্যুবরণ করেন (তাঁরা মরণশীল), তারা হিজরত করেন এক জগত (এই দুনিয়া) হতে অন্য জগতে (পরকালীন জীবন), এবং তাঁরা পৃথিবীর প্রতি আসক্ত নন| কুরআনে কারিমে ২৮ জন রহমতপ্রাপ্ত নবীগণের নাম উল্লেখ আছে| আলেমগণের মতে সকলের জন্য এটা জানা ওয়াজিব] নবীগণের নামঃ (আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত) আদম, ইদ্রিস, নূহ, শিস, হুদ, সালিহ, লুত, ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলায়মান, ইউনুস, ইলিয়াস, ইলিয়েসা, আইয়ুব, যাকারিয়া, ঈসা এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসাল্লাম| এখানে উজাইর, লোকমান এবং জুলকারনাইন নিয়ে কিছুটা মতভেদ আছে | কিছু ইসলামিক বিশেষজ্ঞের মতে তারা তিনজন এবং খিজির আলাইস সালাম নবী ছিলেন] অন্যদের মতে তাঁরা ছিলেন আউলিয়া | মাক্তাবাত-ই মাসুমিয়ার ছত্রিশ নম্বর চিঠিতে উল্লেখ আছে, এ ব্যাপারে বিশ্বস্ত আলেমগণের বর্ণনা রয়েছে যে খিজির আলাইহিস সালামও নবী ছিলেন | ১৮২ তম চিঠিতে আরও বর্ণীত আছে, খিজির আলাইহিস সালামের মানুষের ছদ্দবেশে আত্মপ্রকাশ ও মানুষের বেশে কাজ করা দ্বারা এটা প্রমান করেন না যে তিনি জীবিতই ছিলেন| আল্লাহ তায়ালার অনুমতিক্রমে অনেক নবী ও আউলিয়া কিরাম এর আত্মাও মানুষের বেশে দেখা যায়| তাদেরকে দেখতে পারাই মানে এটা নয় যে তাঁরা জীবিত] এবং তোমাদেরকে এটা বলতে আরোপিত করা হয়েছে যে, আমি, আলহামদুলিল্লাহ হযরত আদম আলাইহিস সালামের একজন বংশধর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন উম্মত| ওহাবিরা এটা মানে না যে আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন | তাছাড়া যেহেতু তাঁরা মুসলিমদের মুশরিক বলে তাই তাঁরা কাফের হিসাবে গণ্য| [১] লিখিত মুহাম্মদ বিন ফারুকি রাহমাতুল্লাহি] ইমাম রববানি কুদ্দিসা সিররুহুমা এর তৃতীয় ছেলে কর্তৃক (১০০৭ সেরহেন্দ- ১০৭৯) ওয়াল- ইয়াওমিল আখিরিঃ

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।