ওজন ও অনুরূপ রূপা হতে হবে| অর্ধেক ফুলুসের গ্রহণের ক্ষেত্রেও সমান মুল্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে| কোন প্রকার কমবেশী করা যাবে না| আর যদি ফুলুস ও রূপা ফিরিয়ে নেওয়ার সময় ওজনে কম বেশী হয় তাহলে তাদের উভয়ের সম্মতিক্রমে অন্য কোন বস্ত দিয়ে তা সমাধান করে নিতে পারবে | তবে কোন প্রকার কম বেশী বা ঠকবাজি করা যাবে না] বদিউস সানায়ে ফী তারতীবুস শারীয়াহ নামক কিতাবে উল্লেখ করা হয়েছে যে, যে সম্পদের যাকাত প্রদান করা হবে তা অবশ্যই সমজাতীয় হতে হবে অর্থাৎ যে সম্পদের উপর যাকাত ফরয হয়েছে সে সম্পদ থেকে যাকাত প্রদান করতে হবে| তবে যদি ভিন্ন সম্পদ ও হয় তবে সমপরিমান ও সমতুল্য হারে যাকাত প্রদান করা হবে| এটা কখনো বৈধ হবে না যে, সাধারণ মাপের কোন কাপড়, পোশাক ও নকল স্বর্ণ ইত্যাদি দিয়ে যাকাত দেয়া| এক্ষেত্রে যাকাত আদায় হবে না| যাকাত প্রদান করা হয় এমন সম্পত্তিআ ইন অথবা দায়িন হবে| উপযুক্ত এমন যাকাত যা আইন তথা পরিমেয় বা নির্দিষ্ট পরিমান হতে হবে| আর এমন সব সম্পদ আছে যাকে ওজনের মাধ্যমে নির্দিষ্ট পরিমান করে নিতে হয়| এটা হতে পারে সায়মা প্রাণীকুল অথবা উরুজ যাহা ব্যবসায়ী কাজে ব্যবহ্যত হয়| এই বিষয়ে ইন্দলেস ব্লিস নামক কিতাবের উনত্রিশতম অধ্যায়ের সতেরতম অনুচ্ছেদে বিস্তারিত আলোকপাত করা হয়েছে! আর যদি সায়মা প্রাণী হয় সেক্ষেত্রে কুরআন হাদীসের আলোকে নির্ধারিত পরিমানে যাকাত প্রদান করতে হবে| অর্থাৎ যাকাত দেয়ার ক্ষেত্রে প্রানীদের থেকে মাঝারি ধরণের যে কোন একটিকে প্রদান করতে হবে| যদি দুর্বল প্রাণীকে যাকাত হিসেবে দেয়া হয় সে ক্ষেত্রে তার ক্ষতিপূরণ হিসেবে স্বর্ণ কিংবা রূপা অথবা তার সমপরিমান কোন সম্পদ প্রদান করতে হবে| অন্যভাবে বলা যায় যে, 4 ২৬১ মাঝারি টাইপের প্রানীর জন্য সমপরিমান মুল্য ও দুর্বল প্রানীর জন্য ক্ষতিপূরণ হিসেবে স্বর্ণ কিংবা রূপা বা তার সমানমুল্য প্রদান করতে হবে| দুর্বল দুইটি মেষের পরিবর্ত মোটা একটি মেষ যাকাত হিসেবে দেয়া যাবে| তবে এক্ষেত্রে মুল্যের সমপরিমাণের দিকে নজর রাখতে হবে | এই সমস্ত বস্তু বিনিময় কালে সুদের দিকে খেয়াল রাখতে হবে| নস অনুযায়ী ব্যবসায়ী কাজে ব্যবহ্যত সম্পদের ক্ষেত্রে চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে| এছাড়া অন্যান্য সকল সম্পদের যাকাত প্রদানের ক্ষেত্রে সমজাতীয় বস্তুর যাকাত দিতে হবে| তাতে যদি সমজাতীয় সম্পদ বাদ দিয়ে নিন্মমানের কিংবা অন্য কোন বস্তুর মাধ্যমে যাকাত প্রদান করা হয় তাহলে ক্ষতিপূরণসহ আদায় করতে হবে| উরুজ বলা এমন সকল সম্পদকে যাকে ওজন কিংবা পরিমাপ করা যায় না| উরুজ করার সময় পরিমানের ভিন্নতা হলে তাতে সুদের কোন আশঙ্কা থাকে না| নিন্ম মানের দুইকে তা কাপড় ভাল মানের এক কেতা কাপড়ের বিনিময়ে যাকাত হিসেবে দেয়া যাবে | যদি কেউ যাকাত প্রদান করা হয় এমন সম্পদের বাহিরে অন্য কোন সম্পদের মাধ্যমে যাকাত দিতে চায় তাহলে তাকে পরিমান ও মুল্যের দিকে খেয়াল রাখতে হবে| কিন্তু ইমাম আবু হানীফা ও ইমাম আবু ইউসুফে র মতে, কেউ সমজাতীয় সম্পদ দিয়ে যাকাত না দিয়ে তার সমপরিমাণ মুল্য দিলে আদায় হবে না| কেননা তখন এ সম্পদের মুল্য পরিবর্তন হয়ে যাওয়ার আশংকা থাকে| যেমন বলা যেতে পারে, ভাল মানের দুইশ কিলগ্রাম গমের মূল্য রূপার দুইন্ত দিরহাম | এক্ষেত্রে সাধারণ মানের পাঁচ কিলগ্রাম গম যাকাত দিলে তা আদায় হয়ে যাবে | অনুরূপ ভাবে ভাল মানের পাঁচ দিরহাম জেয়্যিদ রূপা দুইশ দিরহাম জেয়্যিদ রূপার সমান যাকাত প্রদান করা যাবে| সাধারণ মানের পাঁচ দিরহাম রুপা ও প্রদান করা
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।