মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

পালনের ক্ষেত্রে নিয়ত করা আবশ্যক| যাকাত হচ্ছে, কোন ব্যক্তির হাজাতে আসলিয়্যাহ তথা প্রয়োজনীয় আসবাব পত্র ছাড়া এমন পরিমান সম্পদ এক বছর (নিসাব পরিমান সম্পদ) অতিক্রম করলে তার উপর যাকাত প্রদান ওয়াজিব হয়েথাকে| স্বর্ণের (পরিমান) নিসাব হচ্ছে ২০ মিসকাল, যাহা ৯৬ গ্রাম বা ১৩.৩ পরিমান স্বর্ণের (কয়েন) সমান | রৌপ্যর নিসাব হচ্ছে ২০০ দিরহাম, অর্থাৎ ৬৭২ গ্রাম| যাকাত প্রদানের ক্ষেত্রে ফরজ হচ্ছে, যাকাত নিসাব পরিমানপূর্ণ হওয়ার সাথে সাথে এ হিজরী সালের মধ্যে এক অবস্থায় বিদ্যমান রাখা| অর্থাৎ নিসাবের পরিমানের মধ্যে যাকাত কম আদায় করার লক্ষে কোন প্রকার কম বেশী করা যাবে না| ইমাম মুহাম্মাদের মতে, এরূপ করলে তা আদায় করা মাকরুহ বলে বিবেচিত হবে| এ হিজরী সালে যা ফরয তা তাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে| ইমাম আবু ইউসুফের মতে মাকরুহ হবে না|] যাকাত একবার যার উপর ফরজ হয়েছে তাকে তা নিয়মিত আদায় করতে হবে অন্যথায় সে গুনাহগার হবে| আর সকল প্রকার গুনাহকে পরিত্যাগ করার নাম হচ্ছে আনুগত্য| এখানে ফতওয়া ইমাম মুহাম্মদের উপর | অর্থাৎ ইমাম মুহাম্মদের মতটি গ্রহণ করা হয়েছে| ফতওয়া কি বা কাকে বলে এই সম্পর্কে বিলিফ এবং ইসলাম, দা সুনি পাথ ও ইন্দলেস ব্রিস নামক কিতাবের ৩৩ ও ১০ তম পরিচ্েদে বিস্তারিত আলোকপাত করা হয়েছে | যাকাতের সম্পত্তিঃ যাকাত সম্পত্তি বলতে এমন সব সম্পত্তি যা বৃদ্ধি হয়ে থাকে | যাকাত প্রদান করা হয় এমন সম্পত্তি চার ধরণের হয়ে থাকে | প্রথম- চতুষ্পদ প্রাণী যা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কম পক্ষে বছরের অর্ধেক সময় খোলা আকাশের নিচে মাঠের মধ্যে ঘাস খেয়ে থাকে। প্রাণী স্ত্রী লিঙ্গের ক্ষেত্রেও একি হুকুম প্রযোজ্য হবে| যাকে সায়মা বলা হয় | দ্বিতীয়ত- এমন সব সম্পত্তি যা ব্যবসা করার উদ্দেশে ক্রয় বিক্রয় করা হয়| তৃতীয়ত: স্বর্ণ ও রৌপ্যর ক্ষেত্রে যাকাত প্রদান করতে হয়| সর্বশেষ এমন সব খাদ্য যা মাটি থেকে উৎপাদিত হয়ে থাকে| স্বাধীন থাকা অবস্থায় পুরুষ প্রাণী, গাধা ও খচ্চর গবাদী এই জাতীয় জন্তুদের যাকাত আদায় করতে হয় না| অর্থাৎ তাদের উপর যাকাত ফরয নয়| অল্প বয়স্ক প্রাণী যেমন উট, গরু ও ভেড়া বয়স্ক প্রাণীদের সাথে অবস্থান করে তখন তাদেরকেও যাকাতের মধ্যে অন্তভভূক্ত করতে হবে| সম্পত্তির বিনিময়ে যাকাত, উশর, কাফফারা, সাদকা ফিতির প্রদান করা যায়| এই সম্পর্কে ইন্দলেস র্রিস নামক কিতাবের ৬ষ্ট অধ্যায়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে | তবে তার মান অনুযায়ী সমতুল্য পরিশোধ করা যাবে] ইমাম শাফীর মতে এরূপ করা বৈধ নয়| যাকাত ফরয হওয়ার পর যদি কারো সম্পত্তির কোন ক্ষতি বা নষ্ট হয়ে থাকে তাহলে ক্ষতি হওয়া সম্পত্তির যাকাত প্রদান করতে হবে কেননা সম্পত্তি নষ্ট হওয়ার পূর্বেই যাকাত ফরয হয়ে ছিল| একজন বিবেকবান ও বালেগ মুসলমানের হালালগন্থায় অর্জিত সম্পদ নিসাব পরিমান হওয়ার পর তার উপর যাকাত প্রদান করা ফরয বলে বিবেচিত হবে| আর এটা প্রদান করতে হবে কুরআনে উল্লেখিত আট ব্যক্তির যে কাউকে প্রদান করা যাবে| এই আবশ্যিক প্রদান করাকে শরীয়তের ভাষায় যাকাত বলে] আর যাকে যাকাত প্রদান করা হবে তাকে অবশ্যই মুসলমান হতে হবে| একজনের সকল সম্পত্তি অন্যজনে ব্যবহার করা সম্ভব ও অনুমোদন যোশ্য | যখন কোন সম্পত্তি তুমি অর্জন করবে বা আয় করবে তখন তা তোমার সম্পত্তি বলে বিবেচিত হবে না যতক্ষণ না তুমি তা বিতরণ বা

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।