মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

৭] এ ক্রীতদাস যে তার নিজের যুক্তির জন্য তার মনিবকে নির্দিষ্ট পরিমান অর্থ পরিশোধ করতে হবে| ৮] মুয়াল্লাফাতুল কুলুব বা অমুসলিম কোন ব্যক্তিকে আকৃষ্ট করার লক্ষে; (এটি বর্তমানে বিদ্যমান নেই)| ইসলামের পরিভাষায় যে ব্যক্তির নিকট এমন সম্পদ রয়েছে যা দিয়ে সে একদিনের বেশী চলার সামর্থ্যবান কিন্তু তা নিসাব পরিমান সম্পদ নয় তাহলে সে গরীব হিসেবে সাব্স্থ হবে| কোন সরকারী কর্মচারী যে তার বেতন দিয়ে পরিবার পরিচালনায় একেবারে অক্ষম; সে যাকাত গ্রহণ করতে পারবে, কোরবানী ও যাকাত তার উপর কর্তব্য নয়| যে মুসলিম ব্যক্তি ইলম তথা ইসলামী জ্ঞান অর্জন করছে বা ইসলামী জ্ঞান বিতরণ করছে; সে ব্যক্তি চল্লিশ বছর নিজেকে পরিচালনা বা চলার সামর্থ্য তথা সম্পদ বা টাকা থাকলেও যাকাত গ্রহণ করতে অসুবিধা নেই| জাকাতের অর্থে মসজিদ নির্মাণ ও মৃত ব্যক্তির কাফনের কাজে ব্যয় করা যাবে না| তেমনিভাবে ধনী ব্যক্তির শিশু, ভাই-বোন, শ্বশুড়-শ্বাশুড়ী, পৈতৃক-মাতৃক চাচা-চাটী ও ফুফা-ফুফু কারো জন্য ব্যয় করা যাবে না| কোন গরীব ব্যক্তিকে এই পরিমান যাকাত দেয়া যাবে যতক্ষণ পর্যন্ত না সে নিসাব পরিমান সম্পদের মালিক হয়; তবে তার পরিবাবের অন্য সদস্যদের আলাদাভাবে যাকাত দেয়ার ফলে তারা সম্মিলিতভাবে নিসাব পরিমান সম্পদের মালিক হতে অসুবিধা নেই | এমন ব্যক্তিকে যাকাত দেয়া উচিৎ নয় যে যাকাত হতে প্রাপ্ত অর্থ দিয়ে অন্যায় ও হারাম কাজে ব্যয় করে| যাকাত ফরয হওয়ার ছয়টি শর্তঃ ১| মুসলিম হতে হবে| ২| সাবালকত্ব অর্জন করতে হবে| ৩| বিবেচনাবোধ সম্পন্ন বা বুদ্ধিসম্পন্ন বয়সে পৌছাতে হবে| 8] স্বাধীন বা মুক্ত হতে হবে| ৫| নিসাব পরিমান হালাল সম্পদের মালিক হতে হবে| ৫১ ৫১ ৬| উক্ত সম্পদ অবশ্যই দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত ও খণের উর্ধে হওয়া অপরিহার্য | যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি যার উপর যাকাত ফরয সে তার যাকাত গরীবের নিকট আদায় করবে না ততক্ষণ সে খণগ্রস্থ ব্যক্তির ন্যয় দান-খয়রাত করলে তা সওয়াবের পরিবর্তে তাকে গুনাহের অংশীদার করবে| অর্থাৎ যাকাত দাতা এবং খণদাতার উপর পূর্বে তাদের যাকাত ও খণ আদায় করা ফরয| তেমনিভাবে "হাদিকা"র ২য় খণ্ডে ৬৩৫ নং পৃষ্ঠায় এবং "বেরীকার" ১৩৬৯ নং পৃষ্ঠায় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, ইহা বৈধ নয় যে কোন ব্যক্তি তার যাকাত বা দান-খয়রাত এমন ব্যক্তিকে আদায় করা যে তা গ্রহণ করার পর হারাম কাজে ব্যয় করবে| কেননা হারাম কাজকে সহায়তা করাও হারাম | এমন কোথাও যাকাত আদায় উচিৎ নয় যেখান থেকে যাকাত দাতা কোনভাবে লাভের অংশীদার হবে| যদি স্বামী অথবা স্ত্রী তাদের থেকে কেউ কাউকে যাকাত প্রদান করল, সেখান থেকে তাদের বিনিময় পাওয়ার সম্ভাবনা থাকলে তা কখনো হালাল হবে না| যাকাত প্রদানের ক্ষেত্রে নিয়ত অবশ্যই করতে হবে| অর্থাৎ যে কোন ইবাদত

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।