মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

উপরের্লিখিত বৈশিষ্ট্যগ্তলোর বিপরীত গুণাবলী আল্লাহ আজিমুসশান এর জন্য অসম্ভব বৈশিষ্ট্য | ওয়া মালাইকাতিহিঃ আমি আল্লাহ্‌ সুবহানা তায়ালার ফেরেশতাগণের উপর বিশ্বাস করি এবং এর উপরে আমার পূর্ণ ঈমান রয়েছে| তিনি নুর (আলো) হতে তাদের সৃষ্টি করেছেন| তারা জিসম (অবয়ব), (এখানে বর্ণিত জিসম বা অবয়ব পদার্থবিদ্যা এর বইয়ের বর্ণিত দেহ বা অবয়বের মত নয়)| তারা খায় না এবং পানও করে না] তাদের যৌন চাহিদা নেই| তারা বেহেশত থেকে দুনিয়াতে নেমে আসে এবং আবার বেহেশতে ফিরে যায়| তারা বিভিন্ন বেশে সামনে আসে | তারা কোন অবস্থাতেই আল্লাহ সুবহানা তায়ালার অবাধ্যতা করে না] তারা আমাদের মত পাপে নিমজ্জিত হয় না| তাদের মধ্যে রয়েছে মুকাররাব (১) এবং নবীগণ | ওয়া কুতুবিহিঃ আমি আরও বিশ্বাস করি আল্লাহ সুবহানা তায়ালার (স্বর্গীয়) কিতাবসমূহের উপর| আল্লাহ সুবহানা তায়ালার রয়েছে কিতাবসমুহ| কুরআনে কারিমে একশত চার খানা আসমানি কিতাবের কথা উল্লেখ রয়েছে | এর মধ্যে একশত খানা ছোট কিতাব রয়েছে যাদের বলা হয় সুহুফ | এবং অন্য চারটি বড় কিতাব| তওরাত (তোরাহ) হযরত মুসা আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ হয়েছিল, ঘাবুর হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, ইনযিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে এবং কুরআনে কারিম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপরে | বর্তমান জিউস এবং খ্রিস্টানদের মধ্যে তাওরাত এবং বাইবেল এর কোনটি পড়া হয় এই বিষয়ে আমাদের একজন পাবলিকেশন যে এ বইগুলোর সাথে জড়িত এর কোন জবাব দিতে পারে নি| একশত খানা সুহুফ এর ভিতরে দশখানা হযরত আদম আলাইহিস সালামের উপরে, পঞ্চাশটি হযরত শিস আলাইহিস সালামের উপরে, তিরিশটি হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে এবং দশটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে] সবগুলোই হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমেই অবতীর্ণ হয়েছে] কুরআনে কারিম আসমান হতে অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব] এটি খণ্ড খণ্ড আয়াতে অবতীর্ণ হতে মোট তেইশ বছর সময় লাগে এবং এর বিধানবলী এ বিশ্ব ধবংসের আগ পর্যন্ত বর্তমান থাকবে| একে সকল ধরনের বিলুপ্তি (বাতিল হওয়া থেকে) এবং মানব সৃষ্ট পরিবর্তন (মানুষের দ্বারা কোন ধরনের পরিবর্তন সংস্করণ বা পরিবর্ধন) এর হাত থেকে হেফাজত করা হয়েছে | [১] মুকাররৰ এর জন্য অফুরন্ত নিয়ামত কিতাবের ষষ্ঠ খণ্ডের প্রথম অধ্যায়ের ওয়ারা এর পঞ্চম স্তর | ওয়ার ৪ আল্লাহ আজিমুসশান কর্তৃক প্রেরিত নবী রাসুল আলাইহিস সালামগণের প্রতিও আমার ঈমান আছে | সকল নবীগণই মানুষ| আদম আলাইহিস সালাম প্রথম নবী এবং আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহিস সালাম সর্বশেষ নবী| এই দুইজনের মাঝে আরও অনেক নবী আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত এসেছেন| আল্লাহ আজিমুসশান একমাত্র এই সংখ্যা জানেন| নবীগণের আলাইহিমুস সালাওয়্যাতু ওয়াত তাসলিমাত এর ৫টি গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমাদের জানা ওয়াজিব]

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।