নামায আদায় করে, রোযা রাখে, তাদের সম্পদের যাকাত দেয় এবং তাদের উপর আল্লাহ্ তায়ালা এবং তার খালিফাদের নর্দেশ মেনে চলে পৃথিবীতে তিনি জান্নাতে প্রবেশ করবেন| এই হাদিস শারিফটি উল্লেখ করেছেন ইমাম আহমেদ এবং তিরমিযী] যদি কোন ব্যাক্তি ঘুমাতে যাওয়ার আগে সুরা কাওসার পাঠ করে এবং বলে, “হে রব আমাকে আগামী কাল সকালের নামাযের সময় জাগ্রত করুন” বিইজনিলাহি তায়ালা লোকটি নামাযের সময় জাগ্রত হয়ে যাবে | ৯. আসহাবে কিরামদের মধ্যে বিখ্যাত বুরাইদা-ই আসলামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “তোমাদের সাথে আমার সম্পর্কের মূল ভিত্তি হল নামায | নামাঘ ত্যাগকারী ব্যাক্তি কাফিরে পরিণত হয়”| এই হাদিস থেকে নামায আদায়কারী ব্যাক্তির মুসলমান হওয়ার বিষয়টি প্রতীয়মান হয়| আরো বোঝা যায়, যে ব্যাক্তি নামাযকে গুরুত্ব দেয় না, অবশ্য পালনীয় কর্তব্যের তালিকায় প্রথমে স্থান দেয় না, নামাকে ফরয ৫১ হিসেবে গ্রহন করে না এবং এ কারণে আদায় করে না সে কাফির হয়ে যায়| ইমাম আহমদ, তিরমিজি, নাসাঈ এবং ইবনে মাজাহ উপরোক্ত হাদিস শরীফটি নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন ১০- আবু জর গেফারি বলেছেন, “শরতের দিনে, রাসুলুল্লাহর সাথে ঘুরছিলাম” পাতা ঝরে পড়ছিল| তিনি দুটি ডাল ভাঙ্গলেন আকস্মিক| তিনি বললেন, ও আবু জার, যখন কোন বাক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ইবাদাত করে, তখন তার পাপসমূহ এভাবে পাতা ঝরার মত করে ঝরে পড়ে| ইমাম আহমেদ এই হাদিসটি উল্লেখ করেছেন] ১১- যাইদ বিন খালিদ জুহানি থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “কোন মুসলমান করে দেয়া হয়”| অর্থাৎ মহান আল্লাহ তায়ালা তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন| এই হাদিস শরীফটি ইমাম আহমদের কিতাবে বর্ণিত আছে | ১২- আবদুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, “কোন ব্যাক্তি নামায আদায় করলে এ নামায কিয়ামতের দিনে নূর (আলো) ও বুরহান (দলিল) এ পরিণত হবে এবং তার জাহান্নাম থেকে মুক্তির উছিলা হবে| আর নামাযকে মুহাফাজা (সংরক্ষণ) না করলে তা নূর ও বুরহানে পরিণত হবে না এবং সে নাজাত পাবে না| কারণ, ফেরাউন, হামান ও উবেই বিন খালাফ এর সাথে জাহান্নামে অবস্থান করবে” | দেখা যাচ্ছে যে, কোন ব্যাক্তি যদি ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাবসহ যথাযথভাবে নামায আদায় করে তবে এই নামায কিয়ামতের সময়ে তার জন্য নুর হয়ে সঙ্গ দিবে| আর যথাযথভাবে নামায আদায় না করলে, নামাযকে মুহাফাজা না করলে কিয়ামতের দিবসে কাফিরদের সাথে একত্রে থাকতে হবে| অর্থাৎ তাদের সাথে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে| উবেই বিন খালাফ মক্কার কুখ্যাত কাফিরদের অন্যতম ছিল| উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের মুবারক হাত দ্বারা তাকে জাহান্নামে পাঠিয়ে ছিলেন| উপরোক্ত হাদিস শরীফটি ইমাম আহমদ ও দারিমী নিজ নিজ কিতাবে বর্ণনা করেছেন| আর ইমাম বায়হাকী তার শুয়াবুল ঈমান নামক গ্রন্থে লিপিবদ্ধ
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।