আরেকটি হাদিসে আছে, “ কারো হাত ও মুখের দ্বারা অন্য কারো কষ্ট না পাওয়াটা সবচেয়ে মুল্যবান আমল” | এক হাদিসে আছে, “ জিহাদ হল সবচেয়ে মূল্যবান আমল” | অপর এক হাদিসে আছে, “ সবচেয়ে মূল্যবান আমল হল মাবরুর হজ্জ” | অর্থাৎ বান্দার হক ও কাযা নামায না থাকা অবস্থায় যে হজ্জ আদায় করা হয়| “আল্লাহ্র জিকির করা" এবং “নিয়মিত পালন করা আমলসমুহ' সর্বোত্তম বর্ননাকারী হাদিসও রয়েছে | এর কারণ হল বিভিন্ন প্রশ্নকারীর অবস্থা সাপেক্ষে তাদের উপযোগী বিভিন্ন জবাব দেয়া হয়েছে| অথবা সময়োপযোগী জবাব প্রদান করা হয়েছে| যেমন ইসলামিয়্যাতের শুরুর দিকে সর্বোত্তম ও সবচেয়ে মুল্যবান আমল ছিল জিহাদ | (আমাদের এই সময়ে সর্বোত্তম আমল হল লেখনীর মাধ্যমে, প্রচার ও প্রসারের মাধ্যমে কাফিরদের, মাজহাব বিরোধীদের মোকাবিলা করা, আহলে সুন্নাতের ই"তিকাদকে চারিদিকে ছড়িয়ে দেয়া| এরূপ জিহাদে লিপ্ত ব্যাক্তিদেরকে যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করবে তারা এদের দ্বারা অজিত সওয়াবের ভাগীদার হবে| পবিত্র আয়াত ও হাদিসসমূহের দ্বারা বুঝা যায় যে, যাকাত ও সদকার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আমল হল নামায | তথাপি মৃত্যুর সাথে পাঞ্জারত কোন ব্যাক্তিকে খাবার-পানীয় ইত্যাদি দান করে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা নামায আদায়ের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হবে| অর্থাৎ স্থান, কাল, পাত্র ভেদে রা ভিন্ন ভিন্ন আমল অধিকতর গুরুত্ব অর্জন করে|) ৬- জাবির বিন আব্দুল্লাহ বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: (মানুষ এবং অবিশ্বাসের মধ্যে সীমানা হচ্ছে নামাজ পরিত্যাগ করা|) নামায মানুষকে অবিশ্বাসী হতে দেয় না| যদি এটি পরিত্যাগ করা হয়, মানুষ অবিশ্বাসীতে পরিনত হতে শুরু করে| হাদিস শারিফটি মুসলিম শরিফে লিখা আছে| এই হাদিসটি প্রমাণ করে নামায পরিত্যাগ করা ভুল কাজ| অনেক সাহাবী বলেছেন যারা বিনা কারণে নামায পরিত্যাগ করে তারা অবিশ্বাসীতে পরিনত হয়| শাফি এবং মালিকী মাযহাব অনুসারে, তিনি অবিশ্বাসী হয়ে যায় না, যাই হউক তাকে হত্যা করা ওয়াজিব| মাহাফি মাযহাবের মতে তাকে প্রহার করতে হবে এবং জেলে বন্দি করতে হবে যতদিন নামায আদায় শুরু করে| ৭. উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, “মহান আল্লাহ তায়ালা পাঁচ ওয়াক্ত নামা আদায়ের আদেশ দিয়েছেন| যে ব্যাক্তি সুন্দরভাবে অযু করে ওয়াক্তমত এই নামাযগুলি পড়বে, এর রুকু ও সেজদা সমূহ যথাযথভাবে আদায় করবে তাকে ক্ষমা করার ব্যাপারে মহান আল্লাহ তায়ালা কথা দিয়েছেন] যে ব্যাক্তি নামায আদায় করল না তার ব্যাপারে মহান আল্লাহ তায়ালার কোন প্রতিশ্রুতি নেই| তিনি চাইলে তাকে ক্ষমাও করতে পারেন আবার আজাবও দিতে পারেন” | এই হাদিস শরীফটি ইমাম আহমদ, আবু দাউদ এবং নাসাঈ নিজ নিজ হাদিস কিতাবে বর্ণনা করেছেন] এখান থেকে বোঝা যাচ্ছে যে, নামাষের অন্যান্য শর্তসমূহসহ রুকু ও সেজদার প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত| মহান আল্লাহ তায়ালা কখনই ওয়াদা ভঙ্গ করেন না| অতএব, সহীহ- শুদ্ধভাবে নামায আদায়কারী ব্যাক্তিকে তিনি অবশ্যই ক্ষমা করবেন| ৮- হযরত আবু ইমাম বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেছেন: রাসুলুল্লাহ বলেছেন- পাঁচ ওয়াক্ত নামায পড়, রোযা রাখ একমাস, তোমার সম্পদের যাকাত দাও, নির্দেশসমূহ মানো, তোমার রবের জান্নাতে প্রবেশ কর| অর্থাৎ যারা
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।