নামযের গুরুত্ব আব্দুল হক বিন সায়ফুছিন দাহুআওি রাহমাতুল্লাহি তায়ালা আলাইহির (৯৫৮/১৫৫১ খ্রিস্টাব্দ] -১০৫২/ ১৬৪২, দিল্লী) আশয়াতুল লাময়াত কিতাবের মধ্যে অনেক হাদিসের বর্ণনায় নামাযের গুরুত্বের কথা বলা হয়েছে | ওয়ালিয়া উদ্দিন খাতিবী তেব্রিজি মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তায়ালার [৭৪৯ হিজরি/ ১৩৪৮ খিস্টাব্দ] পার্সিয়ান হাদিসপ্রন্থ মিশাকাতুল মাসাবিহের যা মাসাবিহ কিতাবের একটি সংক্ষিপ্ত রুপ যা লিখেছেন ইমাম বেঘাঙ্ি হুসেইন বিন মেসুদ মুহিউস স্ন্াহ রাহমাতুল্লাহি তায়ালা আলাইহি [৫১৬ হিজরি/ ১১২২ খিস্টাব্দ]| আশয়াতুল লাময়াত কিতাবটি চার খণ্ডের| এটির নবম সংস্করণ বের হয় ১৩৮৪ হিজরি ১৯৬৪ খ্রিস্টাব্দ লখনৌ, ভারত হতে | নামাযকে আরবি ভাষায় বলা হয় সালাত| নামাজের সঠিক অর্থ ইবাদাত, রাহমত [সমবেদনা, ক্ষমা] এবং ইস্তেগফার [আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করা] | এই তিনটি কারণে নামাযকে বলা হয় সালাত | ১. হযরত আবু হুরায়রা (রা:) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ পাঁচ ওয়াক্ত নামায (সগীরা) গুনাহসমূহের কাফফারা হবে| কবীরা গুনাহ করা থেকে বিরত থাকা ব্যাক্তির সঙগীরা গুনাহসমূহ মাফের সবৰ (কারণ) হবে” | নামায মধ্যবর্তী সময়ে কৃত সগীরা গুনাহসমূহের মাঝে বান্দার হক হরণকারী গুনাহ ব্যতীত বাকীগুলি মুছে দেয়| মাফ পেতে পেতে যাদের সগীরা গুনাহের খাতা শূন্য হয় তাদেরকৃত কবীরা গুনাহের কারণে প্রাপ্ত আযাবের তীব্রতাকে হাস করে তবে মুছে দেয় না| কেননা কবীরা গুনাহ থেকে পরিত্রাণের জন্য বান্দাকে অবশ্যই তওবা করতে হবে| যাদের কবীরা গুনাহ নাই তাদের আধ্যাত্মিক মর্যাদা বৃদ্ধির কারণ হয়| উপরোক্ত হাদিস মুসলিম শরীফেও বর্নিত হয়েছে| পাঁচ ওয়াক্তের নামাষের ক্রটিগুলি থেকে ক্ষমা পাওয়ার জন্য জুমার নামাযসমূহ সবব (উপায়) হয়| আর জুমা নামাযসমূহের ক্রটিগুলিকে রমযানের রোযা বিলুপ্ত করে| ২- আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পুনরায় বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যদি কারো বাড়ির সামনে একটি পুকুর থাকে এবং সে প্রতিদিন তাতে পাঁচবার গোসল করে তার গায়ে কি কোন ময়লা থাকবে?, সাহাবিরা উত্তর দিলেন: “ নাহ রাসুলুল্লাহ কিছু থাকবে না” | তিনি বললেন: পপ্রতিদন পাঁচ ওয়াক্ত নামাঘও তেমন | আল্লাহ তায়ালা, যে বাক্তি প্রতিদিন পীঁচ ওয়াক্ত নামায আদায় করে তার গুনাহসমূহ মুছে দেন|” হাদিস শারিফটি বুখারি এবং মুসলিম শারিফে রয়েছে | ৩- আব্দুল্লাহ ইবনে মেসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন পুরুষ যদি কোন বেগানা নারীকে চুমু খেয়েছিল | আনসারের একজন বাক্তি এ সময় খেজুর বিক্রি করছিলেন, এসময় একজন নারী আসে খেজুর কিনতে, এ নারীকে দেখে তার কামের উদ্রেক হয় | তিনি তাকে বলেন, আমার বাড়িতে আরও ভালো খেজুর আছে, আমার সাথে আসো যাতে আমি তোমাকে সেগুলো দিতে পারি| যখন তারা বাসায় পৌঁছালো, লোকটি তাকে জড়িয়ে ধরলো এবং চুমু খেল| সেই নারী তাকে বলল, কি করছেন আপনি? আল্লাহ তায়ালাকে ভয় করুন| তিনি রাসুল সাল্লাহি আলাইহিস সালামের কাছে আসলেন এবং
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।