মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

৫| ইরাদাঃ এর অর্থ আল্লাহ তায়ালা ইচ্ছা পোষণ করেন| তিনি যা চান তাই সংঘটিত হয়| তার অনিচ্ছায় কিছুই সম্পন্ন হয় না| তিনি বিভিন্ন বস্তু সৃষ্টি করতে চেয়েছিলেন এবং সৃষ্টি করেছেন] সুরা ইব্রাহীমের ২৭তম আয়াতে আল্লাহ তায়ালা 4 ভু এটা বর্ণনা করেছেন| তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম যদিনা তিনি ইচ্ছা ক্ষমতাসম্পন্ন হতেন যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব] ৬।কুদরাতঃ এর অর্থ আল্লাহ সুবহানা তায়ালা সর্বশক্তিমান| সুরা আলে ইমরানের ১৬৫ তম আয়াতে কারিমায় আল্লাহ তায়ালা এটি বর্ণনা করেছেন] আল্লাহ তায়ালা যদি সর্বশক্তিমান না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম| যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব | ৭|কালামঃ এর অর্থ আল্লাহ তায়ালা কথা বলেন| সূরা নিসার ১৬৪তম আয়াতে কারিমায় আল্লাহ তায়ালা এটা বর্ণনা ৫১ ৫১ করেন| আল্লাহ তায়ালা যদি বাকশক্তি সম্পন্ন না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম| যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব | ৮|তাক্উইনঃ আল্লাহ আজিমুসশান সৃষ্টিশীল, তার সৃষ্টি করার ক্ষমতা রয়েছে এবং তিনি সৃষ্টি করেন| তিনি এক শূণ্য হতে সকল কিছু সৃষ্টি করেছেন] তিনি ছাড়া অন্য কোন সৃষ্টিকর্তা নেই| সূরা যুমার এর ৬২ আয়াতে কারিমায় এর দলীল রয়েছে| তার রয়েছে এই মহাবিশ্ব ও জানাতের বিস্মায়কর বৈচিত্র্যময় সৃষ্টি| এবং তিনি একাই সকল কিছুর সৃষ্টিকর্তা | তাকে ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা বলা বা মনে করা এক ধরনের কুফর | মানুষ কিছুই সৃষ্টি করতেন পারে না] শ্রষ্টাই সকল সৃষ্টির আধার | সিফাত-ই-মানাইয়্যাঃ আল্লাহ সুবহানা তায়ালার রয়েছে ৮ টি অবস্তুগত গুণাবলী বা বৈশিষ্ট যাকে বলা হয় সিফাত-ই-মানাইয়্যা| এগুলো জানাও আমাদের জন্য ওয়াজিব| এগুলো হলো- হাযুউন, আলিমুন, সামিউন, বাসিরুন, মুরিদুন, কাদিরুন, মুতাকাল্লিমুন, মুকেউয়টাউনুন| ১| হাইয়্যুনঃ আল্লাহ আজিমুসশান জীবিত | ২। আলিমুনঃ আল্লাহতায়ালার রয়েছে ইলম-ই-কাদিমি| এর অর্থ শাশ্বত জ্ঞান| তিনিই এই এঁশী জ্ঞানের অধিকারী] ৩] সামিউনঃ আল্লাহ আজিমুসশান এমন শ্রবণ ক্ষমতা দ্বারা শোনেন যেটা শাশ্বত] 8| বাসিরুনঃ আল্লাহ আজিমুসশান দেখেন ৫| মুরিদুনঃ আল্লাহ আজিমুসশান ইচ্ছা পোষণ করেন ইরাদা-ই-কাদিমা এর সাহায্যে| (শাশ্বত ইচ্ছাবলী) ৬| কাদিরুনঃ আল্লাহ আজিমুসশান নিজ কুদরত-ই-কারিমায় সর্বশক্তিমান| (শাশ্বত শক্তি) ৭| মুতাকাল্লিমুনঃ আল্লাহ আজিমুসশান এর রয়েছে বাকশক্তি| (শাশ্বত ভাষা) ৮| মুকেউয়্টাউনুনঃ আল্লাহ আজিমুসশান সৃষ্টিশীল এবং তিনি সকল কিছু সৃষ্টি করেছেন |

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।