৩| কিয়াম-বি-নাফশিহি: এটা দ্বারা বোঝায় আল্লাহ তায়ালার কর্মে “জাত" হিসাবে অন্য কারো প্রয়োজনীয়তা নেই | সুরা মুহাম্মাদ (আলাইহিস সাল্লাম) এ এই বিষয়ের প্রামানিক দলিল রয়েছে| সাধারন জ্ঞানে তাঁর যদি এই গুণাবলীসমূহ না ৫১ থাকতো তবে তিনি অক্ষম ও অসম্পূর্ণ হতেন| যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে মুহাল বা অসম্ভব | ৪| মুখালাফাত -লিল-হাওয়াদিস: এর দ্বারা বোঝায় আল্লাহ আজিমুসশান তাঁর জাত ও গুনাবলীতে অন্য কারো মতই নয়| সুরা শুরা এর এগারতম আয়াতে কারিমায় এর প্রামানিক দলিল রয়েছে| তাঁর যদি এই গুণাবলী না থাকতো তবে তিনি অক্ষম ও অসম্পূর্ণ হতেন] যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে মুহাল বা অসম্ভব] ৫] ওয়াহদানিয়্যাতঃ এর দ্বারা বোঝায় আল্লাহ আজিমুসশান তাঁর জাত কিংবা গুণাবলী বা কর্মে কোনটিতেই তাঁর কোন শরীক (অংশীদার) অথবা নযির (সমকক্ষ) নেই| সুরা ইখলাসের প্রথম আয়াতে কারিমায় এর প্রামানিক দলীল রয়েছে | এর মনস্তাত্তিক ব্যাখ্যা হলো যদি তাঁর কোন শরীক থাকতো তাহলে সকল সত্তা অক্তিত্বহীন হয়ে পরতো | একজন কিছু সৃষ্টির ইচ্ছা পোষণ করলে অপরজন তাঁর বিরোধিতা করতো] [বেশীর ভাগই ইসলামিক স্কলারদের মতে উজুদ অর্থ বিদ্যমান বা অবস্থান যা একটি গুরুত্বপূর্ণ গুণাবলী| ফলে এই শিফাত-এ দুনিয়া এর উপনামে ৬টি গুণাবলী রয়েছে |] আল্লাহ আজিমুসশান এর ৮টি গুণাবলী রয়েছে যা আমাদের জন্য জানা ওয়াজিব| এবং এগুলোকে সিফাত-ই- তুবুতিয়্যিয়াহ এর অন্তভুক্ত করা হয়েছে| এগুলো হল হায়াত, ইলম, শেম , বাসার, ইরাদা , কুদরাত, কালাম , তাকউইন | ১| হায়াতঃ এর অর্থ আল্লাহু আজিমুসশান জীবিত| সুরা বাকারার ২৫৫তম আয়াতে কারিমায় এর দলীল রয়েছে| অর্থাৎ যদি আল্লাহ তায়ালা জীবিত না হতেন তবে কোন সৃষ্টির অস্তিত্বই কল্পনা করা যেত না| ২| ইলমঃ আল্লাহ তায়ালার রয়েছে অপরিসীম জ্ঞান| সুরা হাশরের ২২ তম আয়াতে কারিমায় এর বর্ণনা রয়েছে| এর ৫১ ৫১ মনস্তাত্িক ব্যাখ্যা হল আল্লাহ তায়ালা যদি সকল জ্ঞানের অধিকারী না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম| যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে মুহাল বা অসম্ভব| ৩। শামাঃ এর অর্থ আল্লাহ তায়ালা শ্রবণ করেন| সূরা ইসরার প্রথম আয়াতে কারিমায় এর বর্ণনা রয়েছে | তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম যদিনা তিনি শ্রবণ ক্ষমতা সম্পন্ন হতেন| যা আল্লাহ সুবহানা তায়ালার জন্য অসম্ভব] ৪| বাসারঃ এর অর্থ আল্লাহ তায়ালা দেখেন| এটাও সুরা ইসরার প্রথম আয়াতে কারিমায় বর্ণিত হয়েছে | এর মনস্তাত্তিক ব্যাখ্যা হল আল্লাহ তায়ালা যদি দৃষ্টি ক্ষমতার অধিকারী না হতেন তাহলে তিনি হতেন অসম্পূর্ণ ও অক্ষম| যা আল্লাহ তায়ালার ক্ষেত্রে অসম্ভব |
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।