জামাতে নামাযে রহমতঃ উদাহরণ স্বরূপ কেউ যদি জামাতে দুই রাকাত নামায আদায় করে এবং নিজে নিজে ২৭ রাকাত নামায আদায় করে তবে তার এই দুই রাকাতের সওয়াব সাতাশ রাকাত থেকে বেশি| অন্য বর্ণনায় এসেছে এমনকি জামাতে আদায় করা দুই রাকাত নামায একাকি এক হাজার রাকাত নামায অপেক্ষা বেশি সওয়াব| বিভিন্ন রেওয়াতে জামাতে নামাযের প্রচুর সওয়াবের বর্ণনা এসেছে | যেমন:38:38:02080808208- ১| মুমিন একে অপরের সানিধ্যে আসলে তাদের মধ্যে ভালবাসার বন্ধন সৃষ্টি হয়| ২| অজ্ঞ কেউ অধিক জানা ব্যক্তির কাছ থেকে নামাযের অজানা বিষয় গুলো জানতে পারবে | ৩| যদি এক দলের নামাজ কবুল হয় এবং অপর দলের না হয় | তবে এই পূর্ববর্তীদের নামাযের বরকতে পরবর্তীদের নামায কবুল হয়ে যায়| এক রেওয়াতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্নে” “হে আমার উন্মত| তোমাদের জন্য আমি দুইটি পথ রেখে যাচ্ছি, একটা কুরআন এবং অপরটি আমার সুন্নাত যে ব্যক্তি এগুলা বাদে অন্য কিছুকে অনুসরণ করবে সে আমার উন্মত নয় | আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহ আলাহি [১০৫০-১১৪৩ হিজরি, ১৬৪০-১৭৩১ খ্রিস্টাব্দ] হাদিকা [ যা ইমাম বিরগিভির তারিকায়ে মুহাম্মদিয়া কিতাবের সারাংশ] কিতাবের নিরানববই পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আল্লাহ তায়ালা ইসলামের একটা অংশ কুরআনের মাধ্যমে এবং বাকি অংশ তিনি প্রকাশ করেছেন বা পূর্ণতা দান করেছেন রাসুল সাল্লাল্লাহু আলিহি সাল্লামের সুন্নাতের মাধ্যমে | রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত বলতে বোঝায় তার বিশ্বাস, বর্ণনা, প্রাকটিস, আচরণ, এবং কারো কোন কাজের প্রতি তার দিক নির্দেশনা বা সমর্থন| এই হাদিসটি আদিল্লাহ এ শরিয়া গ্রন্থের দ্বিতীয় হাদিস নির্দেশ করে| জামাতের ইমামতিঃ ইমামকে জামাতে অনুসরণ করেন এমন চার ধরনের লোক রয়েছে, মুদরিক, মুক্তেদি, মাসবুক এবং লাহিক| ১| যে ব্যক্তি ইমামের সাথে তাকবিরেই হাত বাধে তিনি মুদরিক| ২] যে ব্যক্তি প্রথম তাকবির ধরতে ব্যর্থ হয় তিনি মুক্তাদি| ৩| মাসবুক সেই ব্যক্তি যে ইমামের এক বা দুই রাকাত নামায সম্পন্ন হওয়ার পরে জামাতে শরিক হন| ৪| লাহিক সেই ব্যক্তি যিনি ইমামের সাথে তাকবিরে তাহরিমা বাধেন এবং কোন হাদাস বা এরুপ জরুরত এর কারণে নামাজের মধ্যে ওযুর জন্য যান এবং অযুর পরে আবার নামাযে ইমামের সাথে যোগ দেন| এরুপ ব্যক্তির নামায ইমামের পেছনে সম্পূর্ণ নামায আদায়কারী, সম্পূর্ণ কিরাত পাঠকারী এবং সম্পূর্ণ রুকু সেজদা দানকারী সমান হিসাবে গণ্য হবে| যেন সে পুরো নামায তাই ইমামের পেছনে আদায় করল| তবে তাকে ওযু করার জন্য নিকটস্থ কোন জায়গায় যেতে
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।